চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিআর কোথাও গতি থাক বা না থাক, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির গতি ঠেকানো যাচ্ছে না কিছুতেই! বাজারে শীতের সবজি এসেছে, কিন্তু কেনার উপায় নেই। একটি ছোট লাউয়ের দাম ৪০ টাকা। ফুলকপি, শিম—কোনোটার দামই ধরাছোঁয়ার মধ্যে নেই। কিন্তু কেন? এর প্রকৃত কারণ যদি উদ্ঘাটন করতে চাই, তাহলে দেখা যাবে সবজির চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম। আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। মানুষ বাড়ছে, কমে যাচ্ছে পতিত জমি।আমাদের হাজারো সমস্যা, কিন্তু এর মধ্যে অন্যতম মূল সমস্যা জনসংখ্যার দ্রুত বৃদ্ধি। জনসংখ্যা নিয়ন্ত্রণের মতো জরুরি বিষয়টিতে সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণা আজ যথেষ্ট নয়।নব্বইয়ের দশকে জনসংখ্যা বৃদ্ধিকে দেশের এক নম্বর সমস্যা হিসেবে বিবেচনা করা হতো।আজও সব সমস্যার মূল যে সমস্যা, তা হলো অনিয়ন্ত্রিত জনসংখ্যা বৃদ্ধি। তাই জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে সচেতনতা বাড়ানোর জন্য প্রয়োজন অনেক প্রচারণা—এ বিষয়ে কাজ করতে হবে সরকারি ও বেসরকারি উভয় পর্যায়ে এবং আর সময় নষ্ট না করে শুরু করা দরকার ব্যাপক প্রচার। আমাদের নাগরিক সচেতনতার অংশ এটি। আর কত কষ্টের ভার আমরা বহন করব? একটু সচেতনতা যদি অনেক বড় সমস্যার সমাধান করে, তবে কেন আমরা মূল সমস্যার ব্যাপারে সচেতন হয়ে সমস্যার পথে পা বাড়াব না? বন্দনা আমীর উত্তরা, ঢাকা।