চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদের নামযাঁদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, বিজয়ের মাস ডিসেম্বর এলে তাঁদের বিভিন্নভাবে স্মরণ করা হয়। দেশের নানা জায়গায় অসংখ্য গণকবর আছে। সেসব স্থানে স্মৃতিফলক করা হয়েছে স্থানীয় উদ্যোগে। তবে বেশির ভাগই অযত্ন আর অবহেলার শিকার হয়ে রয়েছে। ফলে শহীদদের সম্পর্কে তরুণ প্রজন্ম অনেকটা অন্ধকারেই থেকে যাচ্ছে। স্বাধীনতার চেতনা যাতে সব শ্রেণীর মানুষের মনে জাগ্রত থাকে, তার কিছু চেষ্টা বর্তমান সরকার চালিয়ে যাচ্ছে। শহীদদের নাম, পরিচয় ও বীরত্বের কথা যদি স্থানীয় মানুষ জানতে পারে, তাহলে তারা আত্মগর্বে গর্বিত হবে। তাই সরকারের কাছে অনুরোধ, অন্তত প্রতি উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে ওই উপজেলার শহীদদের নামের স্মৃতিফলক স্থাপন করা হোক আর প্রতি ইউনিয়নের স্কুল-কলেজে শহীদ মিনারে ওই ইউনিয়নের শহীদদের নামের স্মৃতিফলক সংযুক্ত করা, যাতে কোমলমতি ছাত্রছাত্রীরা তাঁদের যথাযোগ্য সম্মান দিতে পারে।আবদুল কুদ্দুস তালুকদারনিমগাছি, সিরাজগঞ্জ।টেক্সটাইল বিশ্ববিদ্যালয়দেশে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আসছে বস্ত্র খাত থেকে। এ খাতের জন্য উচ্চতর লেখাপড়া ও গবেষণায় টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। এ জন্য দক্ষ পেশাজীবী হিসেবে তৈরি হয়ে আমার সন্তান যেন দেশের সমৃদ্ধিতে বড় ভূমিকা রাখতে পারে, সেই মানসে তাকে রাজধানীর তেজগাঁওয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করাই। এরই মধ্যে তিন বছর পার হতে চলেছে। কিন্তু এখনো আমার সন্তানের দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষাই হয়নি। তবুও আশান্বিত হয়েছি এ কথা ভেবে যে বর্তমান সরকার টেক্সটাইল কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করে দেশবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ করেছে। কিন্তু কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হলেও এখনো প্রশাসনিক পুনর্বিন্যাস হয়নি। উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় কাঠামোর জন্য প্রয়োজনীয় শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ হয়নি। বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি এখনো। শোনা যাচ্ছে, প্রধানমন্ত্রী দেশের একমাত্র টেক্সটাইল বিশ্ববিদ্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এ জন্য পরীক্ষাও বিলম্বিত হচ্ছে। গত সেপ্টেম্বরে যে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, সেই পরীক্ষা অক্টোবরে ধার্য করা হয়। কিন্তু কলেজে ছাত্র-পুলিশের এক অপ্রীতিকর ঘটনার কারণে তাও হয়নি। দেশের বস্ত্র খাতকে চাঙা করতে প্রধানমন্ত্রীর উদ্যোগ ও ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। তাই তাঁর দৃষ্টি আকর্ষণ করছি, যাতে তিনি নবঘোষিত বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়টি দ্রুত আনুষ্ঠানিক উদ্বোধন করে পুরোদমে চালুর ব্যবস্থা করেন।নাম প্রকাশে অনিচ্ছুককক্সবাজার।পুলিশি নির্যাতনপ্রথম আলোয় ৩ ডিসেম্বর পুলিশি নির্যাতনে এক কিশোরের মৃত্যুর যে অভিযোগটি প্রকাশিত হয়েছে, তা অত্যন্ত মর্মান্তিক। নিহত সাগরের বয়স ১৬। জাতীয় শিশুনীতি অনুযায়ী ১৮ বছরের নিচে সবাই শিশু। তার মায়ের বক্তব্য অনুযায়ী, পুলিশের নির্যাতনের ফলেই যদি তার মৃত্যু হয়ে থাকে, তাহলে তা একজন শিশুর প্রতি নিষ্ঠুর আচরণের দায়েও সংশ্লিষ্টদের বিচার করা উচিত।পুলিশি হেফাজতে আসামির মৃত্যুর অভিযোগ মাঝেমধ্যেই শোনা যায়। কোনো কোনো থানায় স্বীকারোক্তি আদায়ের নামে চলে অসহনীয় নির্যাতন। কঠিন নির্যাতনে অনেক নিরপরাধ ব্যক্তিও অপরাধ স্বীকার করে নেয়। স্বীকারোক্তি আদায়ের নামে নির্মম আচরণ কিংবা অর্থের বিনিময়ে আসামিকে নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বারবার এমন অভিযোগ উঠলেও সংশ্লিষ্ট ব্যক্তিরা পার পেয়ে যায়। আসামিকে পিটিয়ে হত্যা করা বন্ধে প্রশাসন কি দায়িত্বশীল ভূমিকা রাখতে পারবে? যেখানে বিচারবহির্ভূত হত্যার কোনো বিচার হয় না, সেখানে হয়তো সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি কোনো গুরুত্ব পাবে না। কিন্তু এমন নির্যাতনকে ক্রমাগত আড়াল করতে থেকে আমরা কি সভ্য জাতি হয়ে উঠতে পারব? শরিফ খানশিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।