চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাদ-বাগিচা‘দাও ফিরে সেই অরণ্য, লও এ নগরী’ রবিঠাকুরের এ আকুতি এখন বিশ্বের প্রত্যেকটি মানুষের প্রাণের ব্যাকুলতায় পরিণত হয়েছে। উন্নত বিশ্বের সঙ্গে পাল্লা দিতে আমরা প্রতিনিয়তই সৃষ্টি করছি নগরায়ণ ও শিল্পায়নকে। ফলে ধ্বংস হচ্ছে পৃথিবীতে আমাদের বেঁচে থাকার প্রধান উপাদান বৃক্ষ। প্রকৃতি ক্রমশ বিরূপ হচ্ছে আমাদের ওপর, যার ফল আমরা একটু ডানে-বাঁয়ে ঘুরলেই দেখতে পাচ্ছি। শহরগুলোতে তীব্র হচ্ছে কার্বন ও সিসার মাত্রা। সরকার ইতিমধ্যে বৃক্ষরোপণের ওপর জোর প্রচেষ্টা শুরু করেছে, হাতেও নিয়েছে বিভিন্ন প্রকল্প। দেশের প্রত্যন্ত অঞ্চলে এর বাস্তবায়ন সম্ভব হলেও শহরে এটি সম্ভব হচ্ছে না। এদিক থেকে রুফ গার্ডেন একটি যুগোপযোগী প্রকল্প, যার মাধ্যমেই কেবল সম্ভব শহরের মানুষকে বৃক্ষরোপণ প্রকল্পে অন্তর্ভুক্ত করা। শহরে প্রতিটি বাড়ির ছাদের ওপর যদি বাগান গড়ে ওঠে, তবে শুধু কার্বন ও সিসার মাত্রাই কমবে না, শহরের পরিবেশও থাকবে নির্মল। সরকার যদি রুফ গার্ডেন প্রকল্প শহরাঞ্চলের জন্য বাধ্যতামূলক করে, তাহলে এ প্রচেষ্টা সফল হবে বলে আমি মনে করি। সরকারের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগ এ প্রকল্পকে ত্বরান্বিত করবে। নিত্যানন্দ হালদার (নয়ন)পপুলেশন সায়েন্স (দ্বিতীয় বর্ষ)রাজশাহী বিশ্ববিদ্যালয়।শিক্ষামন্ত্রী সমীপেআমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০০৫-০৬ শিক্ষাবর্ষের ভাগ্যবিড়ম্বিত শিক্ষার্থী। আমাদের সম্মান তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন হয়েছে প্রায় ছয় মাস হলো। কিন্তু আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে চরম হতাশা ও ব্যর্থতার দায়ভার বয়ে বেড়াচ্ছি। আজও কাঙ্ক্ষিত ফল প্রকাশিত হচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন কীভাবে বাস্তবায়িত হবে, যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া প্রত্যেক শিক্ষার্থীর জীবনে ১৮ মাসে বছর হয়? কেননা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশে কোনো সুনির্দিষ্ট ধারাবাহিকতা নেই, যা আমাদের জীবনে চরম দুর্ভাগ্যের পরিহাস। তাই শিক্ষামন্ত্রী সমীপে আমরা জানাতে চাই, আমাদের ভবিষ্যৎ জীবন হতাশা ও ব্যর্থতায় পর্যবসিত না করে আপনারা একটু জাগ্রত হোন। মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবায়িত করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। এবার আপনাদের সজাগ হওয়ার পালা। ছাত্রছাত্রীদের পক্ষেজান্নাতুল ফেরদৌস সানিআনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ।