চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউজিসির অবাস্তব প্রস্তাবএকটি বিশ্ববিদ্যালয় করা হয় হাজার হাজার বছরের জন্য। যেমন, মিসরের আল-হারা বিশ্ববিদ্যালয়ের বয়স এক হাজার ২০০ বছর। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বয়স এক হাজার বছরের ওপর। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের বয়স প্রায় ৯০০ বছর। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বয়স ৪০০ বছর হতে চলল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বয়স ৯০ বছর হলেও এখনো সেখানকার অনেক ছাত্র বারান্দা ও মসজিদে ঘুমান। গ্রন্থাগারে বইপুস্তকের অভাবসহ নানা সমস্যায় রয়েছে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়। হাজার হাজার বছরের জন্য একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এর অবকাঠামো গড়ে তুলতেও দীর্ঘ সময় প্রয়োজন। কিন্তু বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বলেছে, সব বেসরকারি বিশ্ববিদ্যালয়কে পাঁচ বছরের মধ্যে নিজস্ব ক্যাম্পাস গড়ে তুলতে হবে। ১৮ থেকে ২০ বছর পর বাংলাদেশ সরকার নর্থ সাউথ, আইইউবিসহ প্রায় অর্ধ ডজন বেসরকারি বিশ্ববিদ্যালয়কে স্থায়ী সনদ দিয়েছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়কেও সে সুযোগ দেওয়া উচিত বলে মনে করি। ড. আনিসুল হকমহাখালী, ঢাকা। ওভারব্রিজ চাইসমস্যার সমার্থক শব্দ বাংলাদেশ। সকালে ঘুম থেকে উঠে অফিসে যাওয়ার সময় যানজট দিয়ে এর শুরু এবং অফিস থেকে ফেরার সময় যানজট দিয়ে শেষ। বিশ্বকাপ ক্রিকেট ২০১১-এর আয়োজক দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। তাই নিরাপত্তার পাশাপাশি যানজটও একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত। ঢাকায় তো যানজট আছেই, ইদানীং চট্টগ্রামেও এ সমস্যা প্রকট। এরূপ চলতে থাকলে, বিশ্বকাপ ক্রিকেট চলাকালে যানজট কমানো না গেলে দেশের ভাবমূর্তি নষ্ট হবে। ঢাকার কিছু কিছু জায়গায় সাধারণ মানুষের রাস্তা পারাপারের জন্য ফুটওভারব্রিজ থাকলেও চট্টগ্রামে তা নেই। ফলে রাস্তা পারাপারের সময় দুর্ঘটনাসহ মৃত্যুও ঘটে। তাই বিশ্বকাপ ক্রিকেটকে সামনে রেখে নগরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ওভারব্রিজ নির্মাণ করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। বিশেষ করে চট্টগ্রামের মুরাদপুর রোড, জিইসি মোড়, বাওয়া স্কুল-সংলগ্ন সড়ক, চৌমুহনী মোড়, আগ্রাবাদ মোড়, বড় প্রল মোড় ও সাগরিকা মোড়ে জরুরি ভিত্তিতে ফুটওভারব্রিজ নির্মাণ করার জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের দৃষ্টি আকর্ষণ করছি।ফারুক রাহীআন্তর্জাতিক সম্পর্ক বিভাগচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।