চিঠিপত্র
চামড়াশিল্প ও দূষণবুড়িগঙ্গা নদী দূষণমুক্ত করতে নদীটির তলদেশ থেকে বর্জ্য অপসারণ শুরু হয়েছে। কিন্তু বিষসম রাসায়নিক উপাদান যে পানিতে মিশছে, তাতে কর্তৃপক্ষের ভ্রুক্ষেপ নেই। ঢাকার হাজারীবাগ এলাকার চামড়া কারখানাগুলো জনস্বাস্থ্যের জন্য বিরাট হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। হাজারীবাগ ও আশপাশের এলাকা ক্রমেই দূষিত হচ্ছে। ট্যানারির বিষাক্ত বর্জ্যে বুড়িগঙ্গা নদীর কাহিল দশা। খোলা ড্রেন দিয়ে কারখানার বর্জ্য মিশছে বুড়িগঙ্গার পানিতে।প্রতিদিন এসব কারখানা থেকে বের হওয়া বিপুল পরিমাণ দূষিত বর্জ্যের শেষ ঠিকানা বুড়িগঙ্গা। ট্যানারির বর্জ্যে শুধু পানি নয়, মাটিও বিষাক্ত হচ্ছে। ট্যানারিশিল্প অন্যত্র সরিয়ে নিলে এর আশপাশের পরিবেশসহ নদীগুলো রেহাই পাবে। হাজারীবাগের ট্যানারি সাভারে সরিয়ে নেওয়ার কথা থাকলেও আজও তা নেওয়া হয়নি। এ ব্যাপারে জরুরি ভিত্তিতে কর্তৃপক্ষের পদক্ষেপ নেওয়া দরকার।সাধন সরকার, শিক্ষার্থীজগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।গাড়ি চলাচলঢাকার এয়ারপোর্ট রোডে যাঁরা চলাচল করেন, তাঁরা জানেন, বিমানবন্দরের সামনে, আজমপুরসহ টঙ্গী ভাইভারসন রোডের বিভিন্ন স্থানে বিশালাকার তোরণ নির্মাণ করা হয়েছে। রাস্তায় আড়াআড়িভাবে স্থাপিত এ ধরনের তোরণ আমাদের সাম্প্রতিক সময়ে এই প্রথম। ঢাকা মহানগরে যেখানে গাড়ি চলাচলে শৃঙ্খলা আয়নের জন্য লেন ধরে গাড়ি চলতে নির্দেশ দেওয়া হয়েছে, সেখানে রাস্তার মাঝ বরাবর বাঁশের খুঁটি দিয়ে নির্মিত এসব তোরণ বড়ই বেমানান। দূর থেকে এসব বাঁশের খুঁটি দেখা একেবারে অসম্ভব, তার সঙ্গে রয়েছে কুয়াশা। দিনের বেলায় লেন মেনে চলাচলকারী গাড়িগুলো পড়ে বিপাকে। আবদুল্লাহপুর থেকে ঢাকা নগরে বিপুলসংখ্যক মালবাহী ট্রাক প্রবেশ করে থাকে। এখানে ট্রাকগুলো টঙ্গী বাজার এবং উত্তরা ১০ নম্বর সেক্টর বেড়িবাঁধে সন্ধ্যার পর থেকে রাস্তা দখল করে পার্কিং করে রাখে।উত্তরা এলাকায় ও ময়মনসিংহ সড়কজুড়ে যানজটের উত্পাত হয়ে থাকে বিকেল থেকে রাত ১০-১২টা পর্যন্ত। যার ফলে ট্রাফিক-শৃঙ্খলা বলতে কিছুই থাকে না এ সড়কে। সাজিদ, উত্তরা, ঢাকা।