চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী সমীপেএকটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যে কতটুকু অকার্যকর হতে পারে, এর নজির সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ। আধুনিক প্রকৌশল শিক্ষার সব ব্যবস্থা থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটি পূর্ণ গতি পাচ্ছে না লোকবলের অভাবে। স্থায়ী শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী না থাকায় প্রতিষ্ঠানটি তিন বছর যাবৎ খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে।একই কারণে কোটি কোটি টাকা ব্যয়ে স্থাপিত অত্যাধুনিক গবেষণাগারের সরঞ্জামাদি অব্যবহূত থাকতে থাকতে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। শুরু থেকে প্রতিষ্ঠানটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগটি চালু থাকলেও লোকবলের অভাবে অন্য দুটি বিভাগ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ও সিভিল ইঞ্জিনিয়ারিং চালু করা যাচ্ছে না।সরকারি তহবিল বরাদ্দ না থাকায় প্রতিষ্ঠানের ব্যয়ভার শিক্ষার্থীদের বহন করতে হয়। এমনকি চুক্তিভিত্তিক শিক্ষকদের বেতন সংগ্রহ করা হয় শিক্ষার্থীদের কাছ থেকে। ফলে শিক্ষার্থীদের অতিরিক্ত ফি গুনতে হয়, যা সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বহন করা সম্ভব নয়। এটি কি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, নাকি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান? যদি সরকারি হয়, তাহলে কেন প্রতিষ্ঠানটির যাবতীয় ব্যয়ভার শিক্ষার্থীদের বহন করতে হবে? শিক্ষামন্ত্রীর কাছে আবেদন, অবিলম্বে স্থায়ী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, সরকারি তহবিল বরাদ্দ এবং সব বিভাগ চালুর মাধ্যমে জাতীয় গুরুত্বপূর্ণ এ শিক্ষপ্রতিষ্ঠানটিকে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করে এর পূর্ণতা দিন।তুষার সাহাইঞ্জিনিয়ারিং কলেজ, সিলেট।দৃষ্টি আকর্ষণগত ২৪ ডিসেম্বর সহকারী থানা শিক্ষা কর্মকর্তা/থানা শিক্ষা কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেখানে ৫০ শতাংশ কোটা প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের জন্য সংরক্ষিত থাকলেও ওই পদে যোগ্য প্রার্থী না পাওয়া গেলে তা বাইরের প্রার্থী দ্বারা পূরণ করা হবে। কিন্তু একজন শিক্ষকের পক্ষে প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাইরের প্রার্থীদের সঙ্গে টিকে থাকা কষ্টকর। আর কতজন শিক্ষক ওই প্রতিযোগিতায় টিকে থেকে সৌভাগ্যবান এ দেশের প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত সব শিক্ষক-শিক্ষিকার পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করছি ওই পদগুলো শুধু শিক্ষক-শিক্ষিকাদের জন্য সংরক্ষিত রাখার জন্য।শেখ হায়দাররূপগঞ্জ, নারায়ণগঞ্জ।