চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষি ডিপ্লোমাবাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত চার বছর মেয়াদি একটি কোর্স কৃষি ডিপ্লোমা। নব্বইয়ের দশকের মাঝামাঝি মাঠপর্যায়ে কৃষিক্ষেত্রে দক্ষ কর্মী তৈরির লক্ষ্যে দুই বছরের প্রশিক্ষণ কোর্স হিসেবে কৃষি ডিপ্লোমার প্রবর্তন হয়। পরবর্তী সময়ে এটি তিন বছরের কোর্স হিসেবে কারিগরি বোর্ডের আওতাভুক্ত হয়। বর্তমানে এই কৃষি ডিপ্লোমাকে আরও যুগোপযোগী করতে চার বছরের কৃষিবিষয়ক শিক্ষাক্রম হিসেবে পরিচালিত হচ্ছে।এসএসসি পাস করে উপযুক্ত যোগ্যতা নিয়ে কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটে ভর্তি হতে হয়। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, কৃষি ডিপ্লোমা কোর্স শেষ করার পর পরবর্তীকালে উচ্চতর শিক্ষার কোনো সুযোগ নেই।অবাক হওয়ার মতো ব্যাপার, একই যোগ্যতা নিয়ে ভর্তি হওয়া অন্যান্য ডিপ্লোমা কোর্স যেমন—প্রকৌশল, নার্সিং, হেলথ টেকনোলজি প্রভৃতির পর উচ্চতর শিক্ষার অনেক সুযোগ রয়েছে। কিছুদিন আগে উচ্চতর শিক্ষার সুযোগ চেয়ে আমরা বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে ব্যর্থ তো হই-ই, বরং আমাদের কিছু ছাত্রছাত্রীকে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের ইনস্টিটিউটে বদলি করে তাদের শিক্ষাজীবনকেই হুমকির সম্মুখীন করা হয়। একটি স্বাধীন দেশে উচ্চশিক্ষার সুযোগ চাওয়াও কি তাহলে অপরাধ? একই বোর্ডের আওতায় একই মানের পড়াশোনা করা সত্ত্বেও কৃষিকে বাদ দিয়ে অন্যদের উচ্চতর শিক্ষার সুযোগ দেওয়া হচ্ছে। অথচ কৃষিপ্রধান দেশ হিসেবে সর্বপ্রথম কৃষি শিক্ষার দিকেই গুরুত্ব দেওয়া উচিত ছিল। এ ব্যাপারে নজর দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।তানিয়া মির্জা[email protected]ছাত্রলীগের সন্ত্রাসছাত্রলীগের লাগামহীন সন্ত্রাসী কর্মকাণ্ড দিন দিন বেড়েই চলেছে। ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড যত দ্রুত সম্ভব সরকারকে বন্ধ করতে হবে। ছাত্রলীগের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ নষ্ট হোক, সে জন্য দেশবাসী বর্তমান সরকারকে ক্ষমতায় আনেনি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গত মঙ্গলবার ২০১০-১১ শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থীদের বিষয় বণ্টনের কথা থাকলেও ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের কারণে তা বন্ধ হয়ে যায়। ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষ ঘটে। অতীতে একদল আরেক দলের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ত। কিন্তু বর্তমানে নিজেদের স্বার্থের জন্য নিজ দলের কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়তে কুণ্ঠা বোধ করছে না। ছাত্রলীগের এসব কাজের ব্যাপারে সরকার কি অবগত নয়? সরকারের কি কোনো দায়িত্ববোধ নেই? ছাত্রলীগ কি সরকারের চেয়ে বেশি শক্তিশালী? স্বরাষ্ট্রমন্ত্রী বারবার বলছেন, অপরাধী যে-ই হোক, তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। আপনার কাছে প্রশ্ন, এসব কর্মকাণ্ড কি আপনার সরকারের দৃষ্টিগোচর হয় না? ছাত্রলীগের কারণে বারবার শিক্ষার সুষ্ঠু পরিবেশ ব্যাহত হচ্ছে। যে সরকার স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিল, সেই সরকারের অঙ্গসংগঠন যখন নিজেদের স্বার্থে হানাহানি ও রেষারেষিতে লিপ্ত হয়, তখন সরকারের ভাবমূর্তি কি ক্ষুণ্ন হয় না? সরকার যেখানে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছে, তখন ছাত্রলীগের লাগামহীন সন্ত্রাসী কাজ কি জনসমর্থন আদায়ে বাধা দিচ্ছে না? বর্তমান সরকারের ক্ষমতায় আসার ক্ষেত্রে ছাত্রলীগের তেমন কোনো অবদান ছিল না। বরং এই ছাত্রলীগ পরবর্তী নির্বাচনে সরকার পতনের কারণ হিসেবে কাজ করবে। সরকারের কাছে আমাদের সবার দাবি, যত তাড়াতাড়ি সম্ভব ছাত্রলীগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। মো. মাহ্বুব আলমশিক্ষক ও নাট্যকর্মীরাজশাহী বিশ্ববিদ্যালয়।অতিথি পাখিশীতকালে দেশের বিভিন্ন জলাশয়ে অতিথি পাখির আগমনে প্রকৃতির পরিবেশে যেমন চঞ্চলতা ফিরে আসে, তেমনই পাখিশিকারিদের শ্যেনদৃষ্টি পড়ে পাখির ওপর। শীত মৌসুমে প্রচণ্ড শীতের হাত থেকে রক্ষা পেতে প্রতিবছর বিভিন্ন দেশ থেকে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখির আগমন ঘটে। শীত কমে এলে আবার তারা ফিরে যায়। আসা-যাওয়ার সময়টুকুতে লোভী পাখিশিকারিদের কবলে পড়ে অনেক পাখি প্রাণ হারায়। এতে শিকারিদের অপতৎপরতার জন্য পাখিরা তাদের বিচরণক্ষেত্র পরিবর্তন করতে বাধ্য হচ্ছে। দেশের হাওরগুলোয় সেদ্ধ ধানের সঙ্গে বিষ মিশিয়ে বিষটোপ বানিয়ে মহামারি আকারে অতিথি পাখিদের মেরে ফেলা হয়েছে। আইনত অতিথি পাখি ধরা, খাওয়া ও শিকার দণ্ডনীয় অপরাধ হলেও আইনের যথাযথ প্রয়োগের অভাবে তা প্রতিপালিত হচ্ছে না। তা ছাড়া প্রকাশ্যে হাট-বাজারে অতিথি পাখি বিক্রি করেও পার পেয়ে যাচ্ছে অনেকে। তাই আরও বেপরোয়া হয়ে গেছে পাখিশিকারিরা। অনতিবিলম্বে এর বিরুদ্ধে প্রতিরোধ-ব্যবস্থা নিতে হবে।জাহেদুর রহমান বাগমারা, রাজশাহী।