চিঠিপত্র
বেড়িবাঁধ সংস্কার২০০৭ সালের ১৫ নভেম্বর সাইক্লোন সিডরের আঘাতে উপকূলীয় অঞ্চল লন্ডভন্ড হয়ে যাওয়ার পর থেকেই উপকূলের মানুষের মাঝে চলছে বেড়িবাঁধ নিয়ে শঙ্কা। সিডরের তিন বছরে অনেক পরিবর্তন হলেও উপকূল রক্ষার বেড়িবাঁধের অবস্থা এখনো নাজুক রয়ে গেছে। পূর্বে বিষখালী, পশ্চিমে বলেশ্বর নদ ও দক্ষিণ বঙ্গোপসাগর কোল ঘেঁষা পাথরঘাটা। এখানকার মানুষ সব সরকারের আমলেই অবহেলিত। তারা না পাচ্ছে সঠিকভাবে সরকারি কোনো সাহায্য, না পাচ্ছে বেসরকারি সংস্থার ত্রাণ। এমনকি তাদের জন্য উপকূলে নেই পর্যাপ্ত নিরাপদ আশ্রয়কেন্দ্র। ঝড়-জলোচ্ছ্বাসের সঙ্গে মোকাবিলা করে জীবনের ঝুঁকি নিয়ে তারা বসবাস করছে। সিডরে উপকূলের বেড়িবাঁধগুলো ভেঙে যাওয়ার কারণে অপূরণীয় ক্ষতি হয়েছে। বাঁধ ভেঙে পানি ঢুকে অনেক মানুষের ঘরবাড়ি, ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ২০০৯ সালের ২৫ মে আইলা এসে তাদের আরও গভীর হতাশায় নিমজ্জিত করেছে। এর ক্ষতচিহ্ন আজও ভুলতে পারেনি উপকূলের মানুষ। বলেশ্বর বিষখালীবেষ্টিত পাথরঘাটা উপজেলার বেড়িবাঁধের বাইরে থাকা কয়েক হাজার মানুষ গৃহহীন হয়ে আজও মানবেতর জীবন যাপন করছে। ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো সঠিকভাবে মেরামত না করার কারণেই এ ক্ষতি হয়েছে। এগুলো সময়মতো মেরামত করা হলে আইলায় এতটা ক্ষতি হতো না। মো. শফিকুল ইসলামপাথরঘাটা, বরগুনাযানজট নিরসনে‘যানজট নিরসনে বিবেচনার জন্য একটি প্রস্তাব’ শিরোনামে গত ১২ নভেম্বর প্রথম আলোয় মোহাম্মদ নজরুল হোসেনের লেখাটি আশান্ব্বিত হওয়ার মতো। তাঁর প্রস্তাবটি নিঃসন্দেহে বিবেচনার যোগ্য বলে মনে করি। ১৯৮১ সালে বাগদাদে এ রকম একটি ব্যবস্থা দেখেছিলাম। জ্বালানি তেলের দেশ ইরাক তখন ইরানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত। গাড়ির জ্বালানির প্রাপ্যতা ঘাটতির দিকে। পেট্রলপাম্পগুলোতে লম্বা লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকতে হতো। তখন নিয়ম করা হলো, ইরাকি নাগরিকদের ব্যক্তিগত গাড়ি জোড় ও বেজোড় নম্বর অনুযায়ী এক দিন পর পর চলবে। এতে জ্বালানির সমস্যা অনেক কমে গিয়েছিল। এই নিয়ম যুদ্ধের পুরো সময়কাল বলবৎ ছিল।ঢাকার যানজট নিরসনে নজরুল হোসেনের প্রস্তাব বিবেচনায় রাখার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুরোধ করছি। বিশেষজ্ঞরা আরও গভীরে গিয়ে ধারণাটি নিয়ে ভাববেন আশা করি। ব্যক্তিগত গাড়ির মালিকেরা সহযোগিতা করবেন বলে আমার বিশ্বাস। যানজটে সপ্তাহে ১৮ ঘণ্টা অপচয়ের চেয়ে সপ্তাহে এক দিন গাড়ি বন্ধ রাখা উত্তম নয় কি?মাহমুদুর রহমানমোহাম্মদপুর, ঢাকা