চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার মান বৃদ্ধি৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে প্রথম আলোয় এম এ বারী লিখেছেন, ‘শিক্ষার কেন্দ্রে যোগ্য শিক্ষকদের বসান’। পরদিন নাবিলা মারজুক লিখেছেন, ‘শিক্ষার মান বাড়বে কীভাবে’। দুজনের লেখাতেই শিক্ষকদের সুযোগ-সুবিধা ও মর্যাদা বৃদ্ধির বিষয়টি উঠে এসেছে। ইতিমধ্যেই বর্তমান শিক্ষামন্ত্রী সব পর্যায়ের শিক্ষকদের আলাদা বেতন কাঠামো তৈরির ঘোষণা দিয়েছেন। এই সরকারের আমলেই এটি বাস্তবায়ন করা হবে, শোনা যাচ্ছে। নিঃসন্দেহে খবরটি ইতিবাচক। কিন্তু মর্যাদা বৃদ্ধি পেলেই শিক্ষার মান বৃদ্ধি পাবে, এমনটি ভাবা যায় কি?শিক্ষকতাকে যাঁরা পেশা হিসেবে নির্বাচন করেন, তাঁদের কিছুটা ত্যাগী মনোভাবসম্পন্ন হওয়া উচিত। শিক্ষক হবেন সব দিক থেকেই শিক্ষার্থীর কাছে একজন আদর্শ মানুষ। শিক্ষকের আন্তরিকতা শিক্ষার মান বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পেরেছে বিভিন্ন প্রতিষ্ঠানে, তা আমরা দেখেছি। আমি যে শিক্ষাপ্রতিষ্ঠানে আছি, সেখানে যাঁরা বাড়তি উপার্জনে বাড়ি-গাড়ি করেছেন, তাঁদের মধ্যেও যখন আন্তরিকতার অভাব দেখি, উপার্জন নিয়ে হা-হুতাশ করতে দেখি, তখন আশ্বস্ত হতে পারি না যে বেতন কাঠামো বৃদ্ধি পেলেই শিক্ষার মান বাড়বে। মর্যাদা বাড়া অবশ্যই দরকার, কিন্তু প্রচুর যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের ডিঙিয়ে যাঁরা নিয়োগপ্রাপ্ত হচ্ছেন, এদের কর্তব্য-অবহেলায় কর্তৃপক্ষ যখন নীরব ভূমিকা নেয়, তা দেখে আগের খ্যাতিমান শিক্ষকদেরও কর্তব্যে শিথিল হয়ে পড়তে দেখেছি। মানবৃদ্ধি-সংক্রান্ত কোনো চিন্তাভাবনা বা গবেষণায় কেউই সময় দিচ্ছেন না। শিক্ষার্থী-অভিভাবক শিক্ষক বা প্রশাসনকে এবং শিক্ষকেরা শিক্ষার্থীদের দোষারোপ করছেন, কিন্তু প্রকৃত গলদ তা কে বলতে পারে? শিক্ষা জাতির মেরুদণ্ড। এই মেরুদণ্ড ক্রমশ দুর্বল থেকে দুর্বলতর হয়ে জাতির ধ্বংস ডেকে না আনে। শাহীন আখতার, মিরপুর, ঢাকা।কৃষিশিক্ষাসাধারণত দরিদ্র ও কৃষক পরিবারের সন্তানেরাই কৃষি ডিপ্লোমা পড়তে আসেন। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এই কৃষি ডিপ্লোমা শিক্ষাক্রম ২০০১-০২ শিক্ষাবর্ষ থেকে চার বছরমেয়াদি করা হয়েছে। প্রতি বছর দেশের ১৩টি সরকারি ও শতাধিক বেসরকারি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে হাজার হাজার ডিপ্লোমা কৃষিবিদ তৈরি হচ্ছেন। শুধু স্বতন্ত্র কৃষি বিশ্ববিদ্যালয় না থাকায় তাঁরা উচ্চশিক্ষা নেওয়ার সুযোগ পাচ্ছেন না। কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত হয়েও যে উচ্চশিক্ষা অর্জন করা যায়, এই বিষয়টি আমাদের ক্ষেত্রে কবে প্রযোজ্য হবে? ডিপ্লোমা প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলনের ফলে তাঁদের উচ্চশিক্ষা অর্জনের স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে ২০০৩ সালে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) প্রতিষ্ঠিত হয়। তেমনি গত বছর শেরেবাংলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীদের প্রধান দাবি ছিল ‘স্বতন্ত্র কৃষি বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠা। সরকারিভাবে এর আশ্বাসও দেওয়া হয়। এক বছরেরও বেশি সময় পার হয়েছে, অথচ ওই আশ্বাস বাস্তবায়নের তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তীর্থ নাথ বিশ্বাসরঘুনন্দনপুর, ফরিদপুর।