চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাখ্যাগতকাল প্রথম আলোর সম্পাদকীয় পাতায় আসিফ নজরুল তাঁর ‘আওয়ামী লীগ: হলুদ কার্ডের পর’ শীর্ষক লেখায় গত বছরের ২০ ফেব্রুয়ারি রাতে অর্থাৎ একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শিক্ষকদের সারিতে দলীয় কর্মীদের দাঁড় করিয়ে দেওয়ার যে তথ্য দিয়েছেন, তা সত্য নয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ওই রাতে শহীদ মিনারে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমন কয়েকজন শিক্ষক প্রথম আলোকে এ কথা বলেছেন। আসিফ নজরুল লিখেছেন, ‘শিক্ষকদের সারির দিকে লম্বা লম্বা কিছু কর্মী নিয়ে এগিয়ে আসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। কারও কাছে কিছু জিজ্ঞেস না করে দলের কর্মীদের তিনি ফুলের তোড়া দিয়ে দাঁড় করিয়ে দেন কয়েকজন জ্যেষ্ঠ শিক্ষকের সামনে।’ একুশে উদ্যাপন কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান প্রথম আলোকে বলেন, এ ধরনের তথ্য একেবারেই বানোয়াট, অসত্য ও বিভ্রান্তিকর। শিক্ষকদের লাইনে অন্য কারও যাওয়ার সুযোগই ছিল না। কারণ, নিয়ম মেনেই সবকিছু হয়েছে।একুশে উদ্যাপন কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মীজানুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমরা তখন ঘটনাস্থলেই ছিলাম। এমন কোনো ঘটনাই ঘটেনি। কেউ যদি এ ধরনের কথা লিখে থাকে, সেটি সত্য নয়।’ বি.স।মন্দিরের নিরাপত্তাব্যবস্থা১ জানুয়ারি প্রথম আলোয় প্রকাশিত ‘ঢাকেশ্বরী মন্দিরের ২০০ ভরি স্বর্ণ ও সাড়ে চার লাখ টাকা চুরি’র খবরটি আতঙ্কজনক। এ ঘটনা দেশের নিরাপত্তাব্যবস্থাকে প্রশ্নের সম্মুখীন করে। যেখানে জাতীয় মন্দিরের নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ, সেখানে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা তারা কী করে দেবে? এ জন্য সব ধর্মীয় স্থাপনারও নিরাপত্তা জোরদার করা প্রয়োজন। এই মন্দিরের সার্বিক নিরাপত্তা বিধানের জন্য যত তাড়াতাড়ি সম্ভব, সেখানে ক্লোজ সার্কিট ক্যামেরা ও সিকিউরিটি ডোর স্থাপন এবং প্রশিক্ষিত নিরাপত্তা প্রহরী নিয়োগ করার অনুরোধ করছি। মন্দিরে চুরির ঘটনায় জড়িত ব্যক্তিদের উপযুক্ত শাস্তি দেওয়ারও দাবি জানাচ্ছি। মো. সামিউল আলমশিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।