চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংকটের রাজধানীতীব্র যানজট, পানি ও বিদ্যুতের সমস্যা আর খাদ্যদ্রব্যে ভেজাল এখন ঢাকার নিয়মিত সমস্যা। এর সঙ্গে সম্প্রতি যুক্ত হয়েছে ঝুঁকিপূর্ণ ভবনধস। এসব সমস্যা এখন তীব্র আকার ধারণ করেছে। ঢাকায় প্রতিদিনই যানবাহন বাড়ছে। বাড়তি এই যানবাহনের জন্য যানজট তীব্রতর হয়েছে। সব মিলিয়ে যানজটে অতিষ্ঠ ঢাকাবাসী। অন্যদিকে পানি ও বিদ্যুতের সমস্যা প্রকট। ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিংয়ের শিকার হয়ে মানুষকে ধৈর্যের পরীক্ষা দিতে হচ্ছে। লোডশেডিংয়ের যন্ত্রণায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্লাস নেওয়া বা অফিসগুলোতে কাজ করা রীতিমতো কষ্টকর। সেই সঙ্গে শিক্ষার্থীদের ভোগান্তি তো আছেই। তা ছাড়া বিশুদ্ধ পানির সংকট, লাইনের পানিতে দুর্গন্ধ এবং ঘোলাটে পানির কারণে এই পানি পানের অনুপযোগী। আর খাদ্যদ্রব্যে ভেজাল ঢাকাবাসীর জন্য বিরাট সমস্যা। মৌসুমি ফল থেকে শুরু করে চাল, ডাল ও তেল কোন খাবারে নেই ভেজাল? ভেজালের ভিড়ে খাঁটি জিনিস পাওয়াই দুষ্কর। মাছ, মাংস, দুধেও ভেজাল। এসব সমস্যা শেষ হতে না-হতেই নতুন সমস্যা হাজির হলো। অপরিকল্পিত উপায়ে বাড়িঘর নির্মাণে এই বাড়িঘরই এখন ঢাকাবাসীর বড় শত্রুতে পরিণত হয়েছে। নির্মিত এসব ভবনে যদি আগুন লাগে বা অন্য কোনো সমস্যা তৈরি হয়, তবে দমকলের গাড়ি পৌঁছানোও সম্ভব নয়। অনেক সময় নির্মাণাধীন ভবন ধসে পড়ে। পুরান ঢাকার নিমতলী, বেগুনবাড়ির মতো ঝুঁকির মধ্যেই বাস করতে হচ্ছে বেশির ভাগ মানুষকে। পুরান ঢাকার মতো রাজধানীর অনেক আবাসিক এলাকাতেই রয়েছে রাসায়নিক কারখানা কিংবা গ্যাস ফিলিং স্টেশন। সব মিলিয়ে বলা যায়, এই শহরের প্রত্যেক মানুষ এখন মৃত্যুকে সঙ্গী করে বসবাস করছে জীবিকার তাগিদে। আয়শা আক্তারশান্তিনগর, ঢাকা।দুর্নীতিবাজনিজেকে বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে দুর্নীতিমুক্ত ঘোষণা করার মতো সাহস বাংলাদেশে খুব বেশি ব্যক্তি বা প্রতিষ্ঠানের নেই, এ কথা নির্দ্বিধায় বলা যায়। বাংলাদেশের কোনো ইউনিয়ন পরিষদও কি নিজেকে দুর্নীতিমুক্ত ঘোষণা করতে পারে না? উপজেলা, জেলা, মন্ত্রণালয় বা অধিদপ্তর অথবা বাংলাদেশ সরকারের একটি ইউনিটও কি পারে না দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠানের মডেল হিসেবে দাঁড়াতে, যাকে সবাই গর্বসহকারে অনুকরণ করবে? একটি বিদ্যালয় বা কলেজ বা বিশ্ববিদ্যালয় দূরে থাক, তাদের একটি অঙ্গও তো অন্তত নিজেকে মডেল হিসেবে দাঁড় করাতে পারে।সরকারি পর্যায়ে এমন অনেক কর্মকর্তা আছেন, যাঁদের চেহারা আমাদের বিমোহিত করে, অথচ তাঁদের চাকরিজীবনের মোট দুর্নীতি যদি ভিডিও করে দেখানো যায়, তাহলে তিনি নিজেই হয়তো স্তব্ধ হয়ে যাবেন। ক্ষমতা ও অর্থ—দুটি উৎসই তাঁদের জন্য হাতিয়ারে পরিণত হয়েছে, যে হাতিয়ার দিয়ে দরিদ্র মানুষের অনাহার বা হাহাকার মিটানো দূরে থাক, পারলে তাদের জন্য অনাহারকে পুঁজি হিসেবে দাঁড় করিয়ে ভবিষ্যৎ অপকর্মের দ্বার উন্মুক্ত রাখাই মূল কাজ। দরিদ্র মানুষকে দেখিয়ে বরাদ্দ করা অর্থ, খাদ্য, সাহায্য বা বিভিন্ন কার্যক্রম ব্যবহূত হয় ভোগবিলাস বা উচ্চাভিলাষ বাস্তবায়নে। মানুষের একটি প্রবণতা হচ্ছে, সে ভবিষ্যতেও কুকর্ম করতে চায়। তাই বর্তমানে এমন কোনো স্পষ্ট এবং বৈপ্লবিক কার্যক্রম হাতে নেয় না, যা বৃহত্তর মানুষের কল্যাণ করবে। আমাদের দেশে যা আছে, তার কত অংশ শুধু দুর্নীতি বা সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে নষ্ট হয় বা ইতিবাচক উন্নয়নে ভূমিকা রাখতে পারে, তার মোটামুটি হিসাব সরকারের কাছে আছে। দুর্নীতির বিরুদ্ধে একটা বিপ্লবের ডাক দিয়ে তা বাস্তবায়ন করে দেখানোর সামর্থ্য সরকারের আছে। বর্তমানে এমন কোনো কার্যক্রম লক্ষ করা যাচ্ছে না, যা দিয়ে বোঝা যায় ভবিষ্যতের দুর্নীতিমুক্ত সমাজ গড়ে উঠছে, এই বাস্তবতা আমাদের জন্য বড়ই মর্মান্তিক। কামাল পাশাকুমিল্লা।বিমাকর্মীজীবন বীমা করপোরেশনে দৈনিক মজুরিভিত্তিক কিছু কর্মী আছেন, যাঁরা ১৫-১৬ বছর ধরে চাকরি করে গেলেও এখনো দৈনিক ৩০ টাকা হারে মজুরি পাচ্ছেন। বিভিন্ন জেলার কর্তৃপক্ষের মাধ্যমে বারবার আবেদন করার পরও কোনো সুফল পাওয়া যাচ্ছে না। সন্তানসন্ততি নিয়ে এই টাকায় সংসার ও লেখাপড়ার খরচ চালানো কীভাবে সম্ভব? বাংলাদেশের কোথাও কোনো প্রতিষ্ঠানে এত কম মজুরি আছে কি না আমাদের জানা নেই। তাই কর্তৃপক্ষের কাছে আবেদন, জীবন বিমার এসব কর্মীর চাকরি স্থায়ীকরণ অথবা বর্তমান বাজারদর বিবেচনা করে দৈনিক মজুরি বাড়ানোর ব্যবস্থা নিন।ফয়েজ, শামিম, জাহাঙ্গীর ও রুবেলময়মনসিংহ।