চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুল কোচিংকোচিং সেন্টারগুলোর বিরুদ্ধে দেশের ভেতর অনেক সমালোচনা আছে। শিক্ষার্থীদের প্রতিভা ও সৃজনশীলতার বিকাশে কোচিং সেন্টারগুলো শেষ বিচারে ক্ষতিকর—এমন ভাবনা থেকে অনেকে এগুলো বন্ধ করে দেওয়ার প্রস্তাবও করেছেন। কেউ কেউ মনে করেন, কোচিং সেন্টারগুলো বন্ধ করে দিলে শিক্ষকেরা ক্লাসে শিক্ষার্থীদের প্রতি আরও মনোযোগী হবেন। কোচিং সেন্টারগুলোর বিপক্ষে এমন জোরালো মত থাকা সত্ত্বেও এখন অনেক স্কুলে দেখা যাচ্ছে কোচিং সেন্টারের বিকল্প হিসেবে স্কুলেই বিশেষ কোচিংয়ের ব্যবস্থা করা হয়। অনেক স্কুলে ২০১১ সালের এসএসসি পরীক্ষার্থীদের স্কুলে কোচিং করতে বাধ্য করা হচ্ছে। বলা হচ্ছে, কোচিং না করলেও টাকা দিতে হবে। শিক্ষার্থীরা বাধ্য হয়েই স্কুল কোচিংয়ে নাম লেখাচ্ছেন। ময়মনসিংহ শহরের কয়েকটি নাম করা স্কুলে এ ধরনের কোচিং চালু হয়েছে। এটা বন্ধে সরকার কোনো উদ্যোগ দেবে কি?আশরাফুল আলমময়মনসিংহ।মহাসড়কে কাঁচাবাজাররাজধানীর সাভার উপজেলাধীন হেমায়েতপুর বাসস্ট্যান্ড-সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের অনেকটা অংশ নিয়ে বিশাল এলাকাজুড়ে কাঁচাবাজার বসে। ফলে প্রতিদিন ওই সড়কে ঘণ্টার পর ঘণ্টা যানজট সৃষ্টি হয়ে যাত্রীদের মূল্যবান সময় নষ্ট হয়। পাশাপাশি মাঝেমধ্যেই ঘটছে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। তাই যানজট ও দুর্ঘটনা এড়াতে অবিলম্বে এই অবৈধ কাঁচাবাজার উচ্ছেদ করা জরুরি। ইলিয়াছ আহম্মদ কামরাঙ্গীরচর, ঢাকা।