চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন অপরাধের শাস্তিগত ১৬ নভেম্বর প্রথম আলোয় ‘বন অপরাধের শাস্তি তিন বছরের কারাদণ্ড’ শিরোনামে প্রকাশিত সংবাদের ওপর আমার দৃষ্টি আকৃষ্ট হয়েছে। বনসংক্রান্ত অপরাধের জন্য সর্বোচ্চ তিন বছর কারাদণ্ডের বিধান রেখে বন আইন (সংশোধন), ২০১০-এর খসড়া নীতিগত অনুমোদন করেছে মন্ত্রিসভা। আগে এই অপরাধের শাস্তি ছিল ছয় মাসের কারাদণ্ড। এ ছাড়া সংশোধিত আইনে বনের গাছ কাটলে জরিমানা দুই হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। জরিমানার এই অঙ্কটির সঙ্গে আমার দ্বিমত আছে। কারণ কাপ্তাই-কর্ণফুলী রেঞ্জে সৃজিত ১৮৭৩ সালের বাগানে সেগুন ও মেহগনিগাছের বর্তমান মূল্য যথাক্রমে পাঁচ লাখ ও তিন লাখ ৫০ হাজার টাকা। পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম ও কক্সবাজার বন বিভাগে সৃজিত গর্জন, চাপালিশ ও চম্পাফুলের গাছের বর্তমান মূল্য তিন লাখের কম নয়। অতএব জরিমানা ৫০ হাজার টাকার স্থলে অন্তত এক লাখ কিংবা দুই লাখ করা উচিত ছিল। তা ছাড়া, একই অপরাধ দুবার করার জন্য শাস্তি দ্বিগুণ হওয়া উচিত।সংশোধিত আইনে বন ও ঘোষিত বনাঞ্চলের সংজ্ঞা সংযোজন করাসহ আইনের ২৪টি ধারা সংশোধন করা হয়েছে। ভূমি ইজারা দেওয়া নিষিদ্ধ করা হয়েছে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ পদক্ষেপকে স্বাগত জানাই। সংশোধিত বন আইনের আওতায় যেসব বন এখনো সংরক্ষিত ঘোষণা করা হয়নি, সেগুলো সংরক্ষণের জন্য আইনের আওতায় আনতে একটি ধারা প্রতিস্থাপনসহ নতুন অধ্যায় সংযোজন করা হবে, এটা অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ।এ ছাড়া বলা হয়েছে, বন অপরাধে ধৃত বনজদ্রব্য বিচারিক ম্যাজিস্ট্রেট কর্তৃক অতিসত্বর বিক্রির অনুমতি দেওয়ার বিধান আইনে সংযোজন করা উচিত। বন মামলা পাওয়ার পর আদালতের মাধ্যমে মামলার কার্যক্রম শুরু ও শেষ করার সময়সীমা উল্লেখ করলে ভালো হবে।মো. আবদুুর রশিদঅবসরপ্রাপ্ত বন সংরক্ষক, উত্তরা, ঢাকা।উত্তরপত্র মূল্যায়ন আগামী প্রজন্মকে সুবাস ছড়ানো আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে প্রয়োজন শিক্ষকদের সততা, ন্যায়নিষ্ঠা ও শ্রমের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব ও সম্মান প্রদর্শন করা। শিক্ষককে তাঁর প্রাপ্যটুকু না দিয়ে বড় কিছু আশা করা যায় না। এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার মূল্যায়নকাজ হয়েছে এক অভিনব উপায়ে। শিক্ষককে নিজ নিজ উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে সার্বক্ষণিক পাহারারত অবস্থায় মূল্যায়নকাজ করতে হয়েছে সকাল-সন্ধ্যা। গাদাগাদি করে বসে উত্তরপত্র মূল্যায়ন করা দুঃখজনকও বটে। বিগত বছরের বিচ্ছিন্ন কোনো ঘটনা বা অভিযোগের ওপর ভিত্তি করে সারা দেশের প্রাথমিক শিক্ষকসমাজকে কেন এত অবিশ্বাস? বাড়িতে বসে উত্তরপত্র মূল্যায়ন খোশমেজাজে সঠিকভাবে অনায়াসেই করা যেত। প্রাথমিক শিক্ষকদের মনে প্রশ্ন—জেএসসি, এসএসসি, এইচএসসি, স্নাতক, মাস্টার্স পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ পরীক্ষার উত্তরপত্র যদি স্বাধীনভাবে উৎফুল্ল মনে বাসায় বসে সঠিকভাবে মূল্যায়ন করতে পারা যায়, তাহলে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় যাবে না কেন? এর মাধ্যমে শিক্ষকদের মর্যাদাকে হেয় করা হয় না?যখন কোনো শিক্ষককে অহেতুক সন্দেহবশত কিছু বলা হয়, তখন শ্রবণশক্তি বন্ধ হয়ে আসে। যারা সততা রক্ষা করে চলতে চেষ্টা করেন, তাঁদের বাক রুদ্ধ হয়, চোখ ছলছল করে। দীর্ঘ জীবনের সততা রক্ষা করে চলা ব্যর্থতায় পর্যবসিত হয়। শিক্ষকেরা দায়িত্বশীলতায় কাজ করেন। শুধু টাকার বিনিময়ে নয়। প্রাথমিক শিক্ষক সম্পর্কে এ মানসিকতার পরিবর্তন কি আশা করা যায়? রেবা গোস্বামী মৌলভীবাজার।জগন্নাথ বিশ্ববিদ্যালয়জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেকটাই আধুনিক প্রযুক্তির ছোঁয়াবঞ্চিত। দেশে গত কয়েক বছরে তথ্যপ্রযুক্তির ব্যাপক প্রসার ঘটেছে। কিন্তু ডিজিটাল যুগ পড়াশোনায় যেসব সুযোগ-সুবিধা নিতে এসেছে, তা আত্মসাৎ করার সুযোগ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বঞ্চিত। পাঠদান-প্রক্রিয়া ও গ্রন্থাগার চলছে সনাতন পদ্ধতিতে। প্রতিটি বিভাগে কম্পিউটারের সংখ্যা কম থাকায় ইচ্ছা থাকা সত্ত্বেও শিক্ষার্থীরা কম্পিউটার ব্যবহার করতে পারে না। এ ছাড়া ইন্টারনেট সংযোগ না থাকায় শিক্ষার্থীরা প্রয়োজনের সময় তথ্য পেতে পারে না।দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে যখন আধুনিক প্রযুক্তির প্রসার লাভ করছে তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তা থেকে দূরে থাকবে কেন? জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে সত্যিকার ডিজিটালাইজড করতে হলে সর্বাধুনিক প্রযুক্তি দিয়ে শ্রেণীকক্ষগুলোর আধুনিকায়ন এবং ক্যাম্পাসজুড়ে ইন্টারনেট নেটওয়ার্কের ব্যবস্থা করতে হবে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। সাধন সরকারশিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।