চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ বাংলাদেশি বাংলাদেশ থেকে দালালের মাধ্যমে অথবা আত্মীয়স্বজনের চেষ্টার কারণে কোনো রকম সরকারি সহযোগিতা ছাড়াই লাখ লাখ যুবক বাংলাদেশ থেকে স্বপ্নের ইউরোপে পাড়ি দেন। কিন্তু বিভিন্নভাবে ইউরোপ আসার পর তাঁরা অনেকে কাজ না পেয়ে অনাহারে-অর্ধাহারে মানবেতর জীবন যাপন করেন। অসংখ্য বাংলাদেশি স্টেশন ও পার্কে ঘুমান। ইউরোপের বিভিন্ন দেশে অবস্থানরত এসব বাংলাদেশির ব্যাপারে বর্তমান সরকার তেমন কোনো খোঁজখবর নেয় না। ফিলিপাইন, ভারতসহ অন্যান্য দেশের দূতাবাসের কর্মীরা তাঁদের দেশের নাগরিকদের যে পরিমাণ সহযোগিতা করেন, সে তুলনায় বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম খুবই সীমিত। সরকার ইচ্ছা করলে শক্ত কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিদের বৈধ করার উদ্যোগ নিতে পারে। বিশেষ করে স্পেন ও ফ্রান্সে সরকার উদ্যোগ নিলে অনেক বাংলাদেশির জীবন পরিবর্তন সম্ভব।আরেকটি কথা, পোল্যান্ড ও পর্তুগাল ইউরোপের এই দুটি দেশে অনেক বাংলাদেশি দীর্ঘদিন ধরে থাকা সত্ত্বেও এখানে বাংলাদেশের কোনো দূতাবাস নেই। তাই বিষয়টির প্রতি কর্তৃপক্ষকে নজর দেওয়ার জন্য অনুরোধ করছি।জেমস রবিনএন্টওয়ার পেন, বেলজিয়াম।বাজার অপসারণফরিদপুরের ভাঙ্গা-মালিগাঁও মহাসড়কটি দক্ষিণাঞ্চলের সঙ্গে সব জেলার যোগাযোগব্যবস্থার একমাত্র মহাসড়ক। এই সড়কের আনুমানিক পাঁচ কিলোমিটার রাস্তা দখল করে একশ্রেণীর হাটবাজার চাঁদাবাজ দালাল চক্র বছরের পর বছর ধরে ভাঙ্গা মালিগাঁও বিশ্ব রোড দখল করে রেখেছে। প্রশাসন কর্মকর্তা ব্যক্তিরা সামান্য একটু নজর দিলেই মহাসড়কটি যান চলাচল করা সহজ করা যায়। রাত তিনটা থেকে শুরু হয় এই সড়কের ওপর হাজার হাজার মণ পাট, ধান ও গরু ক্রয়-বিক্রয়ের হাট। এটা চলতে থাকে দুপুর পর্যন্ত। ফলে মহাসড়কটি দিয়ে পরিবহন চলাচল তীব্র যানজটের কবলে পরে থাকে ঘণ্টার পর ঘণ্টা। নছিমন, করিমন, ভ্যানগাড়ি, গরুর ট্রাক, রাস্তার পাঁচ কিলোমিটার পথ আটকে পড়ে। দক্ষিণাঞ্চলের ২১টি জেলার যোগাযোগ, নাইট কোচ, ট্রাক, পণ্যবাহী কার্গো, কাঁচাপাকা মালের ট্রাক, পরিবহন গাড়ি, সংবাদপত্রের গাড়ি, জরুরি রোগীদের অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন মাল পরিবহনসামগ্রী ঘণ্টার পর ঘণ্টা তীব্র যানজটে পড়ে থাকে মালিগাঁও হাটে।যোগাযোগমন্ত্রী, ভাঙ্গা উপজেলার সাংসদ, ফরিদপুর জেলা প্রশাসক ও ভাঙ্গা উপজেলা চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সব কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি।অতি জরুরি উপরিউক্ত মালিগাঁও বিশ্ব রোড থেকে হাটবাজারটি সরিয়ে দেওয়ার জন্য এবং দক্ষিণাঞ্চলের ২১টি জেলার যোগাযোগব্যবস্থা সহজ করার জন্য আপনাদের হস্তক্ষেপ কামনা করছি।মো. ওমর আলী সিকদারমাদারীপুর।