চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভর্তি ফির পার্থক্যজগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্নাতক সম্মানে ভর্তির জন্য ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর ও অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রায় তিন গুণ টাকা লাগে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবাসিক ব্যবস্থাও নেই। বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত, তাই বলে কি ভর্তি ফি এত কমবেশি হবে? এ বিশ্ববিদ্যালয় তো অন্য বিশ্ববিদ্যালয়ের থেকে বাড়তি কিছু দেয় না। বিশ্ববিদ্যালয়টি এতে স্পষ্টত বৈষ্যম্যের শিকার হচ্ছে। একই ধরনের শিক্ষার ব্যবস্থা থাকা সত্ত্বেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন এভাবে দণ্ডিত হবে? জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সরকারের কাছে অনুরোধ, এই গরিব শিক্ষার্থীদের প্রতি খেয়াল রেখে ভর্তি ফি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সামঞ্জস্য করা হোক। মো. সুমন আলীচাঁপাইনবাবগঞ্জ। ভৈরব নদ বাঁচাও বাংলাদেশের পশ্চিমের সবচেয়ে ছোট জেলা মেহেরপুর। কৃষিনির্ভর এ জেলায় দু-একটি ছোট যে নদ-নদী রয়েছে, তাও মৃতপ্রায় অবস্থা। পানির স্তর নিচে নেমে যাওয়া ও নদীতে পানি না কম থাকায় জেলার কৃষকদের কৃষি উত্পাদন খরচ অনেক বেড়েছে। জেলার প্রধান নদী ভৈরবের করুণ অবস্থা খুব স্পষ্ট। এটি জেলার সামগ্রিক পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলছে এবং আশপাশের জেলাগুলোও এর প্রভাবের বাইরে নেই। বিভিন্ন সময়ে তার ক্ষতিকর প্রভাব স্পষ্ট। পানিতে আর্সেনিকের মাত্রা বৃদ্ধি, পানির স্তর অস্বাভাবিক নেমে যাওয়া, গ্রীষ্মে প্রচণ্ড তাপপ্রবাহ, যা খরার পূর্বাবস্থায় চলে যাওয়া, বর্ষায় নদীতে পানিপ্রবাহ ন্যূনতম স্বাভাবিক না থাকা, নদীকেন্দ্রিক বলয়ে জীববৈচিত্র্য হারিয়ে যাওয়া, কৃষিকাজ ব্যাহত হওয়া, গ্রামীণ জনজীবনের অর্থনৈতিক কর্মকাণ্ড স্তিমিত হয়ে পড়ার মতো নানা ক্ষতিকর বিষয় সৃষ্টি হয়েছে এবং হচ্ছে। এমতাবস্থায় মেহেরপুরের জনগণ ‘ভৈরব বাঁচাও’কে কেন্দ্র করে নানা আন্দোলন করে যাচ্ছে। নদীটি খনন করে এর নাব্যতা ফিরিয়ে আনতে ব্যবস্থা নেওয়া হোক। এম রশিদমেহেরপুর। আদিবাসী উচ্ছেদ নেত্রকোনার দুর্গাপুর উপজেলা একটি দৃষ্টিনন্দন স্থান। গারো, হাজং, কোচ, বানাই, ভালু, ক্ষত্রিয়, রাজবংশীসহ বাঙালিদের সহাবস্থান পাহাড়ঘেরা নদীবিধৌত প্রাকৃতিক সম্পদে ভরপুর এ জনপদকে অন্যান্য অঞ্চল থেকে আকর্ষণীয় ও বৈচিত্র্যময় করে তুলেছে। উপজেলার বিজয়পুরের পাহাড়, টিলা ও সমতলভূমিতে মূল্যবান খনিজ সম্পদ সাদামাটি বিদ্যমান। সাদামাটি খনন করে নয়টি কোম্পানি অনেক বছর ধরে নিয়মিতভাবে মাটি উত্তোলন করে চলেছে। অধিকাংশ কোম্পানির বৈধ লাইসেন্স নেই। বিজয়পুরের পাহাড়-টিলাগুলোতে শত বছর ধরে আদিবাসীরা বসবাস করে আসছে। সাদামাটি উত্তোলনের ফলে অনেক আদিবাসী পরিবার তাদের বসতভিটা হারিয়েছে। গভীর গর্তে পড়ে শিশুসহ মারা গেছে আটজন। যারা মারা গেছে, তাদের মধ্যে রয়েছে গাইমারা গ্রামের ধেরিস রেসার ছেলে লফজ রিছিল, ছনগরা গ্রামের রামকুমার দেবর্ষীর ছেলে নীরত্ হাজং, গুচ্ছগ্রামের বীরেশ স্নালের ছেলে জুয়েল তজু, গাইসারা গ্রামের দানিয়েল রেমার ছেলে দিগন্ত স্নাল ও মাইজপাড়া গ্রামের বেনেডিক্ট রুরামের ছেলে দীলিপ মানকিন। অপরিকল্পিতভাবে মাটি নেওয়ার ফলে কাসারখালী বাজার থেকে বিজয়পুরের চারুয়াপাড়া ধোবাউড়া উপজেলার যোগাযোগের রাস্তা ভেঙে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। চুক্তির তুলনায় অনেক বেশি পরিমাণে মাটি উত্তোলন করে নিয়ে যাচ্ছে কোম্পানিগুলো। সাদামাটি এলাকায় আদিবাসীদের বসতভিটা উচ্ছেদ রোধ, খনিজ সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতকরণ, পরিবেশ রক্ষা, সর্বোপরি