চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইড বইসৃজনশীল শিক্ষার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে কোচিং সেন্টার ও গাইড বই। দেশের স্কুল-কলেজগুলোতে মুখস্থবিদ্যা বন্ধ করতে সৃজনশীল পদ্ধতি চালু করা হয়েছে। মুখস্থনির্ভর শিক্ষা এতদিন আমাদের শিক্ষার সাধারণ মান বাড়ানোর ক্ষেত্রে মূল প্রতিবন্ধক হিসেবে কাজ করেছে।শিক্ষালাভের জন্য উপযুক্ত পাঠ্যবই, শ্রেণীকক্ষে নিয়মিত পাঠদান, এবং শিক্ষার্থীর বাসায় পড়াই যথেষ্ট। কিন্তু কিছুদিন আগেও দেখা যেত বেশির ভাগ শিক্ষার্থী পাঠ্যবই বাদ দিয়ে গাইড বই থেকে না বুঝে মুখস্থ করছে। একশ্রেণীর ব্যবসায়ীর রমরমা ব্যবসার করুণ শিকারে পরিণত হচ্ছিল কোমলমতি শিক্ষার্থীরা। কিছুদিন আগে সরকার গাইড বই নিষিদ্ধ করে শিক্ষার একটি ইতিবাচক পদক্ষেপ নেয়। কিন্তু দুঃখের বিষয়, এখনো গাইড বইয়ের দৌরাত্ম্য সম্পূর্ণরূপে ঠেকানো যায়নি। রাজধানীর বাইরে ব্যাপকহারেই গাইড বইগুলো এখনো সহজলভ্য। তাই শিক্ষার সীমিত গণ্ডি থেকে শিক্ষার্থীরা বেরিয়ে এসে যাতে বেরিয়ে আসতে পারে সে লক্ষ্যে কিছুদিন পরপর সারা দেশে গাইড বইয়ের বিরুদ্ধে অভিযান চালানো জরুরি।সাধন সরকারশিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।শিশুদের মুক্তি দিনবর্তমানে শিশুদের ওপর অতিরিক্ত পড়াশোনার চাপ প্রয়োগ করা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। প্রথম শ্রেণীতে ভর্তির জন্য পরীক্ষার প্রস্তুতি হিসেবে যতটুকু ভার চাপিয়ে দেওয়া হচ্ছে অত্যন্ত অল্পবয়সী শিশুদের ওপর তা কতটুকু বিবেচনাপ্রসূত? যে শিশুটার সবেমাত্র পাঁচ বছর পূর্ণ হলো, তাকে কেন আগে থেকেই শিক্ষা গ্রহণ করে তার বয়সের তুলনায় কঠিন পরীক্ষায়অবতীর্ণ হয়েই প্রথম শ্রেণীতে ভর্তি হতে হবে?শিক্ষাজীবনের শুরুতেই এ রকম ভার শিশুদের ওপর চাপিয়ে দিলে তাদের অনেকে পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে। তাদের মানসিক উন্নতি ব্যাহত হবে। শিশুদের ওপর এভাবে অতিরিক্ত চাপ প্রয়োগ অমানবিক। শিশুদের এ অবস্থা থেকে মুক্তি দিতে সবারই এগিয়ে আসা উচিত। সরকারের শিশুনীতি কার্যকর করতে হবে। প্রশ্ন দেওয়ার আগে শিক্ষকদের বিবেচনা করে দেখতে হবে, তা শিশুদের জন্য উপযোগী কি না। মুনতাহা, চাঁদপুর।ঝুঁকিপূর্ণ সেতুজিঞ্জিরা-কেরানীগঞ্জ-দোহার সড়কটি ঢাকা জেলার একটি ব্যস্ত সড়ক। এ সড়কপথে কেরানীগঞ্জ, নবাবগঞ্জ ও দোহার এবং পার্শ্ববর্তী মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর ও সিরাজদিখান ও ফরিদপুরের চরভদ্রাসন ও সদরপুরের উপজেলার অধিকাংশ লোকজন চলাচল করে থাকে। এ সড়কের দ্বিতীয় সেতুটির দুই পাশের রেলিং ভেঙে গেছে। যেকোনো সময় মারাত্মক দুর্ঘটনায় জীবনহানির মতো ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।মো. সাইফুদ্দিন স্বপনকেরানীগঞ্জ, ঢাকা।