চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম শ্রেণীতে ভর্তিভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে লটারির মাধ্যমে প্রথম শ্রেণীতে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নেওয়ার জন্য কর্তৃপক্ষকে সাধুবাদ জানাই। প্রথম শ্রেণীতে ভর্তির প্রস্তুতি নিতে গিয়ে চাপে পড়ে নষ্ট হচ্ছে শিশুর শৈশব। তা ছাড়া এতে অধিকারের প্রশ্নটিও জড়িত। প্রথম আলোর প্রতিবেদনে ছাপা হওয়া মনজুর আহমেদের বক্তব্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ: ‘প্রথম শ্রেণীতে ভর্তি হওয়া শিশুর অধিকার। সেখানে লেখাপড়া শিখে তাকে ভর্তি হতে হবে কেন।’অনেকেই বলছেন, লটারির মাধ্যমে ভর্তি করা হলে স্কুলের মান পড়ে যাবে। এই স্কুলের এক শিক্ষার্থীর অভিভাবক হয়েও আমি মনে করি, ঢাকা শহরের সব স্কুলই যদি সমমানের হয়, তাহলে অভিভাবকেরা নির্দিষ্ট দু-একটা স্কুলের জন্য মরিয়া হয়ে পড়বে না। এতে সবচেয়ে বেশি উপকৃত হবে শিশুরা। যাদের জীবনের শুরুতেই ভীতিকর ভর্তিযুদ্ধের সম্মুখীন হতে হয়। টানা এক বছর কোচিংয়ে সিলেবাসবিহীন পড়ার ধকল সহ্য করতে হয়। আর প্রশ্নপত্র মোটেই বাচ্চাদের বয়সোপযোগী হয় না। আবার সারা বছরের কঠোর অনুশীলনের পরও অনেককে হতাশ হতে হয়। এতে যেমন অভিভাবকেরা হতাশ হন, তেমনি শিশুদের কোমল মনটাও ভেঙে যায়। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমার আবেদন, ঢাকার সব স্কুলে লটারির মাধ্যমে প্রথম শ্রেণীতে ভর্তির ব্যবস্থা নেওয়া হোক। এ অবস্থা কিছুদিন চললে রাজধানীর স্কুলগুলো ধীরে ধীরে সমমানের হয়ে উঠবে। সাহানা নার্গিসপশ্চিম রামপুরা, ঢাকা।দলবাজিসম্প্রতি দেখা যাচ্ছে, ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীরা প্রায় সব ক্ষেত্রেই নিরঙ্কুশ ক্ষমতার অধিকার প্রত্যাশা করছেন এবং দাবি করছেন, রাষ্ট্রীয় প্রশাসন ও পুলিশকে তা মেনে নিতে হবে। প্রকাশ্য সভায় তাঁরা এমন দাবি করতেও কুণ্ঠাবোধ করছেন না। এই দাবির যৌক্তিকতা বা কারণ তাঁরা সাধারণত বলেন না। তবে বোঝা যায়, দলীয় আনুগত্যের জোরেই তাঁরা এ দাবি করছেন। অবশ্য অনেক নেতা-কর্মীর দলীয় আনুগত্য প্রশ্নাতীত নয়। সাধারণত যা হয়, তেমনি বর্তমান সরকারি দলেও অনেক মৌসুমি পাখি আছেন। এখন প্রশ্ন হচ্ছে, আনুগত্য যদি অকৃত্রিমও হয়, সে জোরে এ দাবি কি কেউ করতে পারেন? অর্থাৎ নিজেকে রাষ্ট্রীয় আইনের ঊর্ধ্বে দাবি করতে কি কেউ পারেন? এ ক্ষেত্রে দুঃখের বিষয় এই যে একজন আইন প্রণয়নের জন্য দায়িত্বপ্রাপ্ত এবং আইনের প্রহরার জন্য অঙ্গীকারবদ্ধ জনপ্রতিনিধিরাও বিষয়টি মানছেন না।গত নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ী হয়েছে। কিন্তু এ কথা প্রশ্নাতীত যে এ বিজয়ের কারণ সারা দেশের সাধারণ মানুষের সমর্থন। দেশের মানুষকে কাজ দেখাতে হবে। তাদের আর গলাবাজি দ্বারা ভোলানো যাবে না।আহমেদ মাতীনঅধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়।যানজটের যন্ত্রণাযানজটের কবলে পড়ে ঢাকাবাসীর জীবন অতিষ্ঠ। সমস্যা যেভাবে প্রকট আকার ধারণ করছে, তাতে ঢাকাবাসীর জীবন অচিরেই অচল হয়ে যাবে। ভয়াবহ ব্যাপার হলো, এ সমস্যার কার্যকর সমাধানে তেমন আশাব্যঞ্জক কিছু পদক্ষেপ দেখা যাচ্ছে না।সবাই বলার চেষ্টা করছেন, রাস্তায় গাড়ি বেশি, তাই যানজট কমছে না। ঢাকা শহরের আয়তনসাপেক্ষে যে পরিমাণ রাস্তা থাকা প্রয়োজন, আছে তার এক-তৃতীয়াংশ। এটা বাড়ানো কি সম্ভব? সম্ভব হলে এখনো কেন কোনো উদ্যোগ নেই?তা ছাড়া ভিআইপি রাস্তা ছাড়া প্রায় সব রাস্তায়ই গাড়ি, রিকশা পার্ক করে রাস্তার গাড়ি চলাচলের জায়গা কমিয়ে ফেলা হচ্ছে, তা কি কর্তৃপক্ষ দেখে না? যে বহুতল ভবনগুলো পর্যাপ্ত পার্কিং স্পেস তৈরি করছে না, তাদের বিরুদ্ধে নমনীয়তা কেন? হকারদের এমন জায়গায় পুনর্বাসন করা হোক, যাতে যান চলাচলে বিঘ্ন না ঘটে। ঢাকঢোল পিটিয়ে পুরোনো গাড়ি উচ্ছেদের নাটক কেন করতে হবে সরকারকে? এটা তো বিআরটিএর একটা স্বাভাবিক এবং চলমান প্রক্রিয়ার অংশ হওয়া উচিত। ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলতে পারবে না—এটা তো তাকে নিশ্চিত করতে হবে। দুর্নীতিপরায়ণ বিআরটিএর কর্মকর্তাদের (সৎ কর্মকর্তাদের বাদ দিয়ে বলছি) স্বপদে বহাল তবিয়তে রেখে সরকার কি এ দুর্ভোগটি আরও বাড়াতে সাহায্য করছে না? বাসস্ট্যান্ড না হওয়া সত্ত্বেও বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বাস দাঁড়িয়ে যাত্রী তোলে, রিকশা দাঁড়িয়ে থাকে যাত্রীর অপেক্ষায়। এগুলো প্রতিদিনকার যানজট আরও বাড়িয়ে তোলে। এদের কাছ থেকে কর্তব্যরত ট্রাফিক পুলিশদের ঘুষ নেওয়ার অভিযোগ প্রায়ই শোনা যায়। কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না কেন? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ, যানজট নিরসনে আপনাদের সদিচ্ছার প্রমাণ দিন। কামাল পাশামিরপুর, ঢাকা।