চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংরেজিতে দক্ষতাএ দেশে ভাষাভিত্তিক ক্লাব বা নেটওয়ার্কের সংখ্যা খুব বেশি নয়। যেগুলো আছে সেসবের মধ্যে কিছু পরিচালিত হয় ইংরেজি ভাষা শিক্ষার কোচিং সেন্টারগুলোর মাধ্যমে। ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয় ‘নটর ডেম ইংলিশ ক্লাব’। দেশের অন্যান্য বিদ্যালয়-মহাবিদ্যালয়ও এ রকম ইংরেজি ভাষাভিত্তিক ক্লাব গড়ে তুললে সারা দেশে ইংরেজি ভাষা শিক্ষা ও চর্চা একটি বড় উৎসাহ-উদ্দীপনার বিষয়ে রূপ নিতে পারে।কোনো ভাষায় দক্ষতা অর্জন করতে হলে সেই ভাষা আয়ত্ত করতে হয়। ভাষা আয়ত্ত করা হয় ওই ভাষায় পড়া, লেখা, শোনা ও কথা বলায় দক্ষতা অর্জন করার মধ্য দিয়ে। এ দেশের শিক্ষাব্যবস্থায় ইংরেজিতে পড়া ও লেখার ওপরই বেশি জোর দেওয়া হয়, পরীক্ষায় নম্বরও দেওয়া হয় পড়ে বোঝা ও লিখতে পারার দক্ষতার ভিত্তিতে। শুনে বোঝা (লিসেনিং কমপ্রিহেনশন) এবং কথা বলার (স্পিকিং) মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যবহারিকভাবে প্রয়োজনীয় দুটি দিক শিক্ষাপ্রতিষ্ঠানে ইংরেজি শিক্ষার পদ্ধতিতে নেই বললেই চলে। ভাষাভিত্তিক সংগঠন ও নেটওয়ার্ক গড়ে তোলার মাধ্যমে এই দুটি ঘাটতি পূরণ করা অনেকটা সম্ভব। বিদ্যালয়-মহাবিদ্যালয়-বিশ্ববিদ্যালয়গুলোতে ভাষাভিত্তিক ল্যাবরেটরি গড়ে তোলা দরকার, যেখানে অডিওভিজুয়াল প্রযুক্তি ব্যবহার করে শিক্ষার্থীরা ইংরেজি শুনে বোঝা ও কথা বলার দক্ষতা বৃদ্ধির অনুশীলন করতে পারবে।শাহরিয়ার কবিরপ্রাক্তন ছাত্র, নটর ডেম কলেজ, ঢাকা।