চিঠিপত্র
চাকরির পরীক্ষাযেসব শিক্ষিত বেকার হন্যে হয়ে চাকরি খুঁজছেন, তাঁরা একদিকে বেকারত্বের অভিশাপ, অর্থনৈতিক টানাপোড়েন, আবেদন করার জন্য ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের চাপ সব সয়েও যখন দেখেন, একই দিনে একাধিক সরকারি কর্তৃপক্ষ পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে, তখন তাঁদের হতাশ না হয়ে উপায় থাকে না।মাঝেমধ্যেই দেখা যায়, বিভিন্ন মন্ত্রণালয়ের চাকরির পরীক্ষা একই দিন ও সময়ে অনুষ্ঠিত হচ্ছে। এটা একজন চাকরিপ্রত্যাশী বেকারের জন্য যেন অভিশাপ। আগামী ১০ ডিসেম্বর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের জ্যেষ্ঠ কর্মকর্তা ও কর্মকর্তা নিয়োগের পরীক্ষা একই সময়ে নেওয়ার কথা পত্রিকা মারফত জানা গেছে। চাকরিপ্রত্যাশী অসংখ্য বেকারের কথা চিন্তা করে পরীক্ষা দুটির অন্তত একটি পরিবর্তন এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সেদিকে লক্ষ রাখার জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাই।হূদয়, মহন্ত, সুমনশিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়।বৃক্ষপ্রেমআজ চারদিকে যখন বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা নিয়ে এত আলোচনা, তখন একটি সংবাদ আমাদের হতাশ করে।রংপুরকে যখন দেশের সপ্তম বিভাগ হিসেবে ঘোষণা করা হয়, তখন রংপুরের জনগণের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। ঠিক তখনই একটি সংবাদ বয়ে আনে বিষাদের ছায়া। রংপুর সদর ও তার আশপাশের সড়কগুলো পুনরায় মেরামত ও প্রশস্তকরণের কার্যক্রম নেওয়া হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই কার্যক্রমের অন্তর্ভুক্ত কয়েকটি সড়ক কিছুদিন আগেই মেরামত ও প্রশস্ত করা হয়েছে। এই সড়ক প্রশস্তকরণ কার্যক্রমের কারণে কাটা পড়বে সড়কের পাশের প্রায় দুই শতাধিক বড় ও মাঝারি বৃক্ষ। দ্য ক্লাইমেট চেঞ্জ ভালনারেবিলিটি ইনডেক্স অনুযায়ী জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর সামনের সারিতে রয়েছে বাংলাদেশ। আর এমন অবস্থায় আমরা নতুন গাছ না লাগাতে পারি, অন্তত পুরোনো গাছগুলো সংরক্ষণ করতে পারি।নাহিদ সুলতানা, শিক্ষার্থীরংপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়।