চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটপাত দখলইদানীং রাজধানীসহ দেশের প্রধান সব শহরে যানজট লেগেই থাকছে। এতে নষ্ট হচ্ছে আমাদের মূল্যবান কর্মঘণ্টা। দীর্ঘ যানজটের কারণে অনেক সময় হেঁটে আগে গন্তব্যে পৌঁছানো যায়। এ জন্য ফুটপাতে নির্বিঘ্নে হাঁটার ব্যবস্থা থাকতে হবে। কিন্তু এই ফুটপাতও এখন আর ফুটপাত নেই, বড় এক অংশই চলে গেছে হকারদের দখলে। এখন আবার নতুন করে আরেক যন্ত্রণা যোগ হয়েছে, তা হলো মোটরসাইকেল। মোটরসাইকেলের আরোহীরা যানজটের সময় তাঁদের মোটরসাইকেল উঠিয়ে দেন মানুষের হাঁটার শেষ রাস্তাটুকু ফুটপাতে। তাঁরা ফুটপাতে মোটরসাইকেল উঠিয়েও ক্ষান্ত হন না। পথচারীর অধিকারকে খর্ব করে হর্ন দিতে থাকেন, আর পথচারীদের এক যন্ত্রণায় পতিত করেন।মোটরসাইকেলের চালকদের অনুরোধ করব, অনুগ্রহ করে আপনারা সচেতন হোন এবং আমাদের এই যন্ত্রণা থেকে রেহাই দিন। ফুটপাতে গাড়ি ওঠানো থেকে বিরত থাকুন।মুহাম্মদ আবদুর রাহমানউত্তর মুগদাপাড়া, ঢাকা।জীবন বীমাআমরা জীবন বীমা করপোরেশনের কিছুসংখ্যক কর্মচারী ১৫-১৬ বছর ধরে দৈনিক মজুরিভিত্তিক কর্মী হিসেবে চাকরি করে আসছি। অত্যন্ত দুঃখের বিষয়, জীবন বীমা করপোরেশন কর্তৃপক্ষ আমাদের দৈনিক ৩০ টাকা হারে মজুরি দেয়। বর্তমান ঊর্ধ্বমুখী বাজারে এই মজুরি দিয়ে জীবনযাত্রার ব্যয় নির্বাহ করা খুবই কঠিন। দীর্ঘদিন ধরে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করেও কোনো সুফল পাইনি। অথচ ইতিমধ্যে দুবার কর্মী নিয়োগ দেওয়া হলেও আমাদের বিবেচনায় নেওয়া হয়নি। এমতাবস্থায় সরকারের কাছে আকুল আবেদন, আমাদের মতো ভুক্তভোগীদের চাকরি স্থায়ী করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিন।নাম প্রকাশে অনিচ্ছুক।