চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ও পরিচ্ছন্নতাঢাকা মহানগরে একজন পথচারীর জন্য বিরক্তিকর অভিজ্ঞতা হলো, যত্রতত্র অপরিচ্ছন্নতা ও পরিত্যক্ত বস্তুর ছড়াছড়ি। আজকাল পরিত্যক্ত পলিথিন তেমন দেখা যায় না বটে, কিন্তু যেখানে-সেখানে পরিত্যক্ত বস্তু ও কফ-থুথুর ছড়াছড়ি লক্ষ করা যায়। কফ-থুথুতে রোগ-জীবাণু থাকে এবং তা জুতা বা স্যান্ডেলের মাধ্যমে নিজ বাসগৃহে যে চলে আসতে পারে, সে সম্পর্কে কোনো পথচারী সচেতন বলে মনে হয় না। নর্দমাগুলোর অবস্থা আরও করুণ। স্বাধীনতা-পূর্বকালে বিভিন্ন সময় দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হতে দেখা গেলেও স্বাধীনতা-উত্তরকালে তেমন দেখা যায় না। এমনকি বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় বিভিন্ন ক্ষেত্রে নানা সংস্কার কার্যক্রম নেওয়া হলেও এ ক্ষেত্রে কোনো দৃষ্টি দেওয়া হয়নি। আগামী ফেব্রুয়ারিতে বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে এ দেশে অনেক বিদেশির আগমন ঘটবে। এটাই এ দেশে প্রথম ক্রিকেট বিশ্বকাপ। এ জন্য মহানগরের সৌন্দর্যবর্ধন কার্যক্রম শুরু হলেও তা অনেক দেরিতে হয়েছে বলা যায়—কারণ, হাতে খুব কম সময় রয়েছে। বিদেশিরা যাতে এ দেশ সম্পর্কে কোনো বিরূপ ধারণা না নেন এবং জনস্বাস্থ্যের লক্ষ্যে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা বিশেষ দরকার।খালিক মাশরেকীধানমন্ডি, ঢাকা।