চিঠিপত্র
টিকিট বিড়ম্বনা২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেট আসরের সহযোগী আয়োজক বাংলাদেশ। এ দেশে অনুষ্ঠেয় ম্যাচগুলোর টিকিট বিক্রি নিয়ে যে রকম জটিলতার সৃষ্টি হলো, তা আজকের উন্নত প্রযুক্তির দুনিয়ায় একেবারেই অপ্রত্যাশিত, বিশেষ করে যখন সরকার ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার স্লোগান দিচ্ছে, সেখানে বিশ্বকাপের মতো আন্তর্জাতিক আসরের টিকিট পেতে যে বিড়ম্বনার মুখোমুখি হতে হয়েছে, তা রীতিমতো লজ্জাজনক। আমার মনে হয়, জাতীয় পরিচয়পত্রের নম্বর ব্যবহার করে অনলাইনে রেজিস্ট্রেশনের পর লটারির মাধ্যমে টিকিটপ্রাপ্তদের নির্বাচন করা হলে টিকিট ক্রয়ের বিড়ম্বনা অনেকটাই কমানো যেত। যাঁদের জাতীয় পরিচয়পত্র নেই অথবা ইন্টারনেট ব্যবহারের সুযোগ নেই, তাঁদের জন্য কিছু টিকিট সংরক্ষিত রাখা হলে এবং তা আবেদনপত্র আহ্বান করে লটারির মাধ্যমে নির্বাচন করা হলে এ ক্ষেত্রে কোনো নাগরিক অসমতার শিকার হতেন না। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এ ব্যাপারে এখনই কর্তৃপক্ষকে সজাগ হওয়া দরকার। মাহবুব সাদিকশিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।শীতার্তের সহায়শীতকালে দেশের উত্তরাঞ্চলে প্রতিবছর তীব্র শীতে বহু মানুষ প্রাণ হারায়। দরিদ্র ও স্বল্প আয়ের মানুষের দুর্দশা চরমে পৌঁছে। রাত পার করা তাদের জন্য ভয়ানক ব্যাপার হয়ে দাঁড়ায়। পর্যাপ্ত শীতবস্ত্র না কিনতে পারার কারণেই তাদের এ দুর্ভোগ। এমন হীন দশায় এসব শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো সরকার ও সমাজের বিত্তশালী ব্যক্তিদের দায়িত্ব।তীব্র শীতে শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় মৃত্যু ঘটে সবচেয়ে বেশি। রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা ও নীলফামারী জেলায় মৃত্যুর এ ঘটনা ঘটে বেশি। শীতের তীব্রতা থেকে এসব জেলার জনগণ যেন শান্তিতে থাকতে পারে সে জন্য সংশ্লিষ্ট প্রশাসনের আরও তৎপর হওয়া প্রয়োজন। মো. ছোবাহানরূপগঞ্জ, নারায়ণগঞ্জ।লক্ষ করুনগতকাল সম্পাদকীয় পাতায় প্রকাশিত মুহাম্মদ ইউনূসের লেখা ‘ভুল পথে ক্ষুদ্রঋণ’ শিরোনামের নিবন্ধটি ছিল ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউন-এর অনলাইন সংস্করণ থেকে নেওয়া ইংরেজি ভাষ্যের বঙ্গানুবাদ।—বি.স.