চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক সংস্কাররুহিতপুর থেকে কলাতিয়া সড়কটি ঢাকার কেরানীগঞ্জ উপজেলার অন্যতম ব্যস্ত সড়ক। এটি ঢাকার সাথে মানিকগঞ্জের সংযোগ সড়ক হিসেবে কাজ করছে। তা ছাড়া, এই পথে কেরানীগঞ্জ ও সাভারবাসী এবং পার্শ্ববর্তী সিংগাইরবাসী চলাচল করে। বিগত জোট সরকারের শেষ দুই বছর, তত্ত্বাবধায়ক সরকারের দুই বছর এবং বর্তমান মহাজোট সরকারের দুই বছরে সড়কটি মেরামত ও সংস্কার না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এমতাবস্থায় জনদুর্ভোগ লাঘবে অতিসত্বর সড়কটি সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। মো. সাইফুদ্দীন স্বপনকেরাণীগঞ্জ, ঢাকা।সরকারি চাকরিএকসঙ্গে বেশ কিছু সরকারি চাকরির বিজ্ঞপ্তি সংবাদপত্রে এলে ভালো লাগে। অনেকের মতো আমিও ভাবি, ছেলেমেয়েরা প্রতিযোগিতায় অংশ নিয়ে একটি চাকরি জোগাড় করে নেবে, আমিও একটু স্বস্তি পাব। তারা একটার পর একটা দরখাস্ত করছে ব্যাংক ড্রাফটসহ। আর পরীক্ষা দিতে ঢাকায় যাচ্ছে আমার পেনশনের টাকায়। আমিও দিয়ে যাচ্ছি আশায় আশায়, যদি একটা চাকরি হয়। কিন্তু দেখলাম, কোনো পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়, কোনোটার পরীক্ষা পেছায়। অযথাই পয়সা খরচ। আবার কোনোটার ফল আর বেরোয় না। এক-দেড় ঘণ্টার পরীক্ষা অধিকাংশই ‘এমসিকিউ’ প্রশ্নের। এসব উত্তরপত্র দেখতে কত সময় লাগে? তাহলে কি ভেতরে ভেতরে চলে দরকষাকষি, লেনদেন?নিয়োগ পরীক্ষা নেওয়া পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে সরকারি দলের মাস্তান বাহিনীর হামলায়। সহায়তা না করায় জেলার পুরো প্রশাসন বদলি হতে হয়েছে। দলীয় অনুগতদের জন্য সরকারি চাকরি দান-খয়রাত ও বেচাকেনা এর আগে এত প্রকাশ্যে দেখা যায়নি। তাহলে ‘দিনবদল’ কথার মানে কী?যে ছেলে বা মেয়ে কয়েক লাখ টাকা দিয়ে চাকরিটি কিনে নেবে, তার কাছ থেকে জাতি কীভাবে আশা করবে সৎ থাকা? সে সৎ কেন থাকবে, যেখানে তাকে শুরুতেই বাধ্য করা হলো অসৎ হতে? কোনো কিছুই আর তাকে অসৎ হওয়া থেকে ফেরাতে পারবে না। ঘুষের টাকাগুলো তুলতে তুলতেই সে ওই পথে চিরস্থায়ী আসন পেতে বসবে। বিষয়টা আগেও ছিল, তবে এত ব্যাপক আকারে নয়।এখন যেভাবে চলছে, তা অব্যাহত থাকলে দেশ ও জাতি এক মহাদুর্যোগের সম্মুখীন হবে, সমস্ত জায়গা ভরে যাবে অযোগ্য লোকে। পুরো দেশের সব প্রতিষ্ঠানের কাজকর্ম কোথায় যাবে, চিন্তা করা যায়?এম আর খানপাথরঘাটা, চট্টগ্রাম।