চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপকূলবাসীর আর্তনাদগত বছর ঘূর্ণিঝড় আইলার ক্ষতি কাটিয়ে না উঠতেই ৭ অক্টোবর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও অস্বাভাবিক জোয়ারের পানির চাপে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধ ভেঙে খুলনার কয়রা উপজেলার ১৩০টি গ্রামের দুই লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বাজার, রাস্তা, বিদ্যালয় প্রাঙ্গণে হাঁটুপানি। পানি ঢুকেছে বসতঘরেও। শত শত পরিবার বাঁধ ও সড়কের পাশে সামান্য জায়গায় খুপরিঘর বানিয়ে মানবেতর জীবন যাপন করছে। এখন তারা খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে চরম কষ্টে দিন কাটাচ্ছে। উপজেলার বেশির ভাগ স্থানে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে কয়রা-খুলনা সড়কের দু-একটি ছাড়া বাকি বিদ্যালয়গুলোয় পাঠদান চলছে না। জমিতে পানি জমে থাকায় ফসল উৎপাদন করা যাচ্ছে না। জরুরি ভিত্তিতে প্লাবিত এলাকার মানুষের জন্য সরকার সামান্য খয়রাতি সাহায্য হিসেবে ২০ মেট্রিক টন চাল বরাদ্দ করেছে, যা প্রয়োজনের তুলনায় সামান্য।উপকূলবাসীর প্রাণের দাবি, বাঁধটি পাথর, কংক্রিট, বালু-সিমেন্ট দিয়ে মজবুতভাবে পুনর্নির্মাণ করা হোক। পাশাপাশি যারা ঘরবাড়ি হারিয়েছে ও যাদের ফসলের ক্ষতি হয়েছে, তাদের সত্বর ঘরবাড়ি নির্মাণ ও চাহিদা অনুযায়ী কৃষিঋণ দেওয়া হোক। আশা করি, উপকূলবাসীর সার্বিক পরিস্থিতি উন্নয়নে সরকার দ্রুত ব্যবস্থা নেবে।সাধন সরকারজগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।স্কুল ও কলেজের দুরবস্থামৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়ন একটি জনবহুল ইউনিয়ন। এ ইউনিয়নে প্রায় নয় হাজার লোক বাস করে। এ ইউনিয়নের ছাত্রছাত্রীর সংখ্যা কম নয়। বর্তমানে ইউনিয়নে মাত্র দুটি উচ্চবিদ্যালয় ও একটি কলেজ রয়েছে। এর মধ্যে প্রধান হচ্ছে বরমচাল উচ্চবিদ্যালয় ও কলেজ। এখানে প্রায় এক হাজার ছেলেমেয়ে লেখাপড়া করে। কিন্তু দুঃখের বিষয়, প্রয়োজনীয় শিক্ষক না থাকায় শিক্ষার্থীরা নানা সমস্যায় জর্জরিত। দেখা যাচ্ছে, ইতিহাসের শিক্ষক ইংরেজি পড়াচ্ছেন, গণিতের শিক্ষক রসায়ন, জীববিজ্ঞান, পদার্থ ও হিসাববিজ্ঞান পড়াচ্ছেন। ফলে ছাত্রছাত্রীরা তাদের মৌলিক অধিকার শিক্ষা অর্জন থেকে বঞ্চিত হচ্ছে। তারা ভালোভাবে একটা বিষয় সম্পর্কে জানতে পারছে না। ফলে ছাত্রছাত্রীরা শিক্ষকের কাছে শ্রেণীকক্ষে ক্লাস না করে প্রাইভেট পড়তে আগ্রহী। কিন্তু সমস্যা হলো, প্রাইভেট পড়তে টাকার প্রয়োজন হয়। যাদের টাকা-পয়সা কম, তারা প্রাইভেট পড়তে পারে না, ক্লাসে ভালোভাবে পড়া হয় না, তাই এই ছাত্রছাত্রীরা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েই যাচ্ছে। এই ছাত্রছাত্রীদের কথা বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ করা হলো।