চিঠিপত্র
ক্রিকেট ও দেশপ্রেমভারতের অখণ্ডতা বজায় রাখার জন্য অনেক কারণের মধ্যে সিনেমা ও ক্রিকেট অন্যতম। এত দিন এ কথাগুলো শুধু শুনে এসেছি। এবার দেখলাম, জনগণকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে ক্রিকেট খেলা কত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে একতরফা জয়ের পর দল-মতনির্বিশেষে সবার মুখে—বাংলাদেশ বাংলাদেশ, হাতে দেশের পতাকা। ক্রিকেট আমাদের দেশের গর্ব, এ গর্বকে হারানো চলবে না। ক্রিকেটের উন্নতির জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা বজায় রাখতে হবে। তবে সঙ্গে সঙ্গে ফুটবলসহ অন্যান্য খেলাকেও সহযোগিতা করতে হবে। একদিন হয়তো ফুটবল, হকি কিংবা অন্য কোনো খেলায় আমরা খুব ভালো করতে পারব। এ জন্য সব সংগঠক ও ক্রীড়াবিদকে সঠিক পথে হাঁটতে সহায়তা করতে হবে।জাহাঙ্গীর চাকলাদারলালবাগ, ঢাকা।শিক্ষাঙ্গনে সন্ত্রাসআমাদের দেশে শিক্ষিতের হার এখনো বেশ কম। এর অন্যতম কারণ হলো শিক্ষাপ্রতিষ্ঠানের স্বল্পতা, অনগ্রসরতা এবং শিক্ষাঙ্গনে সন্ত্রাসী কর্মকাণ্ড। নৈতিক ও সামাজিক অবক্ষয়ের কারণে আমাদের শিক্ষাঙ্গনগুলোতে আজ সন্ত্রাসীদের প্রবল প্রতাপ। প্রায় প্রতিনিয়ত রক্ত ঝরছে দেশের বিশ্ববিদ্যালয় অঙ্গনে। হাজার হাজার নিরীহ ও মেধাবী ছাত্র জিম্মি হয়ে আছেন বহিরাগত মাস্তানদের হাতে। শিক্ষক হচ্ছেন প্রহূত ও লাঞ্ছিত এবং ছাত্রীরা হচ্ছেন যৌন হয়রানির শিকার। এতে অনেক ছাত্রীকে বেছে নিতে হয়েছে আত্মহত্যার পথ। এ অবস্থায় শিক্ষাঙ্গন থেকে সন্ত্রাস দমন তথা নির্মূল করার জন্য কঠোর ও বাস্তবানুগ আইন প্রণয়ন করা প্রয়োজন। আমাদের দেশে বর্তমানে সন্ত্রাস দমনের যে আইন আছে তা যুগোপযোগী নয়। এ আইনে ফাঁক আছে, সে ফাঁক দিয়ে সন্ত্রাসীরা মুক্তি পেয়ে যায়। তাদের কঠোর আইন দিয়ে নিয়ন্ত্রণ করতে হবে। মো. শহিদুল্লাহ রেজাকোম্পানীগঞ্জ, নোয়াখালী।অহেতুক বিলম্বনানা সমস্যায় জর্জরিত জাতীয় বিশ্ববিদ্যালয়। এসবের কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জীবন থেকে বহু মূল্যবান সময় যেমন নষ্ট হচ্ছে, তেমনি অপচয় হচ্ছে বিপুল অর্থ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি অন্যতম সমস্যা হচ্ছে ফল প্রকাশে দীর্ঘসূত্রতা। যেকোনো ধরনের ফল প্রকাশের ক্ষেত্রে ৬ থেকে ১০ মাসেরও বেশি সময় শিক্ষার্থীদের অপেক্ষার প্রহর গুনতে হয়। এর প্রত্যক্ষ ভোগান্তির শিকার আমি নিজেও। এলএলবি (প্রিলিমিনারি) কোর্সটি শুরু হয় ২০০৮ সালের জুন মাসে, যা শেষ হওয়ার কথা ২০০৯ সালের জুন মাসে। কিন্তু ২০০৯ সালে যে পরীক্ষা হওয়ার কথা, তা শুরু হয় ২০১০ সালের মার্চ মাসে। পরীক্ষা শেষ হওয়ার পর সাত মাস পেরিয়ে গেছে। দেশে আইন কলেজ আছে ৭৪টি। এসব কলেজ থেকে এলএলবি (প্রিলিমিনারি) পরীক্ষায় অংশ নিয়েছেন আড়াই হাজারের মতো শিক্ষার্থী। এত কমসংখ্যক পরীক্ষার্থীর ফল প্রকাশে কেন এই বিলম্ব, তা বোধগম্য নয়। তা ছাড়া এলএলবি একটি পেশাগত ডিগ্রি। এ ধরনের পেশাগত ডিগ্রি-প্রত্যাশীদের যেন অহেতুক কালক্ষেপণ না করা হয়, সে ব্যাপারে কর্তৃপক্ষের সচেষ্ট থাকার আহ্বান জানাচ্ছি।বিপ্লব বাড়ৈসিটি ল কলেজ, ঢাকা।