চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুদের কথা ভাবুনগত ৮ সেপ্টেম্বর প্রথম আলোয় সাংবাদিক ফারুক ওয়াসিফের ‘শিশুদের নিয়ে বড়দের বেহুঁশ বিনোদন থামান’ শিরোনামের লেখাটির জন্য তাঁকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত সময়োপযোগী একটি বিষয়ের অবতারণা করে লেখক মনকাড়া সব যুক্তি ও বক্তব্য তুলে ধরেছেন। শিশুরা চির সুন্দর, নিষ্পাপ, নিষ্কলঙ্ক। শিশুদের আছে উচ্ছলতা, আছে দুরন্ত মন। স্বপ্নলোকের ডানায় ভেসে তারা অনাবিল আনন্দ উপভোগ করে। শিশুদের বেড়ে ওঠা প্রকৃতির মতোই স্বাভাবিক। কিন্তু আমরা বড়রা শিশুদের স্বকীয় সৌন্দর্যকে পিষে মারছি, ভেঙে দিচ্ছি তাদের স্বপ্নলোকের ওড়ার ডানাগুলো। নিছক খ্যাতির মোহে আমরা শিশুদের নিয়ে যাচ্ছি আলো থেকে অন্ধকারের পথে। ফলে পাওয়া না-পাওয়ার দোলাচলে শিশুমন উত্তরোত্তর হয়ে পড়ছে অস্থির, অসহিষ্ণু ও অমনোযোগী।সত্যি, আমরা বড়রা শিশুদের প্রতি অবিচার করছি। দিনের পর দিন বুঝে না-বুঝে, লক্ষ্যে কিংবা অলক্ষ্যে আমরা সবাই মিলে শিশুদের এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছি। এ অবস্থা থেকে নিষ্কৃতি প্রয়োজন। শিশুদের সুস্থ-সুন্দর পরিবেশে বেড়ে ওঠার সুযোগ বড়দেরই করে দিতে হবে।পরিশেষে, লেখকের সঙ্গে সুর মিলিয়ে বলতে চাই, এ ব্যাপারে ‘সরকার, অভিভাবক সমাজ, শিশু মনস্তত্ত্ববিদ—সবারই সরব হওয়া দরকার। শিশুদের নৈতিক, শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঠিক রাখার স্বার্থে মুদ্রণমাধ্যম ও দৃশ্যমাধ্যমে প্রচারিত যেকোনো বিজ্ঞাপন বা অনুষ্ঠানে শিশুদের উপস্থাপন বিষয়ে কার্যকর নীতিমালা থাকতে হবে।’ এ লক্ষ্যে কার্যকর শিশুনীতি ও শিশুবান্ধব গণমাধ্যম নীতিমালা দরকার। তাহলেই শিশুদের সুষম বিকাশের পথে কোনো অন্তরায় থাকবে না। সবার সম্মিলিত প্রচেষ্টা এবং আন্তরিকতার ফলেই উজ্জ্বল হতে পারে একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন।শেখর দাশ, শিক্ষার্থীখুলনা বিশ্ববিদ্যালয়।চা-জনগোষ্ঠীবর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তির যুগে বাংলাদেশের সবচেয়ে অনগ্রসর, সুবিধাবঞ্চিত ও অবহেলিত জনগোষ্ঠী হচ্ছে চা-জনগোষ্ঠী। চার প্রজন্ম আগে তাদের মধ্যে প্রযুক্তির ছোঁয়াহীন যে চিন্তা-চেতনা বা মনোভাব ছিল, এখনো তা বিরাজমান। দেশের জনগণের জীবনমান উন্নত করার জন্য বিভিন্ন সময়ে সরকার বিভিন্ন ধরনের উন্নয়নমূলক প্রকল্প হাতে নেয়। কিন্তু এসব প্রকল্পের বিন্দুমাত্র সুবিধা পৌঁছায় না হতদরিদ্র এই চা-জনগোষ্ঠীর ঘরে। কেবল ধর্ম, বর্ণ, গোষ্ঠী, নারী-পুরুষভেদে বা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রতি রাষ্ট্রের বৈষম্য প্রদর্শন না করার কথা বলা আছে বাংলাদেশের সংবিধানে। তা ছাড়া ‘সার্ক সামাজিক সনদ’ ও বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারেও চা-জনগোষ্ঠীর উন্নয়ন নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কিন্তু নতুন সরকার ক্ষমতাসীন হওয়ার প্রায় দেড় বছর পরও চা-জনগোষ্ঠীর উন্নয়নে কোনো কর্মসূচি নিতে দেখা যাচ্ছে না। শোনা যাচ্ছে, বাংলাদেশ দিন দিন ‘ডিজিটাল বাংলাদেশে’ পরিণত হচ্ছে। অবাক হতে হয়, কীভাবে একটি অনগ্রসর জনগোষ্ঠীর উন্নয়ন বাদ দিয়ে সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে।প্রকাশ চৌধুরীঅবসরপ্রাপ্তদের দুর্দশাবাংলাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ধারা অব্যাহত থাকায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের জীবন ধারণ করা কঠিন হয়ে পড়েছে। কারণ দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে অবসর-ভাতা বাড়েনি। বেতন কমিশনের সুপারিশক্রমে কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির সময় অবসরপ্রাপ্ত ব্যক্তিদের ভাতার পার্থক্য বৃদ্ধি পায়।অবসরপ্রাপ্ত ব্যক্তিদের প্রতি খেয়াল রেখে কতগুলো বিষয় ভাবার জন্য সরকারকে অনুরোধ করছি। যেমন—কোনো ব্যক্তি যে বেতনকাঠামো অনুযায়ী সর্বশেষ বেতন পেয়ে অবসরে যান, পরবর্তীকালে বেতন কমিশনের সুপারিশক্রমে ওই বেতন স্কেল নতুন স্কেলে পরিবর্তিত হলে সেই ব্যক্তির অবসর-ভাতা নতুন স্কেলের শেষ প্রান্তে স্থাপন করে নতুন করে মূল অবসর-ভাতা নির্ধারণ করা দরকার; কর্মরত ব্যক্তিদের মতো তাঁদের জন্য মূল অবসর-ভাতার ওপর (মাসিক অবসর-ভাতার ওপর নয়) বাড়ি ভাড়া, উৎসব-ভাতা, চিকিৎসা-ভাতা (পাঁচ হাজার টাকার কম নয়), এলপিআরের সময়ে প্রদত্ত ১২ মাসের বেতন সমন্বয় করে বকেয়া বেতন দেওয়া উচিত। তা ছাড়া, দ্রব্যমূল্যের বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিবছর কমপক্ষে ১০ শতাংশ হারে মাসিক অবসর-ভাতা বৃদ্ধির ব্যবস্থা করা উচিত। অন্যান্য দেশে জ্যেষ্ঠ নাগরিকদের যেসব সুযোগ-সুবিধা দেওয়া হয়, তা আমাদের জন্য প্রযোজ্য করা দরকার। এসব পদক্ষেপ নেওয়া হলে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা দুর্নীতির আশ্রয় গ্রহণে প্ররোচিত হবেন না।মো. হাবিবুর রহমানঅবসরপ্রাপ্ত একজন কর্মকর্তা।