চিঠিপত্র
চলাচলে সচেতনতাযানজট ঢাকা শহরের একটি অন্যতম সমস্যা। পথচারীরা ফুটওভারব্রিজ ও জেব্রা ক্রসিং ব্যবহার না করায় যানজট আরও বেড়ে যায়। এ কারণে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ে। পথচারীর সুবিধার কথা ভেবেই অনেক অর্থ ব্যয় করে গুরুত্বপূর্ণ ও ব্যস্ত সড়কগুলোতে তৈরি করা হয়েছে এসব ফুটওভারব্রিজ। কিন্তু এটি ব্যবহার না করে একটু সময় বাঁচানোর জন্য পথচারীরা ব্যস্ত সড়কে দ্রুত পার হতে গিয়ে তাঁদের জীবনে বিপদ ডেকে আনেন। ফুটওভারব্রিজ ও জেব্রা ক্রসিং ব্যবহারে আইন করে খুব বেশি উপকার পাওয়া যাবে না। এ জন্য দরকার পথচারীদের সচেতনতা বাড়াতে নানা পদক্ষেপ। সন্ধ্যার পর বেশ কিছু ওভারব্রিজে পর্যাপ্ত আলো থাকে না, বাস্তুহারা মানুষেরা অনেকে ভিড় করে এসব জায়গায়। তখন কেউ এগুলো ব্যবহারে উত্সাহ বোধ করে না। তা ছাড়া বেশ কয়েকটির সিঁড়ি দীর্ঘদিন সংস্কার না করায় তা চলাচলের জন্য সুবিধাজনক অবস্থায় নেই। এই দিকগুলোর প্রতি দৃষ্টি দেওয়ার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ জানাই। সাজ্জাদ হোসেনঝিনাইদহ। [email protected]পাঠাগারের বিস্তারবাংলাদেশে শিক্ষার হার বৃদ্ধির সঙ্গে সঙ্গে শহরে ও গ্রামে নতুন অনেক পাঠাগার গড়ে উঠেছে। তবে প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল। দানশীল ব্যক্তি ও সদস্যদের চাঁদায় এসব পাঠাগার চালানো কষ্টসাধ্য। সাধারণ পাঠাগারগুলোর বইয়ের দাম, পত্রপত্রিকার দাম, লাইব্রেরিয়ান ও কর্মীর বেতন-ভাতা সরকার থেকে দেওয়া হলে এগুলো ঠিকভাবে চলতে পারে। সদস্যচাঁদা ও গ্রন্থানুরাগীর দান শুধু পাঠাগারকে উন্নত করবে।বর্তমান সরকারের প্রতি উপজেলায় পাঠাগার গড়ে তোলার উদ্যোগকে স্বাগত জানাই। আগের সরকারও পাড়ায় পাড়ায় পাঠাগার গড়ে তোলার ঘোষণা দিয়েছিল। একটি পাঠাগার গড়ে তোলা খুব সহজ নয়, এবং তা পরিচালনা অব্যাহত রাখাও অত্যন্ত কঠিন। বর্তমানে গ্রামগঞ্জে যেসব পাঠাগার আছে তা দীর্ঘদিনের পরিশ্রমের ফসল। তাই বর্তমানে পৌরসভা বা উপজেলা পর্যায়ে যেসব পাঠাগার ব্যক্তিগত, ক্লাবভিত্তিক বা সমষ্টিগত উদ্যোগে প্রতিষ্ঠিত, সেসব পাঠাগার রক্ষায় ও বিস্তৃত করতে অগ্রাধিকার ভিত্তিতে সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন। তা করা হলে ইউনিয়ন পর্যায়ে পাঠাগার গড়ে তুলতে অনেকে উত্সাহী হবেন। গড়ে উঠবে নতুন নতুন পাঠাগার। মোস্তফা জাহাঙ্গীর আলমউল্লাপাড়া, সিরাজগঞ্জ।বিশ্ববিদ্যালয়ের মানমানের দিক থেকে বিশ্বের প্রথম ৫০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয়েরও নাম নেই। এমনকি এশিয়ার সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায়ও বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় জায়গা পায়নি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। একটা সময় ছিল যখন বহির্বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে উচ্চশিক্ষার জন্য বহু শিক্ষার্থী আসত। কিন্তু বর্তমানে আসে না বললেই চলে। বিশ্ববিদ্যালয়ের নানা জায়গায় আজ পচন ধরেছে। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাই, তাদের ব্যর্থতার জায়গাগুলো সত্বর চিহ্নিত করে তা সমাধানের পদক্ষেপ নিন।এম ফরিদ শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।সংশোধনীগত ১৭ জানুয়ারি প্রথম আলোতে ‘সাংসদদের আচরণবিধি’ শীর্ষক সম্পাদকীয়তে অনবধানতাবশত ছাপা হয়েছে যে ‘বেসরকারি বিলের আরেকটি সমস্যা হলো, এটি পাস হলেও বাধ্যবাধকতা থাকে না। কেউ এ আইন ভঙ্গ করলে তাঁকে শাস্তি দেওয়া যায় না।’ এটি সঠিক নয়। সংসদে পাস হওয়া যেকোনো আইনের কার্যকরতা সমান। এ ভুলের জন্য আমরা দুঃখিত। —বিভাগীয় সম্পাদক