চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমনওয়েলথ গেমসনানা ঘটনাপ্রবাহ, সমালোচনা ছাপিয়ে ১৩ অক্টোবর শেষ হলো ১৯তম কমনওয়েলথ গেমস। এত কিছুর পরও এ এক সার্থক পরিসমাপ্তি। কমনওয়েলথ গেমস সফলভাবে শেষ করার মধ্য দিয়ে ভারত বিশ্বসভায় আরেক ধাপ এগিয়ে গেল। এ কথা অস্বীকার করার জো নেই, আয়োজক হিসেবে এবং নিজেদের নৈপুণ্য উজাড় করে মেলে ধরতে ভারত সাধ্যমতো সবকিছু করেছে। ক্রীড়াবিদেরা কমনওয়েলথ গেমসে ভারতের অতীত রেকর্ড ভেঙে দিয়েছেন। ভারত উঠে এসেছে পদক তালিকায় দ্বিতীয় স্থানে। ভারতের সামগ্রিক ক্রীড়া ক্ষেত্রের অগ্রগতির স্বরূপ এ থেকে বোঝা যায়।কিন্তু দিল্লি কমনওয়েলথ গেমস থেকে বাংলাদেশের প্রাপ্তি কতটুকু? আমাদের প্রাপ্তি বলতে পুরুষদের দলীয় ১০ মিটার এয়ার রাইফেলে পাওয়া একমাত্র ব্রোঞ্জ পদক! আমাদের ক্রীড়াবিদেরা আশানুরূপ ফল করতে পারেননি। অনেকে চূড়ান্ত পর্বে নিজের রেকর্ড পর্যন্ত ছুঁতে পারেননি। এমন ফলাফলকে ব্যর্থতাই বলা যায়। এ ফলাফলকে পুনর্মূল্যায়ন করা অতি আবশ্যক। আমাদের খুঁজে দেখতে হবে, এ অবনমনের মূল কোথায় প্রোথিত। সমস্যা সমাধানে ব্রতী না হলে চিরকাল আমাদের এমন তলানিতে পড়ে থাকতে হবে। বারবার আমাদের আশা-আকাঙ্ক্ষা এমনভাবে ধুলোয় মিলিয়ে যাবে—এটা মেনে নেওয়া কষ্টকর, বেদনাদায়ক।আমাদের দেশের ক্রীড়া ক্ষেত্রে এমন দুরবস্থার জন্য অনেকেই দেশের বিদ্যমান সীমাহীন দুর্নীতি, অযোগ্যতা, অদক্ষতা, অব্যবস্থাপনা, পর্যাপ্ত অবকাঠামোর অভাব, সুযোগ-সুবিধা ও নিশ্চয়তার অভাব এবং উপযুক্ত কার্যকর পরিকল্পনা না থাকাকে দায়ী করে থাকেন। ক্রীড়া ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের এ ব্যাপারে ভাবতে হবে।একই আর্থসামাজিক অবস্থানে থাকা অন্যান্য দেশ যদি খেলাধুলায় সাফল্য অর্জন করতে পারে, তবে আমাদের দেশ কেন পারবে না? বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে খেলাধুলায় পারদর্শিতা, শ্রেষ্ঠত্ব অর্জন অনন্য এক মাধ্যম। এ জন্য দরকার একটি সুপরিকল্পিত নীতিমালা এবং তার বাস্তবায়নে কঠোর মনোযোগ ও আন্তরিকতা। তা না হলে ব্যর্থতা ঢাকা যাবে না; সাফল্য যে তিমিরে, সে তিমিরেই থেকে যাবে।আশা করি, সরকার এ ব্যাপারে উদ্যোগী হবে।শেখর দাসশিক্ষার্থী, খুলনা বিশ্ববিদ্যালয়।