চিঠিপত্র
প্রশ্নপত্র ফাঁসগত ২৯ আগস্ট প্রথম আলো পত্রিকায় প্রশ্নপত্র ফাঁসের খবরটি পড়ে মর্মাহত হয়েছি। বারবার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, অথচ তা নিয়ন্ত্রণ করতে প্রশাসন ব্যর্থ। কিছুদিন আগে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর তা অনেকের বিবেককে নাড়া দিয়েছিল। অনেক লেখালেখি হয়েছে, অনেক পদক্ষেপও নেওয়ার কথা বলা হয়েছে। ভেবেছিলাম, এবার কিছু একটা হবে। কিন্তু আবার ফাঁস হলো প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র। দুই দিন পর আবার হয়তো ফাঁস হবে অন্য কোনো পাবলিক পরীক্ষার প্রশ্ন। প্রশ্ন জাগে, এ দেশে মেধাবীদের কতটুকু মূল্যায়ন করা হয়? যেখানে সরকারি চাকরিতে শতকরা ৪৫ ভাগ আসন বিভিন্ন কোটা দখল করে আছে, তার ওপর আবার প্রশ্নপত্র ফাঁস! ফলে মেধাবীরা ক্রমেই বঞ্চিত হচ্ছেন। আমাদের যেন আর কোনো প্রশ্নপত্র ফাঁসের খবর শুনতে না হয়, সে জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।শরিফ খানআইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।