চিঠিপত্র
সেশনজটজাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়। সবচেয়ে বেশি ছাত্রছাত্রী জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাস করে বের হন। কিন্তু যতই দিন যাচ্ছে এর কদর কমে যাচ্ছে। মানুষ সরকারি বিশ্ববিদ্যালয়ে সুযোগ না পেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দিকে ঝোঁকার অন্যতম কারণ সেশনজট। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কিছু ভালো কলেজ আছে, যেখানে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে আসেন, কিন্তু কী লাভ! অন্যদের থেকে তাঁরা কমপক্ষে দুই বছর পিছিয়ে থাকবেন! কেন এই অযথা সেশনজট? অহেতুক হয়রানি?সরকারি বিশ্ববিদ্যালয়ে কতজনই বা সুযোগ পান? উচ্চশিক্ষার জন্য দেশের বিপুল সংখ্যক শিক্ষার্থীর জাতীয় বিশ্ববিদ্যালয় বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে না গিয়ে উপায় নেই। কতজন মা-বাবার সামর্থ্য আছে তাঁদের ছেলেমেয়েদের বছরে এক-দেড় লাখ টাকা খরচ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ানোর! মধ্যবিত্তদের বেশির ভাগই পড়েন জাতীয় বিশ্ববিদ্যালয়ে। কিন্তু তাঁদের পাস করে বের হতে সবচেয়ে বেশি সময় লাগে। অথচ এই মধ্যবিত্ত ছেলেমেয়েদের চাকরি দরকার সবার আগে।তাই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং শিক্ষামন্ত্রীর কাছে আমার বিনীত আবেদন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট বন্ধ করে এবং সঠিক সময়ে পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রদান করে ছাত্রছাত্রীদের অহেতুক হয়রানি থেকে মুক্তি দিন।সুমাইয়া তাসকিন চৌধুরী শিক্ষার্থী, ঢাকা সিটি কলেজ।