চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারিগরি শিক্ষকবেকারমুক্ত দেশ গড়ার লক্ষ্যে সরকার কারিগরি শিক্ষার ওপর বেশি গুরুত্ব দিচ্ছে। কিন্তু অধিদপ্তর আলাদা করার পর কারিগরি শিক্ষকেরা নানা ভোগান্তির সম্মুখীন হচ্ছেন। সাধারণ স্কুল-কলেজের বেতন-ভাতা পাওয়ার ৮-১০ দিন পরও কারিগরি শিক্ষকেরা বেতন-ভাতা পান না। ডিসেম্বর মাসের ১৮ তারিখ হলেও আত্রাই উপজেলার কারিগরি শিক্ষকেরা এখনো নভেম্বর মাসের বেতন পাননি। কী করে চলে এসব পরিবার? ১২ ডিসেম্বর নওগাঁ সদর উপজেলার শিক্ষকেরা বেতন-ভাতা পেলেও আমাদের বেতন-ভাতা এ সপ্তাহেও পৌঁছায়নি আত্রাই উপজেলার সোনালী ব্যাংকে। আমরা দেশের সব বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি কলেজের বেতন-ভাতা একই সঙ্গে চাই। এ ব্যাপারে আমরা শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করি।আবদুস সালাম আত্রাই, নওগাঁ।নন-ক্যাডার নিয়োগসম্প্রতি প্রথম আলোর এক প্রতিবেদন থেকে জানা গেল, মূলত বিভিন্ন মন্ত্রণালয়ের অনাগ্রহের কারণে সরকারি বিভিন্ন দপ্তরে প্রথম শ্রেণীর নন-ক্যাডার শূন্য পদে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না। বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও মন্ত্রণালয়গুলো থেকে শূন্য পদের তালিকা যথাসময়ে না পাঠানোয় এ অবস্থার সৃষ্টি হয়েছে।প্রথম শ্রেণীর শূন্য পদে দ্রুত জনবল নিয়োগ সম্পন্ন করে সরকারি কাজে কাঙ্ক্ষিত গতি সঞ্চারের লক্ষ্যে সরকার চলতি বছরের প্রথম দিকে প্রজ্ঞাপনের দ্বারা নন-ক্যাডার বিধিমালা-২০১০ জারি করে। কিন্তু এ পর্যন্ত তেমন কোনো অগ্রগতি হয়নি।মেধাবী ও যোগ্য প্রার্থীদের দিয়ে সরকারি এ পদগুলো পূরণে মন্ত্রণালয়গুলোর এমন অনাগ্রহের কারণ কারও অজানা নয়। এদিকে এরই মধ্যে সরকার সিদ্ধান্ত নিয়েছে, নন-ক্যাডার প্রথম শ্রেণীর শূন্য পদের ৯০ শতাংশ পদে মন্ত্রণালয়, বিভাগ বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নিজেই নিয়োগ দিতে পারবে। এ সিদ্ধান্তের ফলে আবারও একজন প্রার্থীকে বারবার প্রচুর অর্থ ব্যয় আর কষ্ট স্বীকার করে বিভিন্ন মন্ত্রণালয় বা প্রতিষ্ঠানে নিয়োগের আশায় পৃথকভাবে আবেদন করতে হবে। এ ছাড়া অনেক ক্ষেত্রে একই দিনে ও সময়ে একাধিক নিয়োগ পরীক্ষার কারণে অনেকে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থেকেও বঞ্চিত হন।মন্ত্রণালয় বা অধীনস্থ দপ্তর, প্রতিষ্ঠানে এ ধরনের সরকারি নিয়োগে দুর্নীতি, স্বজনপ্রীতি আর দলীয়করণের সুযোগ বাড়ে। তা ছাড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা অধীনস্থ দপ্তর, প্রতিষ্ঠানের নিয়োগ-প্রক্রিয়ায় জড়িত থাকার সুবাদে দুর্নীতি আর স্বজনপ্রীতির প্রসার ঘটে। শুধু তা-ই নয়, এসব নিয়োগ-প্রক্রিয়ায় বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনের নামে তাঁরা মোটা অঙ্কের ‘সম্মানী’ও নিতে পারেন। ফলে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে নন-ক্যাডার পদে নিয়োগে শূন্য পদে তালিকা পাঠাতে তাঁদের কেন এতটা অনীহা, তা সহজেই বোধগম্য। তাই দেশের স্বার্থে অপেক্ষাকৃত যোগ্য ও মেধাবী প্রার্থীদের মধ্য থেকে নিয়োগের সুবিধার্থে এবং লাখ লাখ উচ্চশিক্ষিত বেকার চাকরিপ্রার্থীদের দুরবস্থা বিবেচনা করা হোক। শুধু প্রথম শ্রেণীর সরকারি নন-ক্যাডার পদে নয়, বরং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, করপোরেশনগুলোর জাতীয় বেতন-স্কেলভুক্ত প্রথম শ্রেণীর শূন্য পদে পিএসসি কর্তৃক গৃহীত বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ দেওয়া হোক। আর এতে পদস্বল্পতা আর বিভিন্ন কোটার বাধ্যবাধকতার কারণে ক্যাডার সার্ভিসে নিয়োগবঞ্চিত এসব প্রার্থীর মধ্য থেকে নিয়োগের বিষয় বিবেচনা করা যেতে পারে।শাহীদুল আযম, মিরপুর, ঢাকা।ডিসিসির অদক্ষতা ঢাকা মহানগরের রাস্তাঘাট, ফুটপাত আবৃত ধুলাবালি আর কাদায়। ফুটপাত ভাঙাচোরা ও এবড়োখেবড়ো। ঢাকনাবিহীন ম্যানহোল মরণফাঁদ। ফুটওভারব্রিজের রেলিংয়ে মরিচা ধরে নড়বড়ে হয়ে আছে। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। রাস্তায় হালকা ঝাড়ু দিয়ে আবর্জনা স্তূপ করে রাখা হয়; যা সামান্য বৃষ্টি হলেই কাদায় পরিণত হয়, বাতাসে উড়ে মানুষের নাকে ঢোকে। ঢাকার সবখানে একই চিত্র। তেজগাঁওয়ের নাবিস্কো থেকে বনানীর কাকলী পর্যন্ত রাস্তার দুই পাশে ধুলাবালি ও কাদা জমে আছে।ঢাকার জনসংখ্যা প্রায় দেড় কোটি। একটি করপোরেশনের একজন মেয়রের পক্ষে এই বিশাল এলাকা দেখভাল করা কঠিন। সে জন্য জাকার্তা শহরের মতো সিটি করপোরেশনকে পাঁচ ভাগে ভাগ করার অনুরোধ জানাচ্ছি। আবদুল হাফিজমহাখালী, ঢাকা।