এ অবস্থায় শিক্ষা বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন, বিদ্যালয়ের এই দুরবস্থা থেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে ছাত্রছাত্রীদের জ্ঞানার্জনের পথ সুগম করার জন্য আবেদন করা হলো।মো. আবদুর রহিমমৌলভীবাজার।প্রধানমন্ত্রী সমীপেবিমান বাংলাদেশ এয়ারলাইনসের অবসরপ্রাপ্ত সাধারণ কর্মকর্তা-কর্মচারী এবং অবসরপ্রাপ্ত/প্রয়োজনাতিরিক্ত বিমানচালক/উড্ডয়ন প্রকৌশলীদের মধ্যে সর্বক্ষেত্রে ‘সুযোগ-সুবিধা’য় বিরাট বৈষম্য বিরাজমান। বিশেষত, রেয়াতি টিকিট প্রাপ্যতায় বৈষম্য নজিরবিহীন।একজন বিমানচালক/উড্ডয়ন প্রকৌশলী অবসর নেওয়ার পর (১) বিনা মূল্যে চারটি টিকিট, (২) শতকরা পাঁচ টাকা হারে ভাড়া দিয়ে চারটি টিকিট এবং (৩) শতকরা ৫০ টাকা হারে ভাড়া দিয়ে অগণিতসংখ্যক রেয়াতি টিকিট দ্বারা পরিবারসহ বিমানের সব রুটে আজীবন ভ্রমণ করতে পারবেন। যাঁরা ১৯৯৮ সালের আগে অবসর নেন, তাঁরাও ওই সুবিধা পাবেন। অবসরপ্রাপ্ত পাইলট/ফ্লাইট ইঞ্জিনিয়ার মৃত্যুবরণ করলে স্ত্রী আজীবন একটি করে বিনা মূল্যে রেয়াতি টিকিট পাবেন।পক্ষান্তরে অবসরপ্রাপ্ত সাধারণ কর্মকর্তা-কর্মচারী আজীবন বিনা মূল্যে মাত্র ২০টি রেয়াতি টিকিট পাবেন এবং যাঁরা ১৯৯৮ সালের আগে অবসর নিয়েছেন, তাঁরা কোনোরূপ রেয়াতি টিকিট পাবেন না।অতএব, প্রধানমন্ত্রী সমীপে আকুল আবেদন, বিমানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিশাল বৈষম্য দূর করার নির্দেশ দিয়ে সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের প্রতি সুবিচার করতে আজ্ঞা হোন।খন্দকার বনি আমীনঢাকা।প্রভাষকদের টাইম স্কেলদীর্ঘ ছয় বছর বন্ধ থাকার পর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রভাষকেরা আট বছরপূর্তিজনিত সপ্তম গ্রেডের টাইম স্কেলটি পেতে যাচ্ছেন। এ-সংক্রান্ত সরকারি ঘোষণায় সংশ্লিষ্ট প্রভাষকদের মধ্যে আনন্দের বন্যা বইছে। কিন্তু টাইম স্কেল পেতে অবৈধ লেনদেনের আশঙ্কার অনেকেই হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। অন্যদিকে ২০ হাজার প্রভাষক এই সুবিধার আওতায় আসবেন বলে জানা যাচ্ছে। তাঁদের আবেদন-সংক্রান্ত কাগজপত্রের সংখ্যা কয়েক লাখ হবে। মাউশিতে জমে ওঠে কাগজের স্তূপ। অপচয় হবে সময় ও শ্রমের।যদিও অবৈধ লেনদেন ঠেকাতে পদ্ধতির সহজীকরণ করতে এবং সর্বোপরি শিক্ষকদের ন্যায্য পাওনা প্রাপ্তি নিশ্চিত করতে বর্তমান সরকারের সদিচ্ছা ও প্রচেষ্টার কোনো কমতি নেই, কিন্তু তার পরও পদ্ধতিকে ব্যবহার করে কেউ কেউ শিক্ষকদের হয়রানি করেন, অবৈধ লেনদেনের সুযোগ সৃষ্টি করেন।তাই মাউশিতে রক্ষিত তথ্যের ভিত্তিতে সরাসরি ও স্বয়ংক্রিয়ভাবে ওই টাইম স্কেল প্রদানের নির্দেশ দিতে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।দেলোয়ার হোসেন, সহকারী অধ্যাপকআদিতমারী কলেজ, লালমনিরহাট।