চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বখাটের শাস্তিইদানীং নানাবিধ কারণে দেশে নারীদের প্রতি অসম্মান ও উত্ত্যক্ত করা ভয়াবহ আকারে বেড়েছে। এ কারণে নতুন আইন প্রণয়ন করা হয়েছে এবং এ আইন কার্যকর করতে ভ্রাম্যমাণ আদালতসহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করছে। তাদের তৎপরতার কিছু কিছু খবর সংবাদপত্রে উঠে আসছে। তবে কাউকে প্রকাশ্যে কান ধরিয়ে ওঠ-বস করানো, প্রকাশ্যে এক পায়ে দাঁড় করিয়ে রাখা কিংবা কান ধরিয়ে এলাকা প্রদক্ষিণ করানো ইত্যাদি কাম্য নয়।অপরাধী অপরাধ করে অবশ্যই শাস্তির কাজ করেছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু অপরাধী হলেও তাকে অসম্মান করা (তাও আবার রাষ্ট্রীয়ভাবে) কতটা যুক্তিযুক্ত? এভাবে শাস্তি দেওয়া সমাজে নিশ্চয়ই কোনো না-কোনো সমস্যার সৃষ্টি করবে। অপরাধের শাস্তি অবশ্যই নিশ্চিত করা হোক—এটা সবার চাওয়া। কিন্তু এই শাস্তি প্রয়োগ যেন কোনো নতুন সামাজিক অপরাধের বা সমস্যার সৃষ্টি না করে, সেদিকে লক্ষ রাখা উচিত। আরেকটি বিষয় নিশ্চিত করা হোক (যেহেতু বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর), কোনোভাবেই যেন নিরপরাধ কেউ শাস্তির সম্মুখীন না হয়। আশা করি, সংশ্লিষ্ট সবাই বিষয়গুলো ভেবে দেখবেন।মো. ইফতেখার রহমাননওগাঁ।হরতাল ও জনভোগান্তিএক মাসে দুটি হরতাল ঘোষণার মাধ্যমে জনগণকে জিম্মি করে দাবি আদায়ের নামে রাজনৈতিক সহিংসতার পূর্বসংস্কৃতিতে ফিরে যাওয়ার আভাস পাচ্ছে দেশ। অতীতে একান্ত দলীয় স্বার্থে একের পর এক হরতাল দেওয়ার পরিপ্রেক্ষিতে দাবি আদায়ের এই কর্মসূচির গণতান্ত্রিক চরিত্র অনেকটাই নষ্ট হয়েছে। এবার দেখা যাচ্ছে, আরও সংকীর্ণ দলীয় ও ব্যক্তিস্বার্থের কাছে সাধারণ জনগণকে জিম্মি করা হচ্ছে। যারা সাধারণ জনগণ, পেটের তাগিদে দিনভর পরিশ্রমের অর্থে বেঁচে থাকে, তাদের কাছে ‘দাবি আদায়ে হরতাল’ বক্তব্যটি হাস্যকরই মনে হয়।শুল্কমুক্ত দামি গাড়িতে চড়ে কিংবা রাজপ্রাসাদে থেকে ‘জনগণ, জনগণ’ বলে মুখে যাঁরা ফেনা তোলেন, তাঁদের চরিত্র বহুবার প্রকাশিত হয়েছে। কিন্তু দুর্ভাগ্য হলো, আমাদের দিনবদল ঘটছে না। তাঁদের পারস্পরিক প্রতিহিংসার বলি কেন সাধারণ জনগণকে হতে হবে?মঞ্জুর এলাহী, ঢাকা।ধাতব মুদ্রাএক টাকা মূল্যমানের তামা রঙের ধাতব মুদ্রা নিয়ে সারা দেশে ব্যাপক আলোচনা হচ্ছে। একশ্রেণীর ব্যবসায়ী এক টাকা মূল্যমানের মুদ্রা ৪০ বা ৫০ টাকায় কিনে নিচ্ছে। কোথাও ১০০ বা ৫০০ টাকায়ও এ মুদ্রা বিক্রির খবর পাওয়া যাচ্ছে। পত্রপত্রিকায়ও বিষয়টি ব্যাপকভাবে উঠে এসেছে। হঠাৎ করে এক টাকা মূল্যমানের বিশেষ রঙের মুদ্রা এত অতিরিক্ত দাম দিয়ে কিনে নেওয়ার কী কারণ থাকতে পারে, এ ব্যাপারে জরুরি ভিত্তিতে সরকারের অনুসন্ধান চালানো উচিত। এর সঙ্গে কোনো প্রতারক চক্র জড়িত থাকলে তাদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করা উচিত। এ ঘটনা ঘটছে প্রকাশ্যে। চোখের সামনে কোনো সংঘবদ্ধ গোষ্ঠী আমাদের প্রতারিত করে চলে যাবে, তা হতে পারে না। এ ব্যাপারে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব আছে।কামরুজ্জামান ভূঞাআশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া।