চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের রাজনীতিপ্রায় প্রতি সপ্তাহে ছাত্রলীগের অছাত্রসুলভ আচরণ পত্রিকার পাতায় শোভা পাচ্ছে। গত ১৭ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলের ছাত্রলীগের সভাপতির দ্বারা কয়েকজন সাধারণ ছাত্রের লাঞ্ছিত হওয়ার খবর পত্রিকায় প্রকাশিত হয়েছে। এর কয়েক দিন পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হাতে সাধারণ ছাত্র জখম হওয়ার খবর জানা যায়। ছাত্রলীগের নেতার কথা না শুনলে সাধারণ শিক্ষার্থীদের ওপর নেমে আসে নির্যাতনের খড়্গ।গরিব-মেধাবী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন উচ্চশিক্ষা অর্জনের জন্য, মার খাওয়া বা অপমানিত হওয়ার জন্য নয়। ছাত্রলীগের কর্মীদের হাতে যখন একজন সাধারণ শিক্ষার্থী জখম হচ্ছেন, তখন তাঁর পরিবার তথা মা-বাবার লালিত স্বপ্নও ধ্বংস হচ্ছে। শিক্ষার্থীদের নিরাপত্তার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের। কিন্তু প্রশাসন কি তাদের সঠিক দায়িত্ব পালন করছে? বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই ছাত্রলীগের কর্মকাণ্ড কম-বেশি সবারই জানা। তাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা যদি নেওয়া হতো, তাহলে এত নৈতিক মূল্যবোধহীন কর্মকাণ্ড চলত না। সরকার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদন, ছাত্রলীগের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিন। সাধন সরকারশিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।