চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয়টি বাঁচানরাজশাহী জেলার চারঘাট থানার অন্তর্গত কালুহাটি একটি ঐতিহ্যবাহী, জনবহুল গ্রাম। ১৯৮৮ সালে এ গ্রামে একটি মাধ্যমিক বিদ্যালয় স্থাপিত হয়। এর পর থেকেই এটা বিভিন্ন সমস্যায় জর্জরিত। বিগত সরকারের আমলে বিদ্যালয়টি কোনো অনুদান পায়নি। বিদ্যালয়টিতে পর্যাপ্ত ক্লাসরুম নেই, নেই বেঞ্চ, টেবিল। ফলে ছাত্রছাত্রীদের গাছের নিচে অথবা খোলা মাঠে ক্লাস করতে হয়। বিদ্যালয়টি শুধু নামমাত্র রয়েছে। সেখানে ব্ল্যাকবোর্ড নেই, লাইব্রেরি নেই, বিজ্ঞানাগার নেই, টয়লেট নেই। অথচ একটি বিদ্যালয় গঠনের পূর্বশর্ত এগুলো। বিজ্ঞান শাখার ছাত্রছাত্রীদের জন্য একজন পরিপূর্ণ শিক্ষকও বিদ্যালয়টিতে নেই। ক্লাস নেওয়ার ব্যাপারে শিক্ষকেরাও অনীহা প্রকাশ করেন। পূর্বে এ ব্যাপারে কর্তৃপক্ষের কাছে কয়েকবার আবেদন করলেও কোনো লাভ হয়নি। আশা করি, এবার আর ব্যর্থ হব না।ছাত্রছাত্রী তথা আমাদের ভবিষ্যত্ শিক্ষাজীবনের কথা বিবেচনা করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।মো. জুবায়ের ইবনে কামালচারঘাট, রাজশাহী। ভাস্কর্য চাইস্বাধীনতা অর্জনের গৌরবগাথা ও দেশের ইতিহাসকে মূর্ত করার প্রয়াসে জাতীয় জীবনের বিভিন্ন স্মৃতি ঘিরে দেশের বিভিন্ন স্থান ও শিক্ষাপ্রতিষ্ঠানে নির্মিত হয়েছে ভাস্কর্য, যা পরবর্তী প্রজন্মকে বলে যাবে আমাদের ভাষা আন্দোলন ও স্বাধীনতাযুদ্ধের ইতিহাস। ভাষা আন্দোলন বাঙালি জাতির ইতিহাসে এক উজ্জ্বলতম অধ্যায়। ১৯৫২ সালে ভাষা আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়ার পর তা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। তত্কালীন জগন্নাথ কলেজও তার ব্যতিক্রম ছিল না। শহীদ শফিউর রহমান তখন এখানকার ছাত্র ছিলেন। তাই ভাষাশহীদদের স্মৃতি রক্ষার্থে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিগগির কলাভবন চত্বরে একটি ভাস্কর্য স্থাপন করা শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি। আমাদের বিশ্বাস, ভাস্কর্য প্রজন্মের পর প্রজন্মকে ইতিহাসের সঙ্গে আত্মিক ও মানসিক যোগসূত্র সৃষ্টির মাধ্যমে জাতির বৃহত্তর স্বার্থে আত্মত্যাগের মন্ত্রে উদ্বুদ্ধ করবে। শহীদুল ইসলাম শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম টিভি কেন্দ্র ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে চট্টগ্রাম টিভি কেন্দ্রের অনুষ্ঠান প্রতিদিন দেশব্যাপী সম্প্রচার করা হতো। এর ফলে আমরা দেশের নানা জায়গা থেকে তা দেখার সুযোগ পেতাম। কিন্তু পরের সরকার ক্ষমতায় এসে তা বন্ধ করে দেয়। এখনো সে ব্যবস্থা বহাল আছে। চট্টগ্রাম স্টেশনের অনুষ্ঠান বর্তমানে আরও বর্ধিত সময়ে, ব্যাপক ও বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সম্প্রচারের ব্যবস্থা করা প্রয়োজন। ঢাকা শহরের জীবনযাত্রা ও সংস্কৃতিচর্চা দেখতে দেখতে একগুঁয়েমির মধ্যে থাকা দর্শকদের কথা বিবেচনা করা দরকার। ঢাকার পাশাপাশি বন্দর নগরের জীবনযাত্রা ও সংস্কৃতি এ কেন্দ্র থেকে জাতীয়ভাবে সম্প্রচার করা হলে তা আমাদের জন্য এক বৈচিত্র্যময় স্বাদ ও আনন্দ এনে দেবে। বোরহানউদ্দিনদুর্গাপুর, নেত্রকোনা।