চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয়ে কোচিংজয়পুরহাট জেলা সদরে অবস্থিত মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা শ্রেণীকক্ষে পাঠদানের চেয়ে কোচিং ব্যবসা বেশি লাভজনক মনে করেন। আর তাই এই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ তাঁর সহকর্মী শিক্ষকেরা একত্র হয়ে জয়পুরহাট সদরের জামালগঞ্জ রোডসংলগ্ন ‘প্রায়শ’ কোচিং সেন্টার নামে প্রকাশ্যে কোচিং ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এখানে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের কোচিং করানো হচ্ছে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই কোচিং সেন্টারে যেতে বাধ্য করা হচ্ছে। কোমলমতি এসব শিক্ষার্থী মা-বাবার কাছে এমন বায়না ধরছে যে কোচিং সেন্টারের নিয়ে যেতে অভিভাবকেরা বাধ্য হচ্ছেন। এমনকি ষষ্ঠ শ্রেণীতে ভর্তি করানোর নামে কোচিং দিয়ে বিদ্যালয়ের সঙ্গে যোগসাজশ করে হাজার হাজার টাকা তাঁরা হাতিয়ে নিচ্ছেন। সরকারি বিদ্যালয়ের শিক্ষক হয়ে তাঁদের এমন আচরণে অভিভাবকেরা শঙ্কিত। মনে হয়, তাঁরা নিয়োগকালে কোচিং সেন্টার খোলারও অনুমতিপত্র একই সঙ্গে পেয়েছেন। বিষয়টির প্রতি যদি শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা এখনই তত্পর না হন, তবে ভবিষ্যতে জয়পুরহাটবাসীর প্রাপ্তি কতটুকু তা একটু ভেবে দেখুন।তাই এমন শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিয়ে এসব কোচিং সেন্টার বন্ধ করতে বাধ্য করে শ্রেণীকক্ষে সফল পাঠদানে শিক্ষকদের মনোনিবেশ করানোর পদক্ষেপ নেওয়া হবে, এ আশা অত্র জেলার সব অভিভাবকের।মো. মতিয়র রহমানজয়পুরহাট সদর, জয়পুরহাট।প্রাইজবন্ড না পাওয়াঢাকা শহরের বেসরকারি ব্যাংকগুলোতে প্রাইজবন্ড পাওয়া যায় না। তারা প্রাইজবন্ড কেনাবেচার বিষয়ে বিন্দুমাত্র আগ্রহী বলেও মনে হয় না। গত মাসে ঢাকা শহরের নয়টি ব্যাংকের ১৩টি শাখায় প্রাইজবন্ড পাওয়া যায়নি। এ মাসেও ওই ব্যাংকগুলোতে একই অবস্থা বিরাজমান। এতে করে গ্রাহকেরা চরম ভোগান্তির শিকার হচ্ছে এবং গ্রাহকদের প্রাইজবন্ড কেনার আগ্রহও দিন দিন লোপ পাচ্ছে। আমাদের দেশে এখন অনেক মানুষ আছে, যারা নিয়মিত প্রাইজবন্ড কিনে থাকে। কিন্তু বাংলাদেশ ব্যাংকের শাখার সংখ্যা সীমিত হওয়ার কারণে সবার পক্ষে সেখান থেকে প্রাইজবন্ড সংগ্রহ করা সম্ভব নয়। সে ক্ষেত্রে বেসরকারি ব্যাংকগুলোই ভরসা। কিন্তু বেসরকারি ব্যাংকগুলোতে গিয়ে মাসের পর মাস এভাবে যদি হতাশ হয়ে ফিরে আসতে হয়, তাহলে অদূর ভবিষ্যতে প্রাইজবন্ড কেনার জন্য কোনো গ্রাহকই খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশ ব্যাংক যদি প্রাইজবন্ড কেনাবেচা বন্ধ করে দিতে না চায়, তাহলে এখনই এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত। সরকারেরও এ ব্যাপারে যথেষ্ট নজরদারি বাড়ানো দরকার।