চিঠিপত্র
উদ্ধারকাজতুরাগ নদে বাস ডুবে যাওয়ার চেয়ে বাস খুঁজে না পাওয়াই ছিল অবাক হওয়ার মতো দুর্ঘটনা। নদে স্রোত আছে, তবে আহামরি কিছু নয়। নদের যেখানে বাসটি পড়ে ছিল কাছেই ছিল উদ্ধারকর্মীদের বড় বড় ট্রলার, স্পিডবোট আর অত্যাধুনিক যন্ত্রপাতি। অথচ দীর্ঘ সময় ধরে বাসটির সন্ধান পাওয়া যাচ্ছিল না। সরঞ্জামের অভাব ছিল না, কিন্তু তবু কেন বারবার কৌশল পাল্টানো? এর পেছনেও কী রাজনীতি? যেখানে ঢাকার মানুষ পানি, বিদ্যুৎ, গ্যাস-সমস্যায় নিয়মিত ভুগছে, দেশের অভ্যন্তরে চলমান জীবনে শত সহস্র সমস্যা রয়েছে, যেগুলোর সমাধান শ্বাস-প্রশ্বাসের মতোই জরুরি, সেগুলো সমাধান নিয়ে কোনো কথা নেই বরং সামান্য অজুহাত পুঁজি করে দুই দল বক্তৃতা দিয়ে বেড়ায়। সাধারণ জনগণও তেমনি সুরে সুর মেলায়। আমরা চাই এই রাজনৈতিক সংস্কৃতির অবসান হোক। সেই পরিবর্তন কবে হবে। মো. শাহাদুল করিম, ঢাকা।বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থাআমি চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের ছাত্র। গত ঈদুল ফিতরের পর ক্যাম্পাস প্রায় চার মাস বন্ধ ছিল ছাত্রলীগের আন্দোলনের কারণে। কিন্তু সাধারণ ছাত্রছাত্রীরা আন্দোলনের বিপক্ষে কখনোই কিছু করেননি। অতঃপর প্রধানমন্ত্রী ও শিক্ষা উপদেষ্টা এসে ক্যাম্পাস খুলেছিলেন। ২৬ অক্টোবর থেকে নিয়মিত ক্লাস শুরু হওয়ার কথা। ১২তম ব্যাচের ফাইনাল পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ৭ অক্টোবর। কিন্তু তথাকথিত ছাত্রলীগের হল দখলের কারণে সাধারণ ছাত্রছাত্রীরা হলে যেতে পারছেন না। তাঁদের হুমকি দেওয়া হচ্ছে। এখানে আমি উল্লেখ করতে চাই, ছাত্রলীগের আন্দোলনের কারণে ১০তম ব্যাচ বিসিএস মিস করেছে। ১১তম ব্যাচের ইন্টার্নশিপও হুমকির মুখে। ১২তম ব্যাচ একটি সেমিস্টারে প্রায় ১৪ মাস ধরে। ১৩তম ব্যাচ ১৩ মাসে একটি সেমিস্টারে ফাইনাল পরীক্ষা দেয়। এ আন্দোলনের কারণে সাত-আট মাসের সেশনজট লেগেছে। এ অবস্থায় সরকারের দৃষ্টি দেওয়া উচিত।ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতিতে আজ আমাদের বিশ্ববিদ্যলয়ের শিক্ষার্থীদের জীবন হুমকির মুখে। এ দোষ কার? ছাত্রলীগের, বিশ্ববিদ্যালয় প্রশাসনের, না সরকারের। তার পরও সরকারের সুদৃষ্টি প্রত্যাশা করি।মো. রুবেল হাসান চট্টগ্রাম।