চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশংসনীয় উদ্যোগ‘আপন ঠিকানায় হাজার টিয়া’—২৩ নভেম্বর ২০১০ প্রথম আলোর সেই সংবাদটি একই সঙ্গে আনন্দের ও দুঃখজনক। মায়ের কোলে শিশু যেমন সুন্দর, পাখিরাও তেমনি মুক্ত আকাশে অনন্য। তাদের খাঁচায় পুরে রাখাটা অমানবিক। কিন্তু ক্ষুদ্র স্বার্থের জন্য আমরা তা-ই করছি।ফেনীর পরশুরাম জেলার মির্জানগর গ্রামের সেই সাহসী যুবকদের জানাই আন্তরিক অভিনন্দন। তাঁদের একান্ত প্রচেষ্টায় পাখিগুলো ফিরে পেয়েছে মুক্ত আকাশ। এই সংবাদ যদি আমাদের প্রতিটি গ্রামের যুবকদের অন্তরে টোকা দিতে পারে, তবে একদিন কোনো পাখি আর খাঁচায় বন্দী থাকবে না।ফজলুল বারী, করিম ও মনসুরের মতো যুবকদের জাতীয়ভাবে পুরস্কৃত করার দাবি জানাই। যুবসমাজকে এসব কাজে উৎসাহিত করা হলে মেয়েদের উত্ত্যক্ত করা এবং মাদক গ্রহণের মতো সামাজিক ব্যাধি অনেকাংশে লোপ পাবে বলে বিশ্বাস করি।মুস্তাজীব শরীফনিউ মুরিং, চট্টগ্রাম।সেশনজটআমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০০৪-০৫ শিক্ষাবর্ষে কমিপউটার বিজ্ঞান বিষয়ে বিএসসি কোর্সে ভর্তি হই। তখন অনেক স্বপ্নই চোখে খেলা করত। কিন্তু ধীরে ধীরে সব স্বপ্ন যেন ফিকে হয়ে যেতে লাগল সেশনজটের কারণে। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার যখন এক যুগান্তকারী যুদ্ধ ঘোষণা করছে, তখন সেই যুদ্ধের সৈনিকেরা (কম্পিউটার সায়েন্স অনুষদের ছাত্রছাত্রীরা) পড়ে রয়েছি সেশনজটের শেকলে আটকা। আমরা ২০০৪-০৫ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীরা যেখানে এখনো সপ্তম সেমিস্টার পরীক্ষার জন্য প্রহর গুনছি, সেখানে একই বিশ্ববিদ্যালয়ের ২০০৫-০৬ শিক্ষাবর্ষের বিবিএ শিক্ষার্থীরা অষ্টম সেমিস্টার পরীক্ষা দিচ্ছেন। অথচ তাঁরা ফাইনাল পরীক্ষা দেওয়ার কথা আমাদের ফাইনাল পরীক্ষার এক বছর পর। এই প্রতিষ্ঠানটি সরকার দ্বারা পরিচালিত। একদিকে সরকার বলছে ডিজিটাল বাংলাদেশ গড়ার কথা, অন্যদিকে এমন অব্যবস্থা—এটা কি আমাদের জন্য লজ্জার নয়? কর্তৃপক্ষের টনক নড়বে কি?সুমন।[email protected]