চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের দুর্নাম ঘোচানসারা বিশ্বে পুলিশ বিভাগ একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। বাংলাদেশ পুলিশ বাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে তথা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অত্যন্ত সুনাম ও দক্ষতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করছে। কিন্তু নিজ দেশেই কেন পুলিশ সম্পর্কে মানুষ কটূক্তি করে? এ অবস্থা থেকে উত্তরণের কি আমাদের কোনো উপায় নেই? পুলিশ বাহিনীতে কর্মরত সব সদস্যের কাছে অনুরোধ, আপনারা দায়িত্ব পালনে একটু সচেতন হোন। আপনাদের দুর্নাম আপনাদেরই ঘোচাতে হবে। দেখা যায়, পুলিশের অনেক সদস্য (পোশাক পরা কিছু সদস্য) এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার সময় গাড়িতে উঠে ভাড়া দেন না। কেন? তিনি যেমন চাকরি করে নিজের ও পরিবার-পরিজনের ব্যয় নির্বাহ করেন, তেমনিভাবে গাড়ির চালকও। এই মানসিকতার পরিবর্তন ঘটাতে পারলে পুলিশ বাহিনীর দুর্নাম ঘুচবে।আয়েশা সিদ্দীকাশাবিপ্র বিশ্ববিদ্যালয়, সিলেট।একই দিনে ভর্তি পরীক্ষাঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা একই দিনে নির্ধারিত হওয়ায় যেমন ছাত্রছাত্রীদের সুবিধা হয়, তেমনই একই দিনে সাক্ষাৎকার হওয়ায় অনিশ্চয়তাও তৈরি হয়। এ বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাক্ষাৎকার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের সাক্ষাৎকার একই দিন অর্থাৎ ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে, যা ছাত্রছাত্রীদের জন্য অনিশ্চয়তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সব শিক্ষার্থীরই স্বপ্ন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার। কিন্তু এই পরিস্থিতিতে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন শিক্ষার্থীরা। তাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি বিবেচনার অনুরোধ জানাচ্ছি।ফেরদৌস,মিরপুর, ঢাকা।উচ্চশিক্ষা ও কর্মসংস্থানবেশ কিছু শিক্ষার্থী ২০০৬ সালে সরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়া শুরু করেছিলেন ইলেকট্র-মেডিকেল নামের নতুন বিভাগ থেকে। ২০১০ সালে চতুর্থ পর্ব সমাপনী পরীক্ষার সঙ্গে সঙ্গে তাঁদের শিক্ষাজীবনের সমাপ্তি ঘটে। তাঁদের জন্য নেই উচ্চশিক্ষা বা কর্মসংস্থানের কোনো সুযোগ। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা এই প্রকৌশলীদের দেশের জন্য অভিশাপ নয়, আশীর্বাদ হিসেবে দেখতে চাই।শারমীন আফরোজসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, ঢাকা।