চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃতীয় বিভাগআজকাল প্রায় সব চাকরির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে লেখা হয় কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য নয়। কেউ যদি একটি পরীক্ষায় তৃতীয় বিভাগ পেয়েই যান, সে কারণে কী তাঁকে চাকরিতে আবেদন করার সুযোগ না দেওয়া ঠিক? যদি চাকরির আবেদন না-ই করতে পারেন, তবে কেন পাস করানো হলো? শুধু একটি পরীক্ষায় তৃতীয় বিভাগকেই চূড়ান্ত বিবেচনা না করে অন্য পরীক্ষাগুলোকে গুরুত্ব দিয়ে দেখা হোক।সেতু, সিলেট।জলাবদ্ধতা রাজধানীর লক্ষ্মীবাজার একটি গুরুত্বপূর্ণ স্থান। এখানে রয়েছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বৃষ্টিপাত হলে এখানকার রাস্তাগুলোর অনেক স্থানে কয়েক দিন দরে পানি জমে থাকে। ফলে স্কুল-কলেজের শিক্ষার্থীদের অসহনীয় দুর্ভোগে পড়তে হয়। পর্যাপ্ত পয়োনালা না থাকায় বৃষ্টি হলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। অনেক সময় হাঁটুপানি মাড়িয়ে রাস্তা পার হতে হয়। একদিকে বৃষ্টির পানি, অন্যদিকে রাস্তার নর্দমার দূষিত পানি মিলেমিশে একাকার হয়ে দূষিত পরিবেশের সৃষ্টি করে।এভাবে বর্ষা আসে আর যায়, কিন্তু জলাবদ্ধতার কারণে জনভোগান্তি সীমা ছাড়াতে থাকে। অব্যবস্থাপনা ও সংস্কারের অভাবে পানিনিষ্কাশনের নালাগুলোও হয়ে পড়েছে অকার্যকর। নর্দমার বিভিন্ন স্থানে ময়লা ফেলায় পানি চলাচলের পথ বন্ধ হয়ে আছে। মাঝেমধ্যে ক্লিনাররা ড্রেন পরিষ্কার করতে আসেন ও ময়লাগুলো ফুটপাতে জমা করে রাখেন। এতে জনসাধারণের চলতে সমস্যা হয়। আবার ময়লা তুলে নিতে অনেক সময় কেউ আর আসে না। ফলে ময়লাগুলো আবার নর্দমাই গিয়ে পড়ে। এ অবস্থায় জনসাধারণের দুর্ভোগের কথা চিন্তা করে এখানকার সমস্যা সমাধানে ঢাকা সিটি করপোরেশনের দৃষ্টি আকর্ষণ করছি। সাধন সরকার শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।