চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশাসনগণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত হয় জনপ্রতিনিধিদের দ্বারা আর রাষ্ট্র বা সরকারের গৃহীত সিদ্ধান্ত, কর্মসূচি ও পরিকল্পনা বাস্তবায়িত হয় প্রশাসনের মাধ্যমে। যখন কেউ জনপ্রতিনিধি নির্বাচিত হন, তখন তিনি আর নিজস্ব বা দলীয় স্বার্থের কাছে রাষ্ট্র বা সরকারের স্বার্থকে জলাঞ্জলি দেবেন না—এটা যেমন কাম্য, তেমনি একজন সৎ ও দক্ষ প্রশাসকও কখনই নিজের পদায়ন বা বদলির ভয়ে ক্ষমতাসীন রাজনৈতিক বলয়ের কোনো নেতা বা জনপ্রতিনিধির ক্রীড়নকে পরিণত হবেন না।সম্প্রতি পাবনায় সরকারি দপ্তরে নিয়োগ-সংক্রান্ত বিষয়ে যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এ ঘটনা বর্তমান গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যকার সম্পর্ককে প্রশ্নবিদ্ধ করে। রাষ্ট্র পরিচালনায় জনপ্রতিনিধি ও প্রশাসন দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলতে গেলে একে অপরের পরিপূরক। জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে যদি পারস্পরিক শ্রদ্ধাবোধ, আন্তরিকতা ও সহায়ক পরিবেশ সৃষ্টির মানসিকতা না থাকে, তাহলে রাষ্ট্রের জন্য তা ভালো লক্ষণ নয়।জনপ্রতিনিধিদের মনে রাখা দরকার, রাজনীতি হওয়া উচিত দেশ ও মানুষের জন্য, নিজের স্বার্থ হাসিলের জন্য নয়। শেরেবাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো মহান নেতাদের উত্তরসূরি আজকের রাজনীতিবিদেরা। অপরদিকে প্রশাসন ও আমলাতন্ত্র রাষ্ট্রের ও জনগণের সেবা দেওয়ার মাধ্যমে গৌরব ও মর্যাদার অধিকারী হয়েছে। এ গৌরব ও মর্যাদা অক্ষুণ্ন রাখার জন্য তাদের সদা সতর্ক থাকা দরকার। মনে রাখতে হবে, তাঁরা প্রজাতন্ত্রের কর্মচারী, কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর নন।নীতি ও আদর্শকে আমলে রেখে দেশ গড়ার প্রতিটি কাজে জনপ্রতিনিধি ও প্রশাসনের সদস্যরা অংশ নেবেন আন্তরিকভাবে, এ প্রত্যাশা সব দেশপ্রেমিক নাগরিকের।এশরাকুল মজিদ, ঢাকা।ভূমি অফিসের দুর্নীতিযে ঘরে যায় নামজারি, সে ঘরে চলে আহাজারি। একশ্রেণীর অসাধু ভূমি কর্মকর্তাদের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। নামজারির মতো নানা কাজে ভূমি অফিসে গেলে তাঁরা জনসাধারণকে জিম্মি করে ঘুষের টাকা আদায় করেন। এ দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ তো দূরের কথা, ঘুষের টাকা পরিমাণে একটু কম হলেই নামজারির ফাইল পড়ে থাকে দিনের পর দিন, হজম করতে হয় নানা ভোগান্তি। নামজারির নামে হয়রানি ও ঘুষ থেকে জনসাধারণ মুক্তি চায়। এ ধরনের অসাধু ভূমি কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিয়ে অসহায় মানুষের ওপর নির্যাতন বন্ধ করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।মো. রকিব উদ্দীনআনোয়ারা, চট্টগ্রাম।জেএসসির সময়সূচিআগামী ৪ নভেম্বর থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো সৃজনশীল পদ্ধতিতে নতুন শিক্ষা কার্যক্রম অনুসারে শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে। তবে কর্তৃপক্ষের একটি বিষয় ভাবা দরকার, সব শিক্ষার্থী সমান মেধাসম্পন্ন নয়। আমার ধারণা, কর্তৃপক্ষ এক দিনে দুটি পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের মেধার তারতম্য এবং বয়সের বিষয়টি বিবেচনায় নেয়নি।প্রথমবারের মতো অনুষ্ঠিত এ পরীক্ষা ছাত্রছাত্রীদের একেবারে অচেনা। তাই দিনে দুটি করে পরীক্ষার সময়সূচি দিয়ে তাদের আতঙ্কিত ও নাজুক পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়া হয়েছে বলে মনে করি। শিক্ষা মন্ত্রণালয় দেশের শিক্ষাপদ্ধতিকে উন্নত করতে গিয়ে সৃজনশীল বা সৃষ্টিশীল পাঠ্যসূচির উদ্ভব ঘটিয়েছে। কিন্তু সৃষ্টিশীলতার এই নতুন বাস্তবতায় শহর ও গ্রামের সব শ্রেণীর শিক্ষার্থীকে মানিয়ে নেওয়ার জন্য যে সময়ের প্রয়োজন, তাকে গুরুত্ব দেওয়া হয়নি।আমার মনে হয়, যাঁরা এ সময়সূচি নির্ধারণ করেছেন, তাঁরা সুচিন্তিতভাবে পরীক্ষার সময়সূচি প্রণয়ন করেননি, দায়সারাভাবে শুধু দাপ্তরিক কাজ সম্পন্ন করেছেন মাত্র। কোমলমতি, কম মেধা ও মধ্যম মেধার ছাত্রছাত্রীদের কথা বিবেচনায় এনে পরীক্ষার সময়সূচি পরিবর্তন করে দিনে একটি করে পরীক্ষা নির্ধারণের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি। বাবুল কান্তি দাশচট্টগ্রাম।জাতীয় বিশ্ববিদ্যালয়‘ডিজিটাল বাংলাদেশ’-এর এই সময়ে আর কত দিন পেছনে পড়ে থাকবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা? সরকারের কর্তাব্যক্তিরা সব সময় বলে থাকেন, জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে হবে। কিন্তু যেখানে স্নাতক ডিগ্রি অর্জন করতে হয় সাত বছরে, সেখানে জনসংখ্যা কীভাবে জনশক্তিতে রূপান্তরিত হবে? আবার সাত বছর পর ডিগ্রি লাভ করে এসব শিক্ষার্থী দেখেন, তাঁদের কর্মসংস্থানের সুযোগ পরিমিত। তখনই কাজ জোগাড় করা তাঁদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। শিক্ষার্থীর নিজের ও তাঁদের পরিবারের কাছে সেশনজটের এই বোঝা অসহনীয়। এ থেকে কি কোনো মুক্তি নেই?মো. আলী আহমেদশিক্ষার্থী, সরকারি বাঙলা কলেজ, ঢাকা।