চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফলাফলে সমতা বিধানশিক্ষা মন্ত্রণালয় গত ২ জুন ২০০৯ তারিখে বিভিন্ন্ন পরীক্ষার ফলাফলে সমতা বিধানের জন্য একটি প্রজ্ঞাপন জারি করে। ওই প্রজ্ঞাপন অনুযায়ী এসএসসি, এইচএসসি ও এদের সমমান পরীক্ষার ফলাফলের সমতা বিধান করা হয়েছে। কিন্তু ওই প্রজ্ঞাপনে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পরীক্ষার ফলাফল সম্পর্কে কোনো কিছু উল্লেখ করা হয়নি। চাকরি বা অন্যান্য ক্ষেত্রে ফলাফল নির্ধারণে অনেক সময় ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিংকে এইচএসসির সমমান হিসেবে বিবেচনা করা হয়। উল্লেখ্য, এইচএসসির ফলাফল জিপিএ-৫-এর মধ্যে এবং ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিংয়ের ফলাফল জিপিএ-৪-এর মধ্যে গণনা করা হয়। এ ছাড়া এইচএসসি দুই বছর আর ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং চার বছরের কোর্স। ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিংকে এইচএসসির সমমানের ধরলে প্রজ্ঞাপন অনুযায়ী, ২০০৩ সালের পরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের সব পরীক্ষার্থীকে প্রথম বিভাগ অর্জনের জন্য জিপিএ-৪-এর মধ্যে ৪ পেতে হবে, দ্বিতীয় বিভাগ অর্জনের জন্য ৩ বা তদূর্ধ্ব কিন্তু ৪-এর কম পেতে হবে, তৃতীয় বিভাগ অর্জনের জন্য ১ বা তদূর্ধ্ব কিন্তু ৩-এর কম পেতে হবে। এটি অযৌক্তিক। ফলে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস সবাই গ্রেডিং সমতাকরণের ক্ষেত্রে বিভ্রান্তিতে রয়েছে।ফলাফলের সমতাকরণের ক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বঞ্চিত না করে গ্রহণযোগ্য কোনো সমতাকরণ পদ্ধতি অবিলম্বে ঘোষণা করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অনুরোধ করছি।শাহীন খানবাজিতপুর, কিশোরগঞ্জ। ব্যাংকের নিয়োগ পরীক্ষাবাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের নিয়োগ পরীক্ষা শুধু রাজধানী ঢাকা শহরেই অনুষ্ঠিত হয়ে আসছে। এর ফলে গ্রাম ও মফস্বলের প্রার্থীরা এসব নিয়োগ পরীক্ষায় অংশ নিতে সমস্যায় পড়েন। তাঁদের আত্মীয়স্বজন ঢাকায় না থাকলে অবস্থান করার মতো জায়গা পাওয়া কঠিন হয়ে পড়ে। হোটেলে থেকে সিএনজিচালিত অটোরিকশা, ট্যাক্সিক্যাব ভাড়া করে পরীক্ষা দেওয়া একজন বেকার মানুষের পক্ষে আর্থিকভাবে কতটুকু কষ্টকর, তা সহজেই অনুমেয়। বিশেষ করে, একজন নারী প্রার্থীর পক্ষে বিভিন্ন কারণে তা প্রায় অসম্ভব হয়ে পড়ে। বর্তমানে প্রতিটি ব্যাংকেরই নিয়ন্ত্রণকারী অফিস বিভাগীয় শহরে অবস্থিত। বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংক যদি তাদের নিয়োগ পরীক্ষা বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠানের ব্যবস্থা নেয়, তাহলে ওই সব প্রার্থী সহজেই তাঁদের নিজ নিজ বিভাগীয় শহরে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নিতে পারবে। উল্লেখ্য, বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা এখন ঢাকাসহ সব বিভাগীয় শহরে অনুষ্ঠিত হচ্ছে। তাই মফস্বল এলাকার প্রার্থীদের স্বার্থে বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংকের নিয়োগ পরীক্ষা ঢাকাসহ সব বিভাগীয় শহরে অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।আমজাদ হোসেনজলেশ্বরীতলা, বগুড়া। তোরণ নির্মাণবরগুনা-২ আসনের সাংসদ গোলাম সবুরকে বিশ্বজলবায়ু সম্মেলনে অংশগ্রহণের কৃতিত্ব হিসেবে বেতাগী, বামনা ও পাথরঘাটায় সংবর্ধনা দেওয়া হয়েছে। একই সঙ্গে এলজিইডির প্রধান প্রকৌশলীও সংবর্ধিত হয়েছেন। একজন সরকারি কর্মকর্তার দলীয় সাংসদের সঙ্গে সংবর্ধনা নেওয়ার কী যুক্তি থাকতে পারে। তোরণ নির্মাণ সংস্কৃতি ও রাস্তায় দাঁড়িয়ে কোমলমতি শিশুদের দিয়ে সংবর্ধনা দেওয়া বন্ধ করতে হবে। আশা করা যায়, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী তাঁদের অনুষ্ঠানের জন্য রাস্তায় তোরণ নির্মাণ বন্ধ করার নির্দেশ দিলে সাংসদেরাও আস্তে আস্তে বদলাবেন।ফরিদ আহমেদঢাকা কলেজ। পাকা রাস্তা চাইনরসিংদীর মেহেরপুর ইউনিয়নের পাঁচদোনা বাজার ও দাসপাড়া অত্যন্ত অবহেলিত এলাকা। পাঁচদোনা বাজার এই ইউনিয়নের যোগাযোগের কেন্দ্রবিন্দু। এটি চার-পাঁচ গ্রামের একমাত্র বাজার। কিন্তু দুঃখের বিষয়, আজ পর্যন্ত এ বাজারে যাতায়াতের জন্য গ্রামের ভেতর কোনো পাকা রাস্তা নেই। বাজারে যাওয়ার রাস্তাটি এখানকার একমাত্র রাস্তা হওয়ায় প্রতিদিন প্রায় ১০ হাজার লোক আসা-যাওয়া করে। যানবাহন চলা তো দূরের কথা, এই রাস্তা দিয়ে মানুষের হাঁটাচলাই দায়। ফলে এলাকাবাসীকে অসহনীয় দুর্ভোগে পড়তে হচ্ছে। সত্বর রাস্তাটি পাকা করার ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। নিঠুন চন্দ্র দাসনরসিংদী।