চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিম্নমাধ্যমিক পরীক্ষাশিক্ষার্থীদের প্রচেষ্টা, আন্তরিকতা, পরিশ্রম ও ধৈর্যের সংমিশ্রণ ঘটিয়ে অধ্যবসায়ে তারা পরিপূর্ণতা লাভ করবে—এ সংকল্প ও দৃঢ় প্রত্যয় নিয়ে বোধ করি শিক্ষামন্ত্রী দেশে প্রথমবারের মতো এসএসসি ও এইচএসসি পরীক্ষার আদলে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা অনুষ্ঠানের পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছেন। কিন্তু পরীক্ষা অনুষ্ঠানের যে সময়সূচি ঘোষণা করেছেন, তাতে কিছুটা সংশোধনী আনা জরুরি হয়ে দাঁড়িয়েছে। জীবনের প্রথম পাবলিক পরীক্ষায় অংশ নিতে গিয়ে শিক্ষার্থীদের মনে যাতে পরীক্ষাভীতি তৈরি না হয়, সে জন্য এসএসসি বা এইচএসসি পরীক্ষার মতো প্রতিদিন একটি করে পরীক্ষা গ্রহণের সময়সূচি পুনর্নির্ধারণের জন্য অনুরোধ করছি। তাতে শিক্ষার্থীদের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সুবিধা হবে। মো. আবদুল গফুরঘাটাইল, টাঙ্গাইল।খিলগাঁও ফ্লাইওভারখিলগাঁও ফ্লাইওভারের তিনটি প্রবেশমুখের একটি শাহজাহানপুরে অবস্থিত। দীর্ঘদিন ধরে আমরা লক্ষ করছি, সংশ্লিষ্ট ফ্লাইওভারের নিচে সরু রাস্তা দিয়ে সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেট কার চলাচল করছে। এ কারণে ঘণ্টার পর ঘণ্টা অসহনীয় যানজটের সৃষ্টি হচ্ছে। অথচ তিনটি প্রবেশপথে ফ্লাইওভারের সামনে বিরাট সাইনবোর্ডে লেখা আছে—রিকশা ও সাইকেল ছাড়া যন্ত্রচালিত সব যানবাহন ফ্লাইওভার দিয়ে চলাচল করবে। কিন্তু এই নিয়ম অনেকেই অমান্য করছে। এ জন্য অবিলম্বে প্রবেশদ্বারে ট্রাফিক পুলিশ দেওয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।এ কিউ এম মাহফুজউল্লাউত্তর শাহজাহানপুর, ঢাকা।বিলবোর্ড অপসারণখুব বেশি সময় পার হয়নি ঢাকা মহানগরে বিলবোর্ড পড়ে কয়েকজন হতাহতের ঘটনা। এরপর বাড়ির ছাদ থেকে বিলবোর্ডগুলো সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। তখন বেশ কিছু মার্কেট ও বহুতল ভবনের ওপর থেকে বিলবোর্ড সরিয়ে নেওয়া হয়। কিন্তু ইদানীং আবার বিলবোর্ড বসানো হচ্ছে। ফার্মগেট থেকে নাখালপাড়ায় যাওয়ার পথে ফ্লাইওভারের পাশে একটি ভবনের ছাদে নতুন করে একটি বিলবোর্ড লাগানো হচ্ছে। নিশ্চয়ই রাজধানীর অন্যান্য স্থানেও নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে বিলবোর্ড লাগানো শুরু হয়েছে। বাড়ির মালিক টাকা পাচ্ছেন, তাই হয়তো সাধারণের কথা ভাবছেন না। কিন্তু নগর কর্তৃপক্ষ কেন চুপ থাকবে? অতিসত্বর বিলবোর্ড স্থাপনের বিরুদ্ধে অভিযান চালানো হোক।মালিহাফার্মগেট, ঢাকা।