চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্ত্যক্ত প্রতিরোধেযৌন হয়রানি (ইভ টিজিং) নিয়ে জরুরি ভিত্তিতে সামাজিক ও মানসিক সচেতনতাবোধ সৃষ্টি করা এখন সময়ের দাবি। কেননা, এর ফলে আত্মহত্যার যে ভয়াবহ চিত্র ফুটে উঠেছে, তা খুবই বেদনাদায়ক। একজন কোমলমতি ছাত্রীর বা মেয়ের আত্মহনন যেমন মেনে নেওয়া যায় না, তেমনি মেনে নেওয়া যায় না আমাদের সন্তানদের বখাটে হয়ে যাওয়া। বখাটেরা সাধারণত কম বয়সী হয়ে থাকে এবং তাদের মধ্যে অনেকে বোঝার ক্ষমতাটুকু রাখে না যে এর ফলে একজন মানুষ মানসিকভাবে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। যথাযথ পারিবারিক ও পারিপার্শ্বিক পরিবেশের অভাব, অপর্যাপ্ত শিক্ষার অভাব, প্রাচুর্যসহ অনেক ক্ষেত্রে একজনকে বখাটেতে পরিণত করে। সমস্যাকবলিত বাংলাদেশে হঠাৎ এ সমস্যা ব্যাপক আকার ধারণ করায় অভিভাবক মহলে বিষয়টি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই যৌন হয়রানির বিষয়টি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা এখন সময়ের দাবি। পঞ্চম থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত প্রতিটি পর্যায়ে যৌন হয়রানির বিষয়টি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে। আর এই পাঠ্যবিষয় রচনা করবেন বাংলাদেশের বিখ্যাত মনোবিজ্ঞানীরা, যাঁদের বিজ্ঞ মতামতের ভিত্তিতে রচিত পাঠ্যবিষয় সচেতন করে তুলবে আমাদের আগামী প্রজন্মকে। ফলে নারীর প্রতি সম্মান প্রদানের আবশ্যকতা, নৈতিকতা ইত্যাদি বিষয়ে জ্ঞান লাভের পাশাপাশি আমাদের সমাজের প্রত্যেক মানুষ তার শৈশবেই জানতে পারবে—যৌন হয়রানি হলো একধরনের মানসিক ব্যাধি; যা চর্চার মধ্যে থাকে শুধুই গ্লানি আর অপমান। সর্বোপরি যৌন হয়রানিসহ মাদক, নকল এবং মিথ্যাকে ‘না’ বলার মানসিকতা সৃষ্টি করে দিতে হবে পরিবারের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানকে। আর এভাবেই আমাদের দেশ থেকে অবশ্যই একদিন নির্মূল হবে যৌন হয়রানির প্রবণতা। সেই সোনালি দিনের প্রত্যাশায় থাকলাম। পারভীন, কুড়িগ্রাম।শরীরচর্চা শিক্ষকবর্তমান মহাজোট সরকার ক্ষমতায় আসার পর সারা দেশে এক হাজার ৬২২টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হলেও প্রায় ৯০০ জন শরীরচর্চা শিক্ষক এমপিওবঞ্চিত রয়েছেন। প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের শরীরচর্চা বাধ্যতামূলক, অথচ অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো শরীরচর্চার শিক্ষক নেই। শরীরচর্চার শিক্ষকেরা আশায় আশায় ১৮-২০ বছর ধরে চাকরি করেও এমপিওভুক্ত হতে পারেননি। দীর্ঘদিন ধরে তাঁরা স্বল্প বেতনে অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সঙ্গে চাকরি করে আসছেন। এমপিওবঞ্চিত এই শিক্ষকেরা বর্তমান দুর্মূল্যের বাজারে পরিবার-পরিজন নিয়ে বহু কষ্টে মানবেতর জীবন যাপন করছেন এবং সামাজিকভাবে অবহেলিত ও হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। অথচ বিদ্যালয়ে জাতীয় সংগীত, কোরআন তিলাওয়াত ও শপথবাক্য পাঠ করানো এবং খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করে কোমলমতি ছাত্রছাত্রীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলেন তাঁরা। দীর্ঘ সাত বছর এমপিও বন্ধ থাকায় শরীরচর্চা শিক্ষকদের প্রায় সবার বয়স ৩৫ থেকে ৪০-এর ওপর হয়ে গেছে।এই শিক্ষকদের এমপিওভুক্তির আওতায় না আনা হলে নতুন করে অন্য প্রতিষ্ঠানেও তাঁদের চাকরি করার সুযোগ থাকছে না। শরীরচর্চা শিক্ষকেরা শিক্ষকতার মতো মহান পেশায় থাকতে চান। এই শিক্ষকেরা শিক্ষাপ্রতিষ্ঠানে বৈধ নিয়োগকৃত প্যাটার্নভুক্ত শিক্ষক, অথচ নতুন নিয়মের ঠুনকো অজুহাতে বর্তমানে তাঁদের এমপিওবঞ্চিত রাখা হয়েছে। সরকারের বিশাল বাজেটে এসব শিক্ষকের বেতন অন্তর্ভুক্ত রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে শরীরচর্চা শিক্ষকেরা অবদান রাখতে চান। তাই অবিলম্বে শিক্ষামন্ত্রীর কাছে অত্যন্ত মানবিক দিক বিবেচনা করে শরীরচর্চার এই শিক্ষকদের এমপিওভুক্ত করার জোর দাবি জানাচ্ছি।মো. আবদুল মোক্তাদীরকমলগঞ্জ, মৌলভীবাজার।