চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্লি উন্নয়ন প্রশিক্ষণবাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) কুমিল্লা এবং পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) বগুড়া—এ দুটি জাতীয় প্রতিষ্ঠান দেশের পল্লি উন্নয়নের কাজে নিয়োজিত। সরকারি-বেসরকারি পর্যায়ের আগ্রহী প্রশিক্ষণার্থীদের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ দেওয়া ছাড়াও সংশ্লিষ্ট বিষয়ে প্রায়োগিক গবেষণা কাজে নিয়োজিত। বার্ড ষাটের দশক থেকে এবং আরডিএ স্বাধীনতা-উত্তর বাংলাদেশে পল্লি উন্নয়ন কাজে বিভিন্নভাবে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে চলেছে। পল্লিপ্রধান বাংলাদেশে দুটি ভিন্ন অঞ্চলে অবস্থিত এ দুটি একাডেমি সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রশিক্ষণ চাহিদার তুলনায় মোটেও যথেষ্ট নয়। অথচ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) আওতায় তার নিজস্ব দুটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান যথাক্রমে বাংলাদেশ পল্লী উন্নয়ন প্রশিক্ষণ ইনস্টিটিউট (বিআরডিটিআই) সিলেট এবং বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন প্রশিক্ষণ কমপ্লেক্স গোপালগঞ্জে রয়েছে। এ দুটি প্রতিষ্ঠানে মোটামুটি সন্তোষজনক ভৌত অবকাঠামো সুবিধা বিদ্যমান সত্ত্বেও প্রয়োজনীয় দক্ষ জনবল, আনুষঙ্গিক কিছু সমস্যার কারণে জন্মলগ্ন থেকেই খুঁড়িয়ে চলছে এবং তেমন কোনো অবদান রাখতে পারছে না।বলা হয়ে থাকে, ‘গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে।’ আর এ লক্ষ্যে ‘একটি বাড়ি, একটি খামার’ শীর্ষক একটি প্রকল্প ছাড়াও আরও বেশ কিছু পল্লি উন্নয়ন এবং গ্রামীণ দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে সরকারি পল্লি উন্নয়ন প্রকল্প-কর্মসূচি রয়েছে। আর এগুলোর সুষ্ঠু বাস্তবায়নের জন্য এতে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী ছাড়াও সংশ্লিষ্ট উপকারভোগীদের উপযুক্ত প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। তাই বিআরডিবির আওতায় উপরিউক্ত প্রশিক্ষণ প্রতিষ্ঠানদ্বয়ের মানোন্নয়নের পাশাপাশি দেশের প্রতিটি বিভাগে অন্তত একটি করে মানসম্মত পল্লি উন্নয়ন প্রশিক্ষণ প্রতিষ্ঠান প্রতিষ্ঠার বিষয়ে সরকারের সুদৃষ্টি কামনা করছি।শাহীদুল আযম, সাবেক কর্মকর্তা, বিআরডিবি, মিরপুর, ঢাকা।ডিসিসির মেয়র সমীপেপুরান ঢাকার হাটখোলা মোড়ে (সাবেক হাটখোলা পুলিশ বক্স) বাংলাদেশ মহানাম বৈষ্ণব সম্প্রদায়ের শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু সুন্দরের মন্দির অবস্থিত। এখানে প্রতিদিন সকাল-সন্ধ্যা ভক্তরা আসেন ও আরতি-কীর্তনসহ নানাবিধ ধর্মকার্য সম্পাদন করে থাকেন। বিশেষ দিনগুলোতে বিদেশি ভক্তরাও এখানে আসেন। দুর্ভাগ্যবশত এই মন্দিরটির ঠিক পেছনে দেয়াল ঘেঁষে রাস্তার ওপর একটি ময়লা ফেলার ডাস্টবিন রয়েছে। রাস্তার ওপর এ রকম একটি ডাস্টবিন থাকায় রাস্তার সৌন্দর্যের যেরূপ হানি হয়েছে, তেমনি এই মন্দিরের পবিত্রতাও ক্ষুণ্ন হচ্ছে। এই ডাস্টবিনটি কি কোনোভাবেই অন্যত্র সরিয়ে নেওয়া যায় না? এ ছাড়া সম্প্রতি এই ডাস্টবিনটির সামনে মন্দির থেকে হাত দুয়েক দূরে মন্দিরের দেয়াল ঘেঁষে বাঁশের বেড়া দিয়ে কয়েকটি খুপরি অস্থায়ী গণশৌচাগার তৈরি করা হয়েছে। স্পষ্টতই বোঝা যায়, এটি দুরভিসন্ধিমূলক। কারণ, প্রধান রাস্তার ওপর ও মন্দির ঘেঁষে এরূপ গণশৌচাগার হতে পারে না। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকা সিটি করপোরেশনের মেয়রকে অনুরোধ জানাচ্ছি।অমল সাহা, ঢাকা।