চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চালক ও মুঠোফোনমুঠোফোনে সন্ত্রাস বা মেয়েদের বিরক্ত করা নিয়ে অনেক আলোচনা হয়েছে। অনেক সময় দেখা যায়, চলন্ত অবস্থায় গাড়িচালক অনর্গল কথা বলেন। কথা বলতে বলতে অন্যমনস্ক হয়ে গেলে দুর্ঘটনার আশঙ্কা অনেক বেড়ে যায়। বেশকিছু দুর্ঘটনা এ কারণে ঘটেছে। এ জন্য ট্রাফিক আইনে গাড়ি চালনারত অবস্থায় মুঠোফোনের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তবে শুধু আইন দিয়েই এটা ঠেকানো যাবে না। এ জন্য নাগরিক সচেতনতাই সবচেয়ে জরুরি। চালক ও যাত্রীরা এ ব্যাপারে সচেতন হলে বহু দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব।হারুনূর রশিদরুদ্র গ্রাম, হবিগঞ্জ।রাস্তা সংস্কারময়মনসিংহ বাংলাদেশের পুরোনো শহরগুলোর অন্যতম। কিন্তু এর রাস্তাগুলো সরু, ফুটপাতহীন ও উঁচু-নিচু। বর্তমানে রাস্তাগুলো ভেঙে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। পয়োনিষ্কাশনব্যবস্থাও অত্যন্ত করুণ।উন্নয়নের জন্য ময়মনসিংহ পৌরসভার পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হলেও পরিতাপের বিষয় হলো, মাসের পর মাস এসব কাজ অসমাপ্ত বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে। ফলে রাস্তাঘাটগুলো মানুষের চলাচলের অনুপযোগী হয়ে আছে। বেশির ভাগ ক্ষেত্রে ঠিকাদারেরা দায়ী। আশা করি, কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে শহরবাসীর দুর্ভোগ কমাবে।তাহমিনা আক্তার, ময়মনসিংহ।