চিঠিপত্র
কৃষিভিত্তিক শিলবৃহত্তর রংপুর ও বগুড়া অঞ্চলে প্রচুর ভুট্টা, আলু ও কলা উত্পন্ন হয়, যা উত্তরবঙ্গ ও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের চাহিদা মেটায়। কিন্তু এসব কৃষিপণ্যের জন্য এ অঞ্চলে কোনো প্রক্রিয়াকরণ কারখানা না থাকায় কৃষকেরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন। মঙ্গাপীড়িত এ অঞ্চলে ব্যাপকভাবে কৃষিভিত্তিক কারখানা স্থাপনের উদ্যোগ নিলে অনেক বেকার যুবক ও যুব-মহিলার কর্মসংস্থান হবে এবং স্থানীয় এলাকার উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে। উপরন্তু প্রচুর মূল্যবান বিদেশি মুদ্রার সাশ্রয় হবে। এ অবস্থায় কৃষিপণ্যের ওপর নির্ভরশীল কারখানা স্থাপনের উদ্যোগ নিতে সরকার এবং দেশের স্বনামধন্য কৃষিজাত সামগ্রী প্রক্রিয়াকরণ সংস্থাগুলোকে অনুরোধ জানাই।মো. আবুল বাশারগাইবান্ধা।প্রশ্নপত্রে ভুলপ্রশ্নপত্র শব্দটির সঙ্গে সাম্প্রতিককালে ফাঁস ও ভুল শব্দ দুটি যেন ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। এবার হলো জেএসসি পরীক্ষার প্রশ্নে ভুল। কিছুদিন আগে বিসিএস পরীক্ষার প্রশ্নে ভুল ধরা পড়ার পর অনেক লেখালেখি হয়েছে। অনেক আশ্বাস কিংবা পদক্ষেপ নেওয়ার কথা শুনেছি। কিন্তু কিছুতেই কিছু হলো না। যাঁরা প্রশ্নপত্র প্রণয়নের দায়িত্বে থাকেন, তাঁরা এ ব্যাপারে অভিজ্ঞ হওয়ার কথা। তাই শিক্ষার প্রাথমিক স্তরেই প্রশ্নপত্রে ভুল হওয়ার বিষয়টি মনে প্রশ্ন জাগায়। আমরা আর প্রশ্নপত্রে ভুল কিংবা ফাঁস শব্দটি শুনতে চাই না। তা বাস্তবায়ন করা কি খুব কঠিন? নাকি অপেক্ষা করতে হবে আরেকটি প্রশ্নপত্র ভুল কিংবা ফাঁসের খবর শোনার জন্য?শরিফ খান শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।