চিঠিপত্র
বিশ্বকাপ ক্রিকেট১৭ অক্টোবর বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের পঞ্চম এক দিনের আন্তর্জাতিক সিরিজ দেখতে গিয়ে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম থেকে টিকিটের অভাবে ফিরে আসতে হয়েছে শত শত ক্রিকেটপ্রেমী দর্শককে। দীর্ঘক্ষণ ধরে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকা দর্শক টিকিটস্বল্পতার কারণে টিকিট না পেলে হইহুল্লোড় শুরু করে দেয় এবং র্যাবকেও একসময় লাঠিচার্জ করতে দেখা যায়। আবার চার-পাঁচ গুণ বেশি মূল্যে কালোবাজারে টিকিট বিক্রি হতেও দেখা গেছে। এদিকে গ্যালারিগুলোয় কিছু শূন্য আসনও পড়ে থাকতে দেখা যায়। প্রশ্ন হলো, ওয়ানডে সিরিজ দেখার জন্য দর্শককে যদি এত দুর্ভোগ পোহাতে হয়, তাহলে বিশ্বকাপে সাধারণ দর্শকের জন্য বিসিসি কী করবে?মো. আলী আহমেদসরকারি বাঙলা কলেজ, ঢাকা।মুঠোফোনে প্রতারণাবর্তমানে মোবাইল ফোনে প্রতারণার ফাঁদ পাতে অনেকে। প্রতারণার মাধ্যমে অনেকের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে অনেক প্রতারক। অনেক মোবাইল ফোন ব্যবহারকারী না বুঝেই প্রতারণার ফাঁদে পা দিচ্ছে। অথচ প্রতারক অনায়াসে বেঁচে যাচ্ছে। আর প্রতারিত মানুষ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে। কথাগুলো এমনভাবে বলা হয়, যেন ফোন কোম্পানি থেকেই ফোন করা হয়েছে। বোঝার উপায় নেই, এতে প্রতারণা লুকিয়ে আছে। কারণ, ফোন কোম্পানিগুলো থেকে এভাবেই কথা বলা হয়। কেন তাদের ধরা হচ্ছে না? ফোন কোম্পানিগুলো কেন এ বিষয়ে সোচ্চার নয়? অর্থের বিনিময়ে যারা সেবা দিচ্ছে, সেই সেবাকে নিরুপদ্রব রাখার দায়িত্ব তাদেরই। রেহানা রিমি, পূর্ব গোয়ালপাড়া।