চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে মৃত্যু বীরত্বেরঅস্বাভাবিক মৃত্যু এখন খুবই স্বাভাবিক হয়ে গেছে। সংবাদপত্র পড়তে গেলেই চোখে পড়ে অসংখ্য মানুষের মৃত্যুর খবর। মৃত্যুর খবর পড়ে আমরা আর এখন ব্যথিত হই না, কষ্ট পাই না।আমরা এখন এমন একটা সমাজে বসবাস করছি, যে সমাজে প্রতিদিন চুরি যায় মূল্যবোধের সোনা, আমাদের স্বপ্ন, আমাদের চেতনা। বিবেকের দুর্বলতায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস আমরা আজ পাই না। কিন্তু সবাই অন্যায়কে মুখ বুজে মেনে নিতে পারেন না, যেমন পারেননি নাটোরের লোকমানপুর কলেজের শিক্ষক মিজানুর রহমান। সন্তানতুল্য ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে তাঁকে এ পৃথিবী থেকে চলে যেতে হয়েছে। সময়ের পরিক্রমায় অন্য সব ঘটনার মতো মিজানুর রহমানের মৃত্যুকেও আমরা ভুলে যাব। কিন্তু তাতে কী? তিনি যে অমর হয়ে থাকবেন তাঁর প্রিয় শিক্ষার্থীদের মাঝে, তাদের অভিভাবকদের মাঝে। তাঁর মেয়েটি যে বড় হয়ে গর্ব করে বলতে পারবে, তার বাবা অন্যায়ের কাছে মাথা নত করেননি।খুব ভালো লাগত, যদি লেখাটি এখানেই শেষ করে দিতে পারতাম। কিন্তু আরও কিছু কথা যে না বললেই নয়। পত্রিকায় পড়েছি, তাঁর এ অপমৃত্যুর জন্য দায়ী দুই বখাটে যুবক, যাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এসব বখাটের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে। তাই এখনই এদের যথাযথ শাস্তি দেওয়া উচিত।স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী, আপনাদের কাছে অনুরোধ, ওই দুই বখাটের শাস্তি নিশ্চিত করুন। বখাটেদের কারণে মিজানুর রহমানকে চলে যেতে হয়েছে, তাঁর মেয়েটি যেন বেড়ে উঠতে পারে বখাটেমুক্ত সমাজে—এ প্রত্যাশা সবার।লিমন, শিক্ষার্থী, বুয়েট।জনসংখ্যা নিয়ন্ত্রণবাংলাদেশের ক্রমবর্ধমান জনসংখ্যা নিয়ন্ত্রণের কার্যকর উপায় কী হতে পারে, এমন প্রশ্নের জবাবে বলা যায় আর্থিক জরিমানা। এ পদ্ধতিতে সরকারকে এমন একটি আইন পাস করতে হবে, যাতে বলা থাকবে দুটির বেশি সন্তান কেউ নিতে পারবেন না। যদি নেন, তাহলে দুটির অধিক প্রতিটি সন্তানের জন্য মাসিক বা বার্ষিক একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সরকারকে জরিমানা দিতে হবে। এতে দেখা যাবে, অর্থ জরিমানা দেওয়ার ভয়ে অনেকে দুটির বেশি সন্তান নেবেন না। এভাবেই দেশের জনসংখ্যা ভারসাম্যপূর্ণ অবস্থায় চলে আসবে। আর এ থেকে সরকারের একটি আয়ের ব্যবস্থা হতেও পারে। মো. কল্যাণ আরিফকবি জসীমউদ্দীন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়।বিটিভি চট্টগ্রামঢাকার পাশাপাশি যে নগরের নাম বেশি উচ্চারিত হয়, সেটি চট্টগ্রাম। তাই বন্দরনগরের প্রতি একটা আকর্ষণ বা কৌতূহল থাকা স্বাভাবিক। দিল্লি নয়, ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই চলচ্চিত্র ও সংস্কৃতিতে শ্রেষ্ঠ মুকুট ধারণ করে আছে। স্বাধীনতার এত বছর পরও আমরা ঢাকাকেন্দ্রিকতা থেকে বেরিয়ে আসতে পারিনি। আমরা যে কতটা অনগ্রসর, এটা তা-ই প্রমাণ করে। পুরো দেশটাই যেন ঢাকা। এমনিতেই চট্টগ্রাম আজ মেগাসিটির দ্বারপ্রান্তে, তার ওপর এর আশপাশের অঞ্চলগুলো নয়নাভিরাম সৌন্দর্যে ভরপুর। প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা পেলে আমাদের বন্দরনগরও হতে পারত বাংলার মুম্বাই। সরকার এসেছে, গেছে। কিন্তু কোনো সরকারই চট্টগ্রামকে নিয়ে ভাবেনি। চট্টগ্রামে বিটিভির যে স্টেশন রয়েছে, সরকার প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা ও ব্যবস্থা নিয়ে একে দেশবাসীর কাছে আকর্ষণীয় চ্যানেল হিসেবে প্রকাশ করবে; এটাই আমাদের প্রত্যাশা। এটি যেমন দেশে-বিদেশে বন্দরনগরের প্রতিনিধিত্ব করবে, তেমনি বিনোদন জগতেও হবে আমাদের কাছে এক বৈচিত্র্যময় সংযোজন। আফজাল হোসেনকলেজ রোড, আলমনগর, রংপুর।