সুদীপ্তআগারগাঁও, তালতলা, ঢাকা।নদীদূষণ প্রতিরোধসরকার ঢাকার চারপাশে দূষণযুক্ত নদীগুলো বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে সচল করার ব্যবস্থা শুরু করেছে। ঢাকাকে বেষ্টনকারী নদীগুলো পরিষ্কার করা একটি দুরূহ এবং ব্যয়বহুল কাজ। তার পরও এ কাজ করার জন্য সরকার এগিয়ে এসেছে। এ কথাও বলা হয়েছে যে বুড়িগঙ্গার তলদেশে এমন সব বর্জ্য (নারকেলের মালা থেকে শুরু করে পলিথিন ও ট্যানারি শিল্পের বর্জ্য) জমা হয়েছে, যা নিয়ে কর্তৃপক্ষ সন্দিহান! যা-ই হোক, সাধারণ মানুষ চায় যে নদী পরিচ্ছন্ন এবং পানিপথের ব্যবস্থা করা হোক। এ প্রকল্প/উদ্যোগ/অভিযান যাতে লোক দেখানো না হয়। দেশের সামগ্রিক কল্যাণ আসলে নির্ভর করছে শক্ত কিছু সিদ্ধান্ত গ্রহণের ওপর যেমন—১. নির্বিচারে গাছ কাটা বন্ধ করা। ২. অধিক কার্বন নিঃসরণকারী শিল্পে ঋণ না দেওয়া। ৩. নদী-নালা, খাল-বিল, এগুলোকে বাঁচানো। ৪. জনসংখ্যা বৃদ্ধি একটি সীমিত মাত্রায় নিয়ে আসা। ৫. উপকূলীর অঞ্চলগুলোতে বিশেষ গবেষণাকেন্দ্র স্থাপন। ৬. জমিতে বহুবিধ ক্ষতিকর কীটনাশক ব্যবহার থেকে বিরত থাকা। ৭. গাড়ি বা বিলাসবহুল দ্রব্যের আমদানি পুরো বছরে একটি নির্দিষ্ট সীমা/সংখ্যা নির্ধারণ করে দেওয়া। এ ধরনের আরও অনেক উদ্যোগ নেওয়া যেতে পারে।মো. মাহেদুল ইসলামশ্রীপুর, গাজীপুর।সড়ক সংস্কার চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার টেগরপুনি একটি ঐতিহ্যবাহী বৌদ্ধগ্রাম। এখানে রয়েছে বৌদ্ধধর্মালম্বীদের পবিত্র তীর্থস্থান বুড়া গোসাই বৌদ্ধমন্দির। প্রতিদিন শত শত বৌদ্ধ তীর্থযাত্রী টেগরপুনি বুড়াগোসাই মন্দিরে ধর্মীয় কার্যাদি সম্পন্ন করার জন্য আসেন। কিন্তু পটিয়া উপজেলা থেকে টেগরপুনি পর্যন্ত সড়কের অবস্থা খুবই খারাপ। যানবাহন চলাচলে দারুণ ব্যাঘাত হচ্ছে। বর্ষাকালে কাদায় পূর্ণ থাকে। পটিয়া থেকে করল গ্রাম পর্যন্ত মাঝখানে কিছু রাস্তায় পিচ ঢালাই করা হলেও করল গ্রাম থেকে টেগরপুনি পর্যন্ত রাস্তা এখনো কাঁচা রয়েছে। বর্তমানে তীর্থযাত্রীদের ধর্মীয় স্থানে চলাফেলা করতে ভীষণ কষ্ট হচ্ছে।চট্টগ্রামের পটিয়া-টেগরপুনি সড়ক সংস্কার ও সম্প্রসারণের ব্যবস্থা করে বৌদ্ধ তীর্থযাত্রী তথা সর্বসাধারণের যাতায়াতের সুব্যবস্থা করতে যোগাযোগমন্ত্রীকে অনুরোধ করছি।সবুজ চৌধুরী বৈদ্যপাড়া, বোয়ালখালী, চট্টগ্রাম।