খনি এলাকার সরকারি নীতিমালা যথাযথ অনুসরণ করার লক্ষ্যে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালানো হয়েছে। এলাকাবাসীর দাবি, এখনই সাদামাটি উত্তোলনে সরকারি নীতিমালা যথাযথভাবে পালনে কোম্পানিগুলোকে বাধ্য করতে হবে। এন সি সরকারদুর্গাপুর, নেত্রকোনা। বন্য প্রাণী নিধন রোধনিকট অতীতে রয়েল বেঙ্গল টাইগারসহ, চিতা বাঘ, মেছো বাঘ নানা প্রজাতির প্রাণীর সংখ্যা বাংলাদেশের বনাঞ্চল থেকে আশঙ্কাজনকভাবে কমে গেছে। কমে গেছে তাদের প্রজননের স্থান ও খাদ্যের জোগান। নিরাপদ আবাসের অভাবে লোকালয়ে হানা দিচ্ছে রয়েল বেঙ্গল টাইগার, চিতা বাঘ, ব্যাঘ্রশাবক। আর আমরা সভ্য মানুষ হয়ে বর্বরের মতো বন্য প্রাণীদের পেটাতে পেটাতে মৃত্যু নিশ্চিত করি। বন্য প্রাণী সংরক্ষণবিষয়ক আন্দোলন আজ পৃথিবীব্যাপী। নানা দেশে বন্য প্রাণী সংরক্ষণ আইন অত্যন্ত কঠোরভাবে মানা হয়। সম্প্রতি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা বাহাগিলী কাশুলিয়াপাড়া গ্রামের মানুষেরা পিটিয়ে হত্যা করেছে একটি চিতা বাঘকে। এ রকম মূল্যবান প্রাণীগুলো না মেরে কীভাবে সংরক্ষণ করা যায়, সে ব্যাপারে বাংলাদেশ বন বিভাগকে প্রয়োজনীয় প্রশিক্ষণের, যাবতীয় আইনের যথাযথ প্রয়োগের নির্দেশ দান করতে সরকারের দৃষ্টি কামনা করছি। সঞ্চয় চন্দ্র ভট্টাচার্য সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট। সহকারী প্রধান শিক্ষকআমাদের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পাশাপাশি সহকারী প্রধান শিক্ষকের একটি প্রশাসনিক পদ থাকে। প্রধান শিক্ষকের অবর্তমানে সহকারী প্রধান শিক্ষকেরই প্রধান শিক্ষকের দায়িত্ব পালনের কথা। কিন্তু অনেক বিদ্যালয়ে দেখা যায়, সহকারী প্রধান শিক্ষক থাকা অবস্থায় অধস্তন একজন শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়, যা চাকরির বিধিমালাবহির্ভূত। প্রধান শিক্ষকের পদটি শূন্য হলে বিদ্যালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওই চেয়ারটিতে কে বসবেন, তা নিয়ে শিক্ষকদের মধ্যে শুরু হয় দলাদলি, রেষারেষি ও দ্বন্দ্ব। ফলে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম ভীষণভাবে ব্যাহত হয়। শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অনুরোধ, উল্লিখিত সমস্যার সমাধানে প্রয়োজনীয় ও পূর্ণাঙ্গ নীতিমালা তৈরি করে বিদ্যালয় প্রশাসনে শিক্ষা কার্যক্রমের বিশৃঙ্খলা সৃষ্টির পথ বন্ধ করুন। আবুল কালাম আজাদ কলেজ রোড, হাটহাজারী, চট্টগ্রাম। পাকা রাস্তা চাইনরসিংদীর মেহেরপুর ইউনিয়নের পাঁচদোনা বাজার ও দাসপাড়া একটি অবহেলিত গ্রাম। পাঁচদোনা বাজার এ ইউনিয়নের যোগাযোগের কেন্দ্রবিন্দু। এটি কয়েক গ্রামের একমাত্র বাজার হিসেবে মর্যাদার আসনে আসীন। কিন্তু দুঃখের বিষয়, আজও এই বাজারে বা গ্রামের ভেতর কোনো পাকা রাস্তা নেই। এটি এখানকার একমাত্র রাস্তা হওয়ার দৈনিক আট-দশ হাজার লোক আসা-যাওয়া করে। যানবাহন চলা দায়। ফলে এলাকাবাসীকে অসহনীয় দুর্ভোগে পড়তে হয়। একটি রাস্তা পাকা করার জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। মিঠুন চন্দ্র দাসনরসিংদী। গেন্ডারিয়া থানা ঢাকার লোকসংখ্যা অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় সরকার ইতিমধ্যে বেশ কয়েকটি থানা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে কয়েকটি থানা চালুও হয়েছে। গেন্ডারিয়া ও ফরিদাবাদ এলাকা নিয়ে নবগঠিত গেন্ডারিয়া থানা মিলব্যারাকের কে বি রোডে অবস্থিত গেন্ডারিয়া ফাঁড়ির ভবনটিতে চালু হতে যাচ্ছে। তবে কবে চালু হবে, তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। ইতিমধ্যে বেশ কয়েকবার এর উদ্বোধনের তারিখ পেছানো হয়েছে। এ অবস্থায় জরুরি ভিত্তিতে অবিলম্বে গেন্ডারিয়া থানাটি চালু করার জন্য অনুরোধ করছি।মাহবুব উদ্দিন চৌধুরীগেন্ডারিয়া, ঢাকা।