চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্জ্য অপসারণকোরবানির ঈদের পর ঢাকা মহানগরের অলিগলিতে ভরে আছে পশুর বিভিন্ন প্রকার বর্জ্য ও আবর্জনা। সিটি করপোরেশনের দায়িত্ব নগরের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। কিন্তু শুধু সিটি করপোরেশনের ওপর চাপ না দিয়ে আমরা কি একটু সচেতন হতে পারি না। নয়াবাজারসংলগ্ন বংশাল পুকুরপাড়ের চিত্র একেবারে আলাদা। সেখানকার নাগরিকদের ধন্যবাদ না দিয়ে পারা যায় না। ঈদের দিন কয়েক শ পশু কোরবানি দেওয়া হয় সেখানে। কিন্তু আশ্চর্যের বিষয়, বিকেল হওয়ার আগেই পশু কাটাকুটির কাজ শেষ হওয়ামাত্র এলাকার লোকজন নিজ দায়িত্বে সব বর্জ্য অপসারণ করে নিজেদের উদ্যোগে পুরো পুকুরপাড়ে সুগন্ধি ছিটিয়ে দেয়।এভাবে বংশাল পুকুরপাড়ের অধিবাসীদের মতো যদি নগরের প্রতিটি মহল্লায় নিজ উদ্যোগে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হতো, তাহলে আমাদের এই পচা দুর্গন্ধ সহ্য করে সিটি করপোরেশনের দিকে তাকিয়ে থাকতে হতো না। আলমগীর হোসেন, কেরানীগঞ্জ, ঢাকা।