চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আড়িয়াল বিলে বিমানবন্দরবাংলাদেশে উন্নয়নের নামে মানুষকে ভূমি থেকে উচ্ছেদ করা হয়েছে বহুবার। এবার শোনা যাচ্ছে, মুন্সিগঞ্জ ও ঢাকা জেলার আড়িয়াল বিলে বিমানবন্দর স্থাপন করা হবে। স্থাপিতব্য বিমানবন্দরটি সেখানকার জনগণের জন্য নতুন দুঃসংবাদ হয়ে এসেছে।একটি দেশে বিমানবন্দর অবশ্যই প্রয়োজন। কিন্তু ভাবতে হবে, কার স্বার্থে এবং কোথায় এটি স্থাপিত হলে জনগণের মঙ্গল হয়। আড়িয়াল বিল কখনোই বিমানবন্দরের জন্য উপযুক্ত স্থান নয়। সেখানে বিমানবন্দর স্থাপিত হলে অনেক মানুষ উচ্ছেদ হবে, বিপুল ফসলি জমি হারাবে, দোকানপাট, ব্যবসা-বাণিজ্য, স্কুল-কলেজ, উপাসনালয় ক্ষতিগ্রস্ত হবে। সবচেয়েবড় কথা, বিলটি প্রাণবৈচিত্র্যে ভরপুর এবংবন্যাপ্রবণএলাকা। জনসংখ্যার ঘনত্ব ও মাটির গুণাগুণ বিচারেও স্থানটি বিমানবন্দরের জন্য অনুপযুক্ত। অস্তিত্ব রক্ষার্থে আড়িয়াল বিলের জনগণ আজ জমি অধিগ্রহণের বিরুদ্ধে, বিমানবন্দর ঠেকাতে রাজপথে নেমেছে।দেখা যায়, যেখানে উন্নয়নের কথা বলা হয়েছে, সেখানেই জনগণ চরমতম নিগ্রহের শিকার। বাংলাদেশে জলবিদ্যুৎ প্রকল্প, কয়লাখনি, আবাসন প্রকল্প বা বনায়নের মতো কর্মসূচির কারণেও বহু মানুষ উচ্ছেদ হয়েছে। বেশির ভাগ সময়ই পুনর্বাসনের যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। দীর্ঘদিনের জীবন-জীবিকা, বাসস্থান থেকে উচ্ছেদ হয়ে অচিরেই অনেকের আশ্রয় মিলেছে শহরের বস্তিগুলোয়। সর্বস্ব হারানো এসব মানুষ শহরমুখী হওয়ায় বাড়তি মানুষের চাপে সেগুলো বসবাসের অযোগ্য হয়ে উঠছে।বিশাল সমর্থন পেয়ে মহাজোট সরকার গঠন করেছে। সরকার অঙ্গীকারবদ্ধ—প্রতি ঘরে অন্তত একজনের চাকরির ব্যবস্থা করবে, মানুষের জন্য নিদেন পক্ষে খাদ্য ও বাসস্থান নিশ্চিত করবে। তাই জনগণের পক্ষেই সরকারকে সব সিদ্ধান্ত নিতে হবে। আমি আড়িয়াল বিলের জনগণের সঙ্গে শতভাগ সংহতি জ্ঞাপন করছি। সেখানে বিমানবন্দর না করার জন্য সরকারকে আহ্বান জানাই।শাহ্রীন ফেরদৌসীশিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়স্কুলবাস প্রবর্তনঢাকার প্রায় প্রতিটি স্কুলের সামনে স্কুল শুরু ও ছুটির সময় যে যানজট সৃষ্টি হয়, তার প্রধান কারণ ছাত্রছাত্রীদের নামিয়ে দিতে ও নিতে আসা অসংখ্য প্রাইভেট কার। এ সমস্যাটি একটি বিশেষ ব্যবস্থাপনায় দূর করা সম্ভব।একটি বিশেষ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আনুমানিক ৫০০ শিক্ষার্থীকে নিতে বা নামিয়ে দিতে আসা বা ছুটির সময় পর্যন্ত অপেক্ষা করা গাড়ির সংখ্যা গড়ে প্রায় ১৫০টি। স্কুলের সামনের রাস্তাটুকু পুরো বন্ধ করার জন্য ওই গাড়িই যথেষ্ট। অন্য অনেক স্কুলের কথা বাদ দিলেও ঢাকার সেন্ট যোসেফ স্কুলই তার উৎকৃষ্ট উদাহরণ, অন্য স্কুলের চিত্রও প্রায় একই রকম। স্কুল শুরু ও ছুটির সময় পুরো আসাদ এভিনিউ বন্ধ থাকে শিক্ষার্থীদের গাড়িতে। কিন্তু যদি সংশ্লিষ্ট স্কুলগুলো শিক্ষার্থী পরিবহনে নিজস্ব স্কুলবাসের ব্যবস্থা করে, তাতে যানজট নিরসন ছাড়া আরও নানা উপকার হয়। কারণ গড়ে ৫০০ শিক্ষার্থী পরিবহনে পাঁচটি দোতলা বাস বা ১০টি সাধারণ বাস লাগার কথা, যাতে স্থান দখল হবে ১৫০টি প্রাইভেট কারের চেয়ে অনেক কম। রাস্তায় চলতেও অনেক কম স্থান ব্যবহার করবে ওই বাসগুলো। স্কুল কর্তৃপক্ষ অত বাস পাবে কোথায়? সরকার যদি কেবল শিক্ষার্থী পরিবহনের জন্য প্রত্যেক স্কুলকে বিনা শুল্কে বাস আমদানি করতে দেয়, তবে বাসের দাম পড়বে অনেক কম। অনেক স্কুলেরই বাস কেনার মতো পর্যাপ্ত তহবিল আছে। যাদের নেই তারা ব্যাংকঋণে বাস কিনবে, আর ঋণ পরিশোধ করবে শিক্ষার্থীদের থেকে আদায় করা বাসভাড়া ও ‘অন্যান্য আয়’ থেকে। ‘অন্যান্য আয়’ও কিন্তু কম নয়। এ ছাড়া সরকার বিআরটিসির মাধ্যমে বাস কিনে তা কিস্তিতে বা মাসিক ভাড়ায় দিতে পারে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয়। শিক্ষাপ্রতিষ্ঠান কিস্তিতে বাসের দাম বা মাসিক ভাড়া পরিশোধ করবে। বর্তমানে কোনো কোনো শিক্ষার্থী নিজস্ব গাড়িতে, কেউ ভাড়া বাসে, কেউ বা রিকশায় বা হেঁটে একই স্কুলে আসা-যাওয়ার কারণে তাদের মধ্যে যে মানসিক ও শ্রেণীবৈষম্য সৃৃষ্টি হচ্ছে, এ পদ্ধতিতে তার নিরসন হবে বিধায় শিক্ষা হবে আসলেই আদর্শিক তথা কল্যাণকর। কারণ শিক্ষার একটি অন্যতম বিষয় হচ্ছে শিক্ষার্থীর মানসিক ঐকতান। যে কারণে স্কুল ড্রেস একই মানের করা হয় গরিব-ধনীনির্বিশেষে, যাতে শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে প্রভেদ করতে না শেখে কিংবা ভালোবাসা জন্ম নেয় পরস্পরের প্রতি। ধনী-গরিবনির্বিশেষে ‘একই স্কুলবাসে’ আগমন-নির্গমনে শিক্ষার্থীদের মধ্যে সমতা আর দেশপ্রেমও সৃষ্টি হবে, যা ভারসাম্যপূর্ণ সমাজের জন্য দরকার।এ বিষয়ে শিক্ষা ও যোগাযোগ মন্ত্রণালয় একত্রে বসে নিতে পারে একটি চমৎকার বাস্তবধর্মী সিদ্ধান্ত। তো এই ‘শুভারম্ভে’ দেরি কেন? হাসনেয়ারা খানম প্রগতি সরণি, ঢাকা।দুর্নীতির মাত্রাসম্প্রতি টিআইবি তাদের এক প্রতিবেদনে বলেছে, দেশের বিচার বিভাগ দুর্নীতির শীর্ষে! টিআইবির প্রতিবেদন প্রকাশ হওয়ামাত্রই সরকারের একাধিক মন্ত্রী কেন টিআইবির প্রতিবেদনকে দুরভিসন্ধিমূলক আখ্যা দিয়ে এটিকে যুদ্ধাপরাধের বিচার প্রসঙ্গের মুখোমুখি দাঁড় করালেন, তা মোটেও বোধগম্য নয়। আর সরকার বিচার বিভাগ স্বাধীন বলে বক্তব্য দিলেও সেই স্বাধীন প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিষয়ে আগ বাড়িয়ে কেনই বা কথা বলতে গেল, সেখানেও প্রশ্ন থেকে যায়।এ সরকারকে যুদ্ধাপরাধের বিচার করে যেতে হবে, এটা কতিপয় স্বার্থান্বেষী মহল ব্যতিরেকে সবার চাওয়া। কিন্তু সরকারের ভেতরের লোকজনের যুদ্ধাপরাধ ইস্যুতে বেশি বেশি কথা বলা কি শুভ হচ্ছে? দুর্নীতির অভিযোগ আমলে নিয়ে সরকার বাস্তবতার নিরিখে পদক্ষেপ না নিয়ে নিজেদেরই ক্ষতি করছে। যারা যখন ক্ষমতায় থাকে, তখন তারা বিরোধী দলকে দাবিয়ে রাখার জন্য মামলার আশ্রয় নেয়। গত বিএনপি-জামায়াত জোটও করেছে, এ কালেও হচ্ছে। ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে এসব মামলারও পালাবদল হয়। কিন্তু যাদের ভোটে সরকার ক্ষমতাসীন হয়, তাদের কথা ভাবতে হবে সবার আগে। টিআইবির প্রতিবেদনে যদি উনিশ-বিশ হয়েও থাকে, তার মানে এই নয় যে দেশের বিচারব্যবস্থা শুদ্ধ পথে চলছে। প্রবাদ আছে, আইনের আশ্রয় নেওয়ার অর্থ হলো, একটি বিড়ালের জন্য একটি গরু হারানো। বাংলাদেশের ক্ষেত্রেও এ প্রবাদটি বিন্দুমাত্র অমূলক নয়। সরকারের কাছে অনুরোধ, বাস্তবতা থেকে শিক্ষা নিয়ে দলীয় স্বার্থে অন্ধ না হয়ে জনস্বার্থে কাজ করুন। তাতেই সবার মঙ্গল।আসাদ আল-আমিন, রাজশাহী।[email